| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাতি রাইটার
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।
বরাবর,
কর্তৃপক্ষ,
সামু ব্লগ, অনলাইন।
বিষয়ঃ সামুর মোবাইল ভার্সনের উন্নতিকরণের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা সামুর মোবাইল ব্লগারগণ ব্যাপক সমস্যায় আছি। বাসায় কম্পু, ল্যাপু বা উন্নত অন্তর্জাল ব্যবস্থা না থাকায় আমাদের পক্ষে সামুর প্রধান ভার্সনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তাই মোবাইলই সামু ব্যবহারের জন্য একমাত্র ভরসা। কিন্তু সামুর মোবাইল ভার্সনে পোস্ট করার কোন অপশান না থাকায় মাথায় ভাল ভাল লেখা আসা সত্তেও অনেক ব্লগার তা প্রকাশ করতে পারছেন না। তাছাড়া কমেন্টের উত্তর দেওয়ারও কোন ব্যবস্থা মোবাইল ভার্সনে নেই। যার ফলে কমেন্টের উত্তর করার জায়গায় একটি নতুন কমেন্ট হয়ে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে কিছু ব্লগার ভাই (শফিকুল, মৌন ভাষা) আগে লেখালেখি করলেও কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায় নি। এতে করে মোবাইল ব্লগারদের ব্লগিং করার আগ্রহ দিন দিন কমে আসছে।
অতএব, কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন এই যে, অনতিবিলম্বে সামুর মোবাইল ভার্সনে পোস্ট করা, কমেন্টের উত্তর দেয়া, সামাজিক যোগাযোগের সাইটে শেয়ার সহ আরও নানাবিধ সুবিধা যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসুন।
বিনীত নিবেদক-
সামুর সকল মোবাইল ব্লগারদের পক্ষে
পাতি রাইটার
২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
পাতি রাইটার বলেছেন: কর্তৃপক্ষ কি এই গরিব ব্লগারদের কথা শুনবে? অচিন....ভাই
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মোবাইলে কি বাংলা লেখা যায়?
৪|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ফাহিম মুনতাসির বলেছেন: এই প্রবলেমে আমি নিজেও ভুগছি, যদিও ল্যাপটপ আছে কিন্তু বাংলদেশের ইন্টারনেটের যা অবস্থা!
মোবাইলের পেইজই লোড হইতেই চাই না। আর ল্যাপটপে......!!!!
৫|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ইয়াংিক বলেছেন: sathe achi vai
৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
পাতি রাইটার বলেছেন: @সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত-
তৃতীয় পক্ষের (writebangla.com) সাহায্য নিয়ে যায়।
@ফাহিম মুনতাসির-
চরম সমস্যা।
@ইয়াংিক-
ধন্যবাদ ভাই।
৭|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
অচিন.... বলেছেন: জানিনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
অচিন.... বলেছেন: যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কেন সামুর মত এতো দামি জায়গাতে ব্লগিং করবে?

আমিও মোবাইল ইউজার 