| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইচ, এম, পারভেজ
Request for everybody : If you like/love someone then tell him/her as soon as possible otherwise you will lost / miss him/her..... so pls....
![]()
তুই কি আমার দুঃখ হবি
এই আমি এক উড়নচন্ডী আউলা-বাউল
রুখো চুলে পথের ধূলো
চোখের নিচে কালো ছায়া
সেই খানে তুই রাত-বিরেতে স্পর্শ দিবি
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?
মধ্যরাতে বেজে উঠা টেলিফোনের ধ্বনি হবি
তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা
ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নাড়তে থাকা, দরোজাময় কড়া হবি
একটি নীলাভ এনভেলাপে পুরে থাকা
ক্যামন যেন বিষাদ হবি।
তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি
নরম হাতের ছোয়া হবি
একটুখানি কষ্ট দিবি
প্রতীক্ষার দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি
একটু খানি কষ্ট দিবি।
তুই কি একা আমার হবি
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি।
©somewhere in net ltd.