নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভাল থাকবেন :)

তল্পিতল্পা

পড়ার অভ্যাসটা ছিল চেষ্টা করে দেখি কাউকে পড়াতে পারি কিনা :)

তল্পিতল্পা › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কলঙ্ক নাকি আমার B-)B-)B-)

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

গতকালের সুপার মুন নিয়ে গোটা দুনিয়ায় তোলপাড় । আমিও প্রথমে শুনিলাম যে আজ চাঁদবাবু তার পূর্ণতা নিয়ে হাজির হবেন । যখন বিষয়টা জানা ছিলনা অর্থাৎ জানার কয়েক মুহূর্ত আগে একজনের কাছে বোল্ড আউট হইলাম । জানার পর অতি উৎসাহে উৎসাহিত হয়ে দিগ্বিদিক খুজিয়া না পাই অবস্থা আমার । মানে বেপারটা দারাইল যে চাঁদের একদিন কি আমার একদিন । মানুষ চাঁদ দেইখা কতো রোমান্টিক বেপার সেপার ঘটাইয়া ফালায় । আর আমি কিনা চাঁদের রোমান্টিকতাটাই বুঝিনা ? এইভাবে তো চলতে দেয়া যায়না । একটা কিছু তো করতেই হবে । কি করা যায় ? তাই নিয়া মোটামুটি চিন্তিত হইয়া পরলাম । অবশেষে কোন কূলকিনারা না পাইয়া সময়ের উপর ছাইরা দিলাম । দেখা যাক কি হয় – এই টাইপের আর কি । অবশেষে তিনি উদিত হইয়া অপরের আলোতে নিজেকে উদ্ভাসিত কইরা অতঃপর পৃথিবীর তাবৎ মানুষকে ( চাঁদ পিপাসু ও রোমান্টিকতায় জর্জরিত ) আলোয় ভাসাইয়া কৃতার্থ করিলেন । তাহারপর উনাকে নিয়া কত কাব্য কত গান কত কবিতা যে রচনা হইল তার ইয়ত্তা নেই । কত প্রেমিক যুগল নিজেদেরকে প্রেমে আবিষ্ট করিয়া ভবিষ্যৎ তারকা তৈরির চেষ্টা করিলেন তারতো হিসেব নেই ( সফল বিফল তো তাদের বেপার তাইনা ... ) । আমি ভাই গরিব মানুষ আমার রোমান্টিকতা বুঝলেই হল । বন্ধুদের প্ররোচনায় তিনি উদিত হইবার আধা ঘণ্টা আগে মহাউতসবে তাস খেলিতে বসলাম । ভাবলাম ও উঠলে দেখা যাবে । তারপর তাহার কথা মনে রাখতে আমার বয়েই গেছে । তিনি তো আর দুই মিনিটের জন্য উঠবেন না । তিনি তাহার কথা রেখেছেন কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি । সেই যে মহাসমারহে বসিলাম আর উঠিলাম না । যখন উঠিলাম তখন আর তিনি কষ্ট করে আমার জন্য রহিলেন না । মনের মণিকোঠায় কিঞ্চিত পরিমান কষ্ট অনুভুত হইল । মনকে সান্ত্বনা দিলাম এই বলে যে, বেটা এই জিবনে তো কতকিছুই দেখে না দেখার ভান করে থাকলি আর এইটা তো চাঁদ । যাহা প্রতিটি বছর নিয়ম করে উদিত হয় । মনকে বুঝাইতে সক্ষম হইলাম যে আগামি বছর দেখা হবে ইনশাআল্লাহ্‌ । অতঃপর দুচোখ বন্ধ করে আলো না থাকার জগতে হারিয়ে গেলাম । সকালে উঠিয়া মনে প্রানে বিশ্বাস করিলাম যে “””” চাঁদ উঠুক বা নাই উঠুক, কাছে থাকুক বা দুরেই থাকুক তাতে বামনের কিছুই যায় আসেনা “”””””

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫

নাছির84 বলেছেন: চন্দ্র প্রতিদিনই উদিত হয়। একদিন তার রুপ-যৌ্বন চুঁইয়ে পড়া দেখার হাড়-হাভাতের মতো আচরন না করাই ভাল। আর বিশেষ করে,যারা আস্ত চন্দ্র মুঠোবন্দি করে ঘুরে বেড়ায়,তাদের জন্য সুপার মুন নয়। কারণ তারা বামন নয়। B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.