নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..............................

অর্থহীণ

অর্থহীণ › বিস্তারিত পোস্টঃ

হারাম ট্যাকায় গরু-ছাগল কইরো না আর জবাই ঈদ মুবারক ঈদ মুবারক থাইকো ভালো সবাই।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

ঘুষের ট্যাকায় গরু কিনো চুরির ট্যাকায় ছাগল!

তুমি একটা পাগল।

লুটের ট্যাকায় হজ্বের টিকেট? লোনের ট্যাকায় দান?

তুমি নাফরমান।

লুটের টাকায় ফেত্‌রা-জাকাত ? দাতা হাতেম তাঈ?

তোমার মতোন ভণ্ড-সাধক ত্রিভুবনে নাই।



পরের টাকা পরের জমি হজম করার পর

সেই টাকাতে দেখতে যাবা মক্কা খোদার ঘর?

ছাগল-গরু হত্যা করো কিসের অভিলাষে?

নাম কামানোর ইচ্ছে এবং বেহেশত যাবার আশে?



অসৎ উপার্জনে ও ভাই হয় না তো কুরবানী

পাইতে যুদি চাও তুমি ভাই ভাই খোদার মেহেরবানী—

মনের পশু কুরবানী দ্যাও সেইটা অনেক বড়

ওহে মানুষ খোদার দোহাই একটু রহম করো!

হারাম ট্যাকায় গরু-ছাগল কইরো না আর জবাই

ঈদ মুবারক ঈদ মুবারক থাইকো ভালো সবাই।



লুৎফর রহমান রিটন

মন্তব্য ১ টি রেটিং +০/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

লুছিফার বলেছেন: মনে হয় ঢালাওভাবে সবাইরে দোষ দিছেন?!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.