নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..............................

অর্থহীণ

অর্থহীণ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুর গেল কেমনে?

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

একটা জিনিস ঠিক বুঝতে পারছিনা! বিআরটিসির একটা ঢাকা-নরসিংদী রুটের গাড়ি পুড়ানো হয়েছে। বলেন দেখি কোথায়? আজিমপুরে!!! জি ভাই! আজিমপুরে! ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুরে কি করে? সব সম্ভবের দেশেও আজব লাগে মাঝে মাঝে!



চলুন একটা নাগরিক তদন্ত তদন্ত খেলি!



কি কি কারনে এই ডাবল ডেকার বাস আজিমপুর যেতে পারে?



এক - জ্যামের কারনে জায়গা না থাকায় গাড়ি ঘুরাইতে আজিমপুর গেলো?

দুই - গাড়ির চালকের বাড়ি আজিমপুর, তাই খাইতে অথবা ছাড়তে গেলো?

তিন - গাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল ইডেনের, নামায় দিতে গেলো?

চার - গাড়ির চালকের বাড়ি আজিমপুর, ব্যাটা নতুন বিয়া করসে!

পাঁচ - চালক আজিমপুর কবরস্তানে তাঁর ওস্তাদের কবর জিয়ারত করতে গেলো?

ছয় - গণজাগরণ মঞ্চে ঘুরপথে যাওয়ার চেষ্টা করছিল!

সাত - চালক নরসিংদীর। প্রথম ঢাকায় আসছে গাড়ি চালায় এবং পথ হারাইসে!

আঁট - আজিমপুর কলোনিতে চালকের পরকিয়ার প্রেমিকা থাকেন!

নয় - বলাকা সিনেমা হলে "নিঃস্বার্থ ভালোবাসা" দেখতে যাচ্ছিল!

দশ - চালক সানি লিওন না থুক্কু সানি দেওলের "মে নিকলা গাঁডডি লেকে" শুইনা ইন্সপাইরড, সো 'যাইতাসি যাইতাসি কই যাইতাসি জানিনা' মুডে গাড়ি চালাইতে চালাইতে আজিমপুর আইসা হাজির,

এগার - মউদুদ, এম কে আনোয়ার আর রফিকুল ইসলাম মিয়ার সাথে খালেদা জিয়াকে হত্যা করার প্লান করতে নিউমার্কেট যাচ্ছিল!

বারো - কাঁটাবনে জাপানি কুত্তা কিনতে যাচ্ছিল!

তেরো - নীলক্ষেতে নীল বই কিনতে যাচ্ছিল!

চোদ্দ - এইটা আওয়ামী লীগ সরকার করাইসে! বিএনপিকে দাঙ্গাবাজ প্রমান করার জন্য!



আপনাদের কি মনে হয়? কোনটা ঠিক? কোনটা বেশী লজিকাল?



সরকারতো আর এইটার তদন্ত করবে না! এইটা একটু খোঁজ খবর নেয়া দরকার! আমি তো আমার সীমিত পরিসরে অল্প একটু তদন্ত তদন্ত খেললাম! আপনারাও একটু খেলে দেখেন না। প্লীজ!



btw আল্লাহ্‌র লানত পড়ুক ওদের উপর যারা আগুনে পুরাইয়া মানুষ মারে! ১২ জন মারুক আর এক জন, কারো মাফ নাই!



সুত্রঃ নুরুল কবির, বাংলাভিশন টকশো, ১২:১০ এ এম, ১০ই নভেম্বর Click This Link

আরেকটি সন্দেহজনক খবরঃ Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

অর্থহীণ বলেছেন: ধন্যবাদ!

২| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: খামোস, বাকশালী আমলে এই রকম তদন্ত।চুপ রাহো, বেতমিজ কাহিকা।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

অর্থহীণ বলেছেন: অসামাজিক ভাই সামাজিকতা রক্ষার্থে চুপ হইয়া গেলাম!

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

হাম্বা বলেছেন: হে হে হে :D :D :D , সুযোগ পাইছি :D :D :D ...


আপনাকে রাজাকার বলে আমি দেশপ্রেমিক সাজতে পারি :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

অর্থহীণ বলেছেন: দেশে তো যেমন খুশি তেমন সাজো চলতেসে! সমস্যা কি সাজেন!

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

জনাব মাহাবুব বলেছেন: গাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল ইডেনের, নামায় দিতে গেলো? ;) ;) ;)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

অর্থহীণ বলেছেন: হাসেন কেন হইতেও তো পারে!

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দি সুফি বলেছেন: ঢাকা-নরসিংদী রুটে ডাবল ডেকার চলে কবে থিকা? :-& :-&

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

অর্থহীণ বলেছেন: জানি না.........আমার তথ্যগত ভুলও হতে পারে!

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

দুরন্ত-পথিক বলেছেন: যেভাবে টুকু মন্ত্রী র সাথে সাথিয়া য় আক্রমণ কারিরা অংশগ্রহণ করেছে সেই বুদ্ধিতে বাস কে আজিম পুর নিয়া আসা হয়েছে ।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

অর্থহীণ বলেছেন: এইসব অযোগ্য লোক দিয়া খারাপ কাজও ঠিকমতো হয় না......

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

বেকার সব ০০৭ বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: খামোস, বাকশালী আমলে এই রকম তদন্ত।চুপ রাহো, বেতমিজ কাহিকা।
খুব মজা পাইলাম মিয়া ভাই

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

অর্থহীণ বলেছেন: যান বোবা হইয়া গেলাম।

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

রাজীব বলেছেন: একটাও হয়নাই।
ভাবসে মরার আগে(মানে পুইড়া মরার আগে) কবরস্থানের কাছে থাকি, তাই আজিমপুর কবরস্থানের দিকে যাইতেছিল।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

অর্থহীণ বলেছেন: একদম ঠিক বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.