নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভাল থাকবেন :)

তল্পিতল্পা

পড়ার অভ্যাসটা ছিল চেষ্টা করে দেখি কাউকে পড়াতে পারি কিনা :)

তল্পিতল্পা › বিস্তারিত পোস্টঃ

ভিনগ্রহের স্বাদ যদি এদেশেই পেয়ে যান ক্ষতি কি B-) B-) B-) B-) B-) B-)

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

সেই ১৯৯৪ সালের কথা । পিতামহের চাকরির সুবাদে আমরা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা থেকে বিশম্ভরপুর থানা নামক এক ভিন গ্রহে গিয়ে উপস্থিত হলাম । ভিন গ্রহ বললাম, ভিন গ্রহই বটে । আপনি যদি জন্মের পর থেকে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হয়ে অভ্যস্ত হন আর সেই আপনাকে যদি হটাত করা কোথাও নিয়ে গিয়ে বলা হয় বাবা আমরা অন্তত আগামি ৩ বছর বিদ্যুৎ বিহিন ভাবে বসবাস করব । হাতপাখা দিয়ে বাতাশ করব, সন্ধ্যা ঘনিয়ে এলে হারিকেন জালিয়ে লেখাপড়া করব, ব্যাটারি দিয়ে সাদাকাল টিভি দেখব, সবসময় দেখবনা শুধুমাত্র নির্দিষ্ট কিছু অনুষ্ঠান দেখব বিজ্ঞাপন বিরতিতে টিভি বন্ধ রাখব, আপনি সেই এলাকাকে কি বলবেন ভিনগ্রহই তো বলবেন নাকি ? নাকি আপনার মাথায় অন্য কোন নামের চিন্তা কিলবিল করছে ? দুঃসহ মানুষিক যন্ত্রণা নিয়ে শুরু । নতুন জায়গা নতুন পরিবেশ বিপদ বটে । তবে এর মাঝে সুখের সংবাদও আছে । নতুন স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত কয়টা দিন গায়ে হাওয়া লাগান যাবে । স্কুলে ভতি হলাম । এইবার ঠেলা সামাল দেও । হাওর বেষ্টিত এলাকা হওয়ার সুবাদে বছরে নয় মাস পানিতে ডুবে থাকতে হয় । এই অবোধের প্রাইমারী স্কুলটিও হাওর পাড়ি দিয়ে যেতে হয় জাহাজে নয় ছোট ডিঙ্গি নৌকায় । এই ছোট বাছাটির আবার সাতারের সাথে কোন সখ্যতা নাই । প্রতিদিন স্কুলে যাবার পথে জীবনটাকে স্কুল ব্যাগে ভরে রওনা হই । একি সাথে যেমন রোমাঞ্চিত তেমনি ভিতসন্ত্রস্ত । বাবা-মার প্রেসার হাই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত । বাসায় ফিরলে সবঠিক । অগত্যা নিতান্তই নিরুপায় হয়ে বহুকষ্টে লাখে লাখে জুওপ্লাংটন হজম করে সাতারের সাথে সখ্যতা, বাবা-মার প্রেসার ১২০/৮০ । সেখানে ওঁই তিন বছর আর থাকা হয়নি থেকেছি ৫টি অসাধারন বছর । অনেকে হয়ত বলবেন এইটা কোন থাকার মতো জায়গা হল ? তাঠিক যদি আপনি বিলাসিতার কিংবা প্রাচুর্যের কথা চিন্তা করেন তাহলে ওঁই জায়গা আপনার জন্য নয় যারা সুখের সন্ধানে তাদের জন্য । অসংখ্য ভালবাসা সেই ক্ষুদ্র জায়গাটির জন্য এবং শুভকামনা রইল সেখানকার সকলের প্রতি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

নাছির84 বলেছেন: এরপর ভিনগ্রহে ফিরে গেলে সঙ্গে নিয়ে যাবেন।

২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১২

তল্পিতল্পা বলেছেন: এই রোজার ঈদ এর পর যাওয়ার প্লান আছে । দাওয়াত রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.