নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা ও গল্প

আমি লেখনীর মাধ্যমে সত্য ও সুন্দরকে তুলে ধরতে চাই ৤

নাজমুল পথিক

আমি সত্য ও সুন্দর জীবন চাই ৤ লেখনীর মাধ্যমে মানব কল্যাণে অবদান রাখতে চাই ৤ নেএকোশা জেলার সুসং দুর্গাপুরের সুমেশ্বরী নদীর তরে পাহাড়ের কোল ঘেষে অপুর্ব সুন্দর গ্রাম ফারং পাড়ায় জন্ম এবং এখানেই বেড়ে উঠা ৤ শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি ৤ কবিতা- গল্প লিখা নেশা ৤ সবার সাথে বন্ধুত্ব গড়তে চাই ৤

নাজমুল পথিক › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্যই স্বর্গচ্যুত হয়েছি

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯

তোমার জন্যই স্বর্গচ্যুত হয়েছি
------------------
---নাজমুল হক পথিক
নারী তোমার আহবানে আমি স্বর্গচ্যুত হয়েছি ।
তারপর অতীত সুপক্ক ঋষি বুদ্ধ,কনফুসিয়াসের সাথে
নীল স্বর্গকে বিশ্লেষন করেছি, নিস্তদ্ধ রাতে অদ্ভূত আঁধারে ।
পৃথিবীর রূপ-স্বপ্ন-স্বাদ নারীর হৃদয়ের প্রথম প্রেমের
বিষাক্ত স্পর্শ অনুভব করেছি, মাতাল ভিখারি হয়ে ।
প্রিয়তম পাপিষ্ঠ মানব হয়ে
আমি আর কখনো যাব না ঈশ্বরের স্বর্গে ।
মার্কস্ হেগেলের দর্শন পড়েছি,
বেদনায় ম্লান হয়ে ঢকঢক করে পান করেছি ধুতুরা বিষ ।
নির্ভীক নারীর হৃদয়ের বর্ণময় গন্ধ
জন্ম মৃত্যুর মতো নীলাভ রহস্যে ঢাকা ।
সাপের খোলসের মতো অন্ধকারে
সহস্র বছর প্রতীক্ষায় থেকেছি,
প্রবাল দ্বীপের নারিকেল বাগানে শবের নিরবতায় ।
এলাচ আর লবঙ্গ ফুলের মালা গেথেছি
নক্ষত্রের বাতি জ্বেলে ।
আসি ভালবেসেছি দুঃস্বপ্নঘেরা জীবন ,
মন্বন্তর-ক্ষুধা-ব্যাধি বিষাক্ত ক্ষতের যন্ত্রনা,
আর প্রণয়ীর নীল নরম অভিমান ।
আমি মরতে ভুলে যাব
তার গায়ের গন্ধে, গভীর নিস্তব্ধ স্পর্শে ।
রূপালী জোছনায় ভিজেভিজে,
ক্লান্তি ক্ষুধা আর বেদনায় ,
মর্গের গুমোট বাতাসে জীবনের স্বাদ নেব
বিপন্ন বিষ্ময়ে ।
পৃথিবীতে যখন মানুষ রবে না
তখনও শুধু রবে সেই প্রিয়তম মুখ,
যার জন্য আমি স্বর্গচ্যুত হয়েছি ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮

আমি মিন্টু বলেছেন: সুন্দর কবিতা ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

Rezwan Ahmed Mohsin বলেছেন: সুন্দর লিখছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.