নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা ও গল্প

আমি লেখনীর মাধ্যমে সত্য ও সুন্দরকে তুলে ধরতে চাই ৤

নাজমুল পথিক

আমি সত্য ও সুন্দর জীবন চাই ৤ লেখনীর মাধ্যমে মানব কল্যাণে অবদান রাখতে চাই ৤ নেএকোশা জেলার সুসং দুর্গাপুরের সুমেশ্বরী নদীর তরে পাহাড়ের কোল ঘেষে অপুর্ব সুন্দর গ্রাম ফারং পাড়ায় জন্ম এবং এখানেই বেড়ে উঠা ৤ শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি ৤ কবিতা- গল্প লিখা নেশা ৤ সবার সাথে বন্ধুত্ব গড়তে চাই ৤

নাজমুল পথিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা ঃ তোমার চাহনি ঃ নাজমুল পথিক

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

তোমার চাহনি

নাজমুল পথিক

তোমার চোখের চাহনি

লুপ্ত সভ্যতার রহস্যে আবৃত ৤

সে দিন ছিল দমকা বাতাস ,

ঝির ঝির বৃষ্টি ৤

কাদামাটির গন্ধে ভরা অঙ্গন ৤

জানালায় দাড়িয়ে তুমি

স্বর্ণলতা হয়ে দোলে ছিলে ৤

নিবু নিবু প্রদীপের আলোয়

তুমি রহস্যময়ী ইনকা সভ্যতার চেয়ে ৤

তোমার দুচোখের দিকে তাকিয়ে থাকবো

শতাব্দী কাল ধরে ৤

হাতে থাকবে বোদলেয়ারের কবিতা ৤

নীল পদ্মের পাপড়িতে লেখা নাম,

কখনো ক্ষয়ে যাবে না ৤

রোদে পুড়বে

বৃষ্টিতে ভিজবে

বতাসে ভাসবে

সীমাহীন কাল ধরে ৤

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.