নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মনুষ্যত্বের !!

অসভ্য বাঙ্গাল

অসভ্য বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার প্রথম লেখা

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

বাংলা ব্লগে বেশ কিছুদিন ধরেই আসি আসি করছিলাম। মনের কথা কে সুস্থ ও 'নিরাপদ' ভাবে প্রকাশের এর চেয়ে সহজ মাধ্যম আমার অজানা। যদিও গতকালের ঘটনা সেই 'নিরাপদ' শব্দটার মুখে আজীবনের জন্য চুনকালি দিয়ে দিয়েছে। ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর পৈশাচিক হামলাকে কোন নেতিবাচক বিশেষণ দিয়ে বিশেষায়িত করা সম্ভব নয়।



যাই হোক, কলম, কী-বোর্ড এর সাথে চাপাতির যুদ্ধে জয় সর্বদা কলমেরই হয়। এবারও তাই হল। কিন্তু সেই সাথে এই দেশে মুক্তবুদ্ধি আর মুক্তচেতনার বিকাশের জন্য যে একজন আসিফ মহিউদ্দিন, ডঃ হুমায়ূন আজাদ বা একজন আহমেদ শরীফ যে যথেষ্ট নন তা আবারো প্রমাণিত হল।



আমার বাবার আর কোন গুণ না পেলেও ছোট থেকে তাঁর একটা কথা রপ্ত করতে চেয়েছি যে "ধর্মের চেয়ে মানুষ বড়, ধর্মের চেয়ে মনুষ্যত্বের মূল্য বেশি এবং কর্মের চেয়ে বড় ধর্ম নাই।" তাই কোন দিনও বকধার্মিক হওয়ার চেষ্টা করি নি। নির্বোধের মতো উপরে দুই হাত তুলে কিছু চাওয়ার চেষ্টা করি না। জানি না আমার এই modified secular humanist religious view কতটা সঠিক। তবে আমি এই পথে সুখী, খুশি।



এবার আসি গতকালের প্রসঙ্গে। 'নাস্তিক' ব্লগার আসিফ মহিউদ্দিন ছুরিকাঘাতে মর্মান্তিক ভাবে আহত হলেন। কাদের হামলায়?? মৌলবাদীদের?? নাকি উগ্র দেশপ্রেমিকদের?? যারাই করে থাকুক, ভূলুণ্ঠিত হয়েছে 'মানবতা' ই। স্রস্টা বা ধর্মে অবিশ্বাসীদের জবাই করার নির্দেশ কোনও ধর্মে দেয়া আছে বলে তো কখনো শুনিনি। আসিফ ভাইকে কখনো সামনাসামনি দেখি নি। তবে তাঁর লেখা আমার ভাল লাগে। সত্যি বলতে অনেক ভাল লাগে। দুটো লাইন যে আমি বড় বিশ্বাস করি। সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। না, আমি নাস্তিক না। তবে আমি অন্তত ধর্মান্ধ, ধর্মভীরু, বকধার্মিক বা ভন্ডপীর না।



পরিশেষে একটাই চাওয়া। সুস্থ হয়ে উঠুন আসিফ ভাই। মন থেকে দোয়া রইলো আপনার জন্য। আপনি না থাকলে 'নাস্তিক ব্লগার' আসিফ মহিউদ্দিনের চেয়ে একজন 'মানুষ' আসিফ মহিউদ্দিন কে বড় মিস্‌ করব।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.