| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
3G স্মার্ট ফোন ও 3G মডেম কেনার ব্যাপারে সম্মানিত ব্লগারদের টেক-হেল্প চাই
3G এন্ডয়েড মোবাইল ফোন ও 3G মডেম কেনার ব্যাপারে সম্মানিত সামুর ব্লগারদের কাছে টেক-হেল্প চাই।
১. একটি থ্রি-জি স্মার্ট মোবাইল ফোন কেনার ব্যাপারে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন, প্লিজ। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা কম।
আমার বাজেট কম-বেশি ৫,৫০০ থেকে ৭,৫০০ টাকার মধ্যে। এই বাজেটে সম্ভবত বাজার প্রচলিত বাংলাদেশী ব্যান্ডের থ্রি জি মোবাইল সেট কেনা যাবে।
থ্রি-জি মোবাইলটি হবে মোটামুটি টেকসই। কমপক্ষে ৫ মেগা পিক্সেল ক্যামেরা, ডুয়েল সিম, থ্রি-জি ভিডিও কলিং সুবিধা, এইচডি ভিডিও প্লে-ব্যাক, ওয়াই-ফাই ফিচার ইত্যাদি।
আমি থ্রি-জি মোবাইল সেটটি আমার পিসি-তে ডাটা ক্যাবল-এ মাধ্যমে কানেক্ট করে মডেম হিসেবে ব্যবহার করে জিপি, বাংলালিংক বা টেলিটক ইত্যাদি কোম্পানির থ্রি-জি ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে চাই।
আরেকটি বিষয়, ইন্টারনেটের জন্য পিসি-তে থ্রি-জি মোবাইল সেটকে মডেম হিসাবে ইউজ করা ভালো নাকি, আলাদা থ্রি-জি মডেম ইউজ করা ভালো?
২. বর্তমানে মোবাইল কোম্পানিগুলো থ্রি জি মডেম বিক্রি করছে। এসব মোবাইল কোম্পানির মডেমের মধ্যে কোনটির গুণগত মান কেমন তা জানি না।
যেটির গুণগত মান ভালো ও টেকসই এবং যে মডেমে সব ধরনের সিম (জিপি, বাংলা লিং, টেলিটক ইত্যাদি) ব্যবহার করা যায়- এমন একটি থ্রি জি মডেম কিনতে চাই।
সামুর ব্লগার যারা থ্রি জি মডেম ব্যবহার করেন তাদের মূল্যবান পরামর্শ চাই।
ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: 4G আসছে