| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুর বাসায় পড়তে যাবো বলে ব্যাগ গুছাচ্ছিলাম, এমন সময় বাবা রুমে ঢুকে তাচ্ছিল্যের সুরে আমাকে বলে, "তোমার এসব গান কবিতা উপন্যাস আর চিত্রকলাপ্রীতি এইবার ছাড়ো,খবরে দেখলাম বয়াতি আবদুর রহমানের ছেলে কাঁদতে কাঁদতে বলছে,অর্থ সাহায্য,সম্মান ওসব তো দূরে থাক,তার বাবাকে কেউ দেখতেও আসলোনা....যারা এইসব গান বাজনা লেখালেখি করে,তাদের সবার অবস্থা শেষ বয়সে একই হয়...দেখোনাই মাইকেল জ্যাকসন, হুমায়ূন আহমেদ.... মৃত্যুর সময় জীবন বলতে তাদের কিছুই থাকেনা ...তারা অসামাজিক.... "
বাবাকে জিজ্ঞেস করলাম,
"আব্বু,বয়াতি আব্দুর রহমানের লেখা কোনো গানের নাম বলো তো দেখি??"
আব্বু: ধুর,এইসব আজেবাজে গান কেউ শুনে... যতসব গাঁজাখোর....
আমি: মাইকেল জ্যাকসনের কোনো গান জানো??তার বিখ্যাত ড্যান্স মুভের নাম বলতে পারো??
আব্বু: ধেত্তেরি... এইসব নাচানাচি বেলাল্লাপনা কেউ দ্যাখে???যতসব মদখোর....
আমি: হুমায়ূন আহমেদের কোনো উপন্যাসের নাম জানো??
আব্বু: মাথামুন্ডু এইসব ছাইপাঁশ কেউ পড়ে?? যতসব বিড়িখোর....
আমি একটু হাসলাম.... ব্যাগ নিয়ে বের হতে হতে বললাম,
"বাবা, তারা বেঁচে থাকতে তাদের সৃষ্টি নিয়ে তোমার কোনো মাথাব্যথা ছিলোনা.... তাই তাদের মৃত্যু কিভাবে হয়,তাদের পাশে কে থাকে কে চলে যায়,এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে"
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
মুখ বাঁধা শিশু বলেছেন: ![]()
২|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
মুখ বাঁধা শিশু বলেছেন: ![]()
৩|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
রাখালছেলে বলেছেন: কাল্পনিক কাহিনী মনে হচ্ছে । তারপরও শেষ লাইনটা চমৎকার হয়েছে ।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
মুখ বাঁধা শিশু বলেছেন: অবশ্যই কাল্পনিক!!! ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
স্ক্রু ঢিলা বলেছেন: ভালই গদাম দিছেন !