নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাতি রাইটার

ভাল মানুষ নয়, সৎ মানুষ হওয়ার চেষ্টা করি।

পাতি রাইটার

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।

পাতি রাইটার › বিস্তারিত পোস্টঃ

আমি হতে চাই

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমি হতে চাই অসীম বক্ররেখা

যাযাবর হয়ে যখন যা খুশি দেখা।

আমি হতে চাই আকাশের বুকে ডানা মেলা এক পাখি

উড়ব আমি, দেখব সবই, রাখব না কিছু বাকি।



আমি হতে চাই অসীম শান্ত সিন্ধু

বুকে ধরে রেখে লক্ষ-কোটি নীর বিন্দু।

আরো হতে চাই সুউচ্চ হিমালয়

যেখানে হবে শুধু ভয়হীনদের জয়।



আমি হতে চাই অরুণ রাঙা দিনেশ

করে দিতে চাই সকল অন্ধকারের শেষ।

হতে চাই আমি ধরিত্রীর মত উদার

দিয়ে দিতে চাই সবকিছু মোর, মন-প্রাণ করে উজাড়।



আমি হতে চাই অসীম সুনীল আকাশ

যাতে রবে সহস্র-কোটি ধরণীর নিবাস।

আমি হতে চাই আকাশের বুকে সুপ্রভ এক তারা

শুধু দেখবে আমায়, যাবে না কখন ধরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.