নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো সারাটা পথ জুড়ে আমি একা হেটে যাই আকাশ তারার পানে চেয়ে নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে হারিয়ে যায় মন আধারে।

পাতানো ঘর

পাতানো ঘর › বিস্তারিত পোস্টঃ

পরিচয়

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

দেহের ভিতর রাখলাম যারে,

সে আমার থাকল না রে

খাঁচার পাখি কখন কি আর,

মনের পাখি হয় ?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

কথায় কথায় মনের ছায়া,

মিথ্যে আশায় দিচ্ছে মায়া

অবাক আলোয় বনের পাখি,

মনের কথা কয়

বনের পাখি খাঁচায় থাকে,

এমন কি আর হয়

লালন বলে খাঁচার কি দোষ,

দুয়ার থাকলে খোলা

মনের দুয়ার বন্ধ হলে,

সময় যে সব যাবে চলে

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি আর রয় ?

আট কুঠুরি নয় দরজা,

সে তো খোলার নয় ......

তোমার আমার এই পরিচয়

সত্যি হবার নয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

হাসান মুহিব বলেছেন: লালন বলে খাঁচার কি দোষ,
দুয়ার থাকলে খোলা....।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সময় সাধন বলেছেন: দারুন!!! লিখেছেন
ভালো, চালিয়ে যান...

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়।

ভাই লালনের না আপনার কথা।



ভালোলাগা।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

একজন আরমান বলেছেন:
স্যার কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.