নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মনুষ্যত্বের !!

অসভ্য বাঙ্গাল

অসভ্য বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

এ এক আজব হীরক রাজার দেশ !!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

আজব এক হীরক রাজার দেশ ! মুনির চৌধুরী, শহিদুল্লাহ কায়সার, ডঃ জি, সি দেব এর মতো মানুষদের হত্যাকারীদের বিচারের বিরুদ্ধে শ্লোগান দিলে তা দেশদ্রোহিতার শামিল হয় না। সংবিধানের 'মায়েরে বাপ' করে ফেললেও তা দেশদ্রোহিতা হয় না। প্রতিস্রুতির তুবড়ি ফুটিয়ে ক্ষমতায় এসে পদ্মা সেতুর উপর যখন পাঁচ বছর ধরে একটা বাঁশের সাঁকো ও তৈরি হয় না তখন সেটা দেশদ্রোহিতার সামিল হয় না।



কোথাকার কোন 'ক্ষ' ব্যান্ড আমার সোনার বাংলা গাইল, আমার বয়সী পোলাপান যা শুনে বলাবলি করতে লাগলো; ''দোস্ত, আমাদের জাতীয় সঙ্গীতটা কত সুন্দর দেখছস...''



বুঝেছি... দেশদ্রোহিতার সংজ্ঞা বদলে গেছে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে যখন ''আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'' কথা গুলো শুনলাম অজান্তে আমার চোখ ভিজে গেছে। কসম !!



স্রদ্ধেয় মিতা হক, সাদি মোহাম্মদ, ''আমারও পরান ও যাহা চায়'' গাইতে গেলে সঙ্গীত শাস্ত্রের দরকার পরে। কিন্তু ''আমার সোনার বাংলা গাইতে লাগে দেশপ্রেম, লাগে টগবগে রক্ত ।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

৭ ১ নিশান বলেছেন: ভাই তোরে সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.