নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পবিত্র মিত্র

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান।বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান ।

পবিত্র মিত্র › বিস্তারিত পোস্টঃ

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

৫ জানুয়ারির নির্বাচনের পরপরই ওরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দলীয় ও রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, ওরা দুর্বৃত্ত, ওরা অমানুষ। ওরা সন্ত্রাসী। ওরা মানবাধিকার হরণকারী। ওরা মানবতার শত্রু।



আমরা নিজেদের সভ্য বলে দাবি করি। গণতান্ত্রিক রাষ্ট্র চাই বলে রাজপথে স্লোগান দিই। ভোটের অধিকার রক্ষা হলো না বলে চিত্কার করি। গণতন্ত্র বিপন্ন বলে টিভিতে-সেমিনারে বিতর্কের ঝড় তুলি। কিন্তু সংখ্যালঘু মানুষগুলোর ওপর যে বারবার হামলা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, একাত্তরের মতো বাস্তুভিটা ত্যাগে বাধ্য করা হচ্ছে, আক্রমণ হচ্ছে মন্দিরে, সে বিষয়ে সংখ্যাগুরু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।



নির্বাচনের দিন ও নির্বাচনের পরদিন যশোরের অভয়নগরে, দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজীতে এবং আরও বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে বর্বর হামলা ও নৃশংস ঘটনা ঘটেছে, তার জবাব কী? এসব এলাকার গরিব ও প্রান্তিক মানুষগুলো কোনো দিন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করেনি। কারও অধিকারে হস্তক্ষেপ করেনি। তার পরও যেকোনো রাজনৈতিক দুর্যোগের প্রথম শিকার হয় তারাই। এই কি সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা!



এই মানুষগুলোর অপরাধ কী? প্রথম অপরাধ, তারা সংখ্যালঘু হয়ে জন্ম নিয়েছে। দ্বিতীয় অপরাধ, তারা বিরোধী দলের বর্জন সত্ত্বেও ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছেন। বিরোধী দলের ভোট বর্জনের আহ্বানে অনেকে সাড়া দিয়েছেন, আবার অনেকে সাড়া দেননি। নির্বাচন কমিশনের হিসাবে ১৪৭টি আসনে অন্তত ৩৯ দশমিক ৮১ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অর্থাত্ প্রায় দুই কোটি লোক ভোট দিয়েছেন। তাঁদের সবাই কিন্তু ভোটবিরোধী শক্তির আক্রমণ ও আক্রোশের শিকার হননি। ভোটবিরোধী বা বর্জনকারী শক্তিটি বেছে বেছে সংখ্যালঘু পাড়া, গ্রামে হামলা চালিয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।



ভোটপ্রদানকারী সংখ্যাগুরুদের মধ্যে তাদের আত্মীয়-স্বজন মামা-চাচা-ভাই রয়েছেন। তাঁরাই তাঁদের নিরাপত্তা দেন। কিন্তু এই সংখ্যালঘুদের কেউ নেই।







যেভাবে এই বিপন্ন মানুষগুলোর পাশে রাষ্ট্রের দাঁড়ানোর কথা, সেভাবে কখনোই সে দাঁড়ায়নি।



স্বাধীন বাংলাদেশে প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বড় ধরনের হামলা হয় খালেদা জিয়ার আমলে ১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর। সংখ্যালঘুদের ওপর ভয়াবহ দুর্যোগ নামে ২০০১ সালের নির্বাচনের পর। কারণ, হিন্দুরা বিএনপি-জামায়াতকে ভোট দেননি। এবারের রাগ, তাদের কথা অগ্রাহ্য করে ভোটকেন্দ্রে গিয়েছিলেন বলে? এভাবে একবার ভোট দেওয়ার জন্য, আরেকবার না দেওয়ার জন্য। আর কত মার খাবে সংখ্যালঘুরা?





২০০১ সালের নির্বাচনের পর কালীগঞ্জের একটি আক্রান্ত গ্রামে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধ নারী কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, ‘বাবা, ভোটার তালিকা থেকে আমাদের নামটি বাদ দিয়ে দাও। তাহলে আমরা পৈতৃক ভিটেমাটিতে থাকতে পারব। না হলে প্রতিটি নির্বাচনের পর আমাদের এভাবে হামলার শিকার হতে হবে।’



সেই বৃদ্ধ বেঁচে আছেন কি না, জানি না। বেঁচে থাকলে তাঁর কাছে ক্ষমা চাইছি। আর বেঁচে না থাকলে তাঁর আত্মা আমাদের অভিশাপ দিতে থাকবে। কেননা, এই দেশটি যেমন সংখ্যাগুরু সম্প্রদায়ের তেমনি সংখ্যালঘুদেরও দেশ।



তাই, আসুন সবাই মিলে এই দুর্বৃত্তদের মোকাবিলা করি। সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।



আর নয়, এখনই, এই মুহূর্তে এই অমানবিকতার বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

অন্তরন্তর বলেছেন:

রুখে দাড়াও বাংলাদেশ। এই ঘৃণ্য নরকের কীটদের
দৃষ্টান্তমূলক শাস্থি দেয়া হউক। সবাই প্রতিবাদ এবং প্রতিরোধ করুন।
পোষ্টে ভাল লাগা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার নিরপেক্ষ বিশ্লেষন এটা ক্ষমতার খেলা,,,,,,,,এই খেলায় আমি কিছুতেই আ'লীগকে বিশ্বাস করছি না,,,,,,,,,কারণ এটা দেখিয়ে তারা সহানুভুতি পাওয়ার চেষ্টা করবে,,,,,,,কারন তারা ভাবে হিন্দুরা তাদের ভোট ব্যাংক,,,,,,,,,,। আমি যদিও এই দলেরই একজন সাপোর্টার। কিন্তু এখন যতই বিশ্লেষণ করছি,,,,,,,,,ততই আমার মন বিষময় হয়ে যাচ্ছে,,,,,,,,।

আমি বিএনপি, জামাতকেও বিশ্বাস করি না,,,,,,,,,,,তারাও এই কাজ করতে পারে,,,,,,,,,,,। এখানেও ক্ষমতায় যাওয়ার খেলা।

আমি বলবো প্রিয় হিন্দু ভাইবোন আপনারা নিজেরা নিজেদের স্বার্থে ঐ সব ঘৃন্য পশুদেরকে চিহ্নিত করুন,,,,,,,,,,,,ঘৃন্য পশু যতই শক্তিশালী হোক না কেন,,,,,,,,,,,

পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে,,,,,,,,,,,,

কোন দলকেই আন্তরিকভাবে বিশ্বাস করার দরকার নেই,,,,,,,,,,,কারণ ক্ষমতায় যাওয়া এবং সেই সাথে টিকে থাকার কৌশলের মারপ্যাচ বড়ই বিচিত্র,,,,,,,,,বড়ই মারাত্মক,,,,,,,,,,,,

আসুন নির্যাতিত ভাইবোনদের পাশে দাঁড়াই,,,,,,,,,। তারা আমাদের আত্মার আত্মীয়,,,,,,,,,,তারা আমাদের আত্মীয়,,,,,,,,,,,,।

আর কিসের সংখ্যালুঘু !! ঐ শব্দটিকে বাদ দিতে হবে। আর মালাউন,,,,,,এই শব্দই বা কেন !! ঐ শব্দটাকে চিরতরে কবর দিতে হবে,,,,,,,,,। আমরা একই দেশে বাস করি,,,,,,,,আমরা বাংলাদেশী,,,,,,,,,,এটাই আমাদের বড় পরিচয়,,,,,,,,,।

জাগো বাহে ,,,,,,,,,,,,,,,,জাগো বইন,,,,,,,,,,,,

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন নিরপেক্ষভাবে ভাবার সময় এসেছে,,,,,,,,,,আর নয় মার খাওয়া,,,,,,,,,,। মনে মনে ভাবছি,,,,,,,,ইস এখন যদি ভারতের আম আদমি পার্টির মত একটি পার্টি বাংলাদেশে থাকতো,,,,,,,,,বড়ই অনুভব করছি,,,,,,,

একজন মুসলিম হিসেবে ক্ষমা চাচ্ছি,,,,,,,,,,,,,লজ্জা পাচ্ছি,,,,,,,,,,। আর কান্না দেখতে পারছি না,,,,,,,,,,।
হায়রে ক্ষমতা !! হায়রে জাত পাত !! একজন মানুষকে কি সৃষ্টি করতে পার তোমরা নরপশুরা !!! যে জাত পাতের দোহাই দিয়ে ক্ষমতার জন্য অন্য ধর্মের উপর অত্যাচার !!!!

কষ্টগুলো নীল হয়ে যাচ্ছে,,,,,,,,,,,,,,,,যুবসমাজ ! এগিয়ে এস !! সবাই নির্যাতিতের পাশে দাঁড়াও,,,,,,,,,,,,,

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

না প্রেমিক না বিপ্লবী বলেছেন: যে সব ব্যক্তিকে দিয়ে "রুখে দাঁড়াও বাংলাদেশ" গড়ে তোলা হয়েছে তাতে আমি সন্দিহান এদের সফলতা নিয়ে। স্থানীয়ভাবে কাউকে সর্ম্পক্ত না করে যদি শুধু মিডিয়া কভারেজ করা হয় তাহলে কোন লাভ নেই॥ দল-মত নির্বিশেষে সবাইকে একই টেবিলে আনতে হবে না হলে আরও ভয়ংকর বিপদ আসন্ন॥

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: @ না প্রেমিক না বিপ্লবী আপনার সাথে আমি একমত,,,,,,,,,,,এখানে সব দলের প্রতিনিধিত্ব থাকতে হবে,,,,,,,,,,,,তবে রক্ষক যেন ভক্ষক না হয়,,,,,,,,,,। আমার একটু বেশি লাগছে এই কারনে যে আমার বাবার বন্ধুরা প্রায় হিন্দু, আমার বন্ধুরা প্রায় হিন্দু,,,,,,,,,,,আমার মা একজন হিন্দু নারীকে মা বলে ডেকেছিলেন,,,,,,,,,,,,,,,,,আমাদের পরিবার মুক্তিযুদ্ধের সময় আশেপাশের গ্রামসহ হিন্দু পরিবারদের জানমালের নিরাপত্তা দিয়েছিল,,,,,,,,,আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল,,,,,,,,,,। আমি বুঝি মানবতা,,,,,,,,,,,।

আমার আত্নায় কষ্ট লাগছে,,,,,,,,আর তোরা বুঝিস শুধুই ক্ষমতা !!

৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

কালের সময় বলেছেন: সহমত আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.