| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[সংবিধীবদ্ধ সতর্কীকরণঃ এই লেখা কোন দলের অন্ধ ও গোঁড়া সমর্থকদের জন্য নয়। এই লেখা বোঝার জন্য নূন্যতম যোগ্যতা ‘কমন সেন্স’ থাকা]
http://www.bdnews24.com এর দুইটি শিরোনাম দিয়ে শুরু করছি।
১। Click This Link
“সরকারের সমালোচনায় ইমরান”
“বিরোধী দল এবং তাদের পক্ষের সংবাদ মাধ্যমের কাছে ‘সরকারি লোক’ হিসেবে চিহ্নিত ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের দাবি বাস্তবায়িত না হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন।”
২। Click This Link
“শাহবাগে অনশনে আন্দোলনকারীদের একাংশ”
“জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে অনশনে বসেছে শাহবাগ আন্দোলনকারীদের একটি অংশ, যাতে গণজাগরণ মঞ্চ ঘোষিত কর্মসূচি নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়েছে।”
প্রথম খবর এটা প্রমাণ করে না যে এই আন্দোলন সরকারের সাজানো নাটক নয়। নিন্দুকেরা দাবী করতেই পারে যে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য এটা আরেক চাল। যেমন অদ্ভুত সব দাবী প্রথম থেকেই তারা করে আসছে, তাতে এমন দাবী হলে আমি মোটেই অবাক হব না। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল এই শাহবাগ এতদিন সরকারকে এত কড়া ভাষায় সমালোচনা করেনি। অতএব এটা বলাই যায়, এই তরুণদের উপর আস্থা হারানোর সময় এখনো আসেনি। এর সাথে এটা তো স্বীকার করতে হবেই যে, ৫ই ফেব্রুয়ারী এদের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছিল রাজাকারদের বিচারের ব্যপারে তাদের হঠকারী অবস্থান থেকে সরে আসতে। আন্দোলনের প্রথম দুই সপ্তাহ সরকার এই মঞ্চের প্রতিটি কথা গুরুত্বের সাথে নিয়েছে। এই সরকার কিন্তু প্রকৃতপক্ষে এই আন্দোলনকে যথেষ্ট সমীহ করেছে। সাথে সাথে সরকার এদের কাছ থেকে ফায়দা লোটারও চেষ্টা করেছে। এবং এতে তারা কিছুটা সফলও হয়েছে। এর পিছনে তরুণদের রাজনৈতিক প্রজ্ঞার যেমন অভাব ছিল, তেমনি সংশয়বাদীদের ভূমিকাও কম ছিল না। সংশয়বাদীদের সংশয় ছুঁয়ে গেছে অনেককেই। এসবের যোগফল হল আন্দোলনের গতি হারানো। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, এতে আসলে না লাভ হয়েছে আওয়ামী লীগের, না লাভ হয়েছে বিএনপির। আড়ালে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে জামাত-শিবির।
দ্বিতীয় খবরে বোঝা যাবে এই আন্দোলনের শক্তি বা সফলতা। শহীদ রুমী স্কোয়াড আন্দোলনকে নিয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ে। এই তরুণেরা আর গান্ধী নীতিতে বিশ্বাসী নয়। এখনি সরকারের সাথে সরাসরি দ্বন্দে যাওয়া উচিৎ কিনা সে নিয়ে তর্ক হতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই তরুণেরা বিশ্বাস করে “পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চলা”। এই প্রেরণা যদি যুগিয়ে থাকেন জাহানারা ইমাম, তবে সাহস যুগিয়েছে শাহবাগ চত্ত্বর। এটা অস্বীকার করার উপায় নেই। শাহবাগের সার্থকতা এখানেই। সরকার বা বিরোধী দল যদি এদের নিয়ে আরও খেলতে চায় তবে এই আন্দোলনের গতি বাড়তেই থাকবে। এই গতি থমকাতে পারে, কিন্তু স্তব্ধ হবে না।
আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, তবে দেখতে পাব ’৫২ র ভাষা আন্দোলন কিংবা ’৬৯ এর গণ অভ্যুথ্যান অথবা ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন- কোনটাই শুরু থেকে মার মার কাট কাট মনোবৃত্তি নিয়ে শুরু হয়নি। প্রতিটি সরকারকেই সুপথে ফিরে আসার যথেষ্ট সময় দেয়া হয়েছে। সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার মর্যাদা ভূলুণ্ঠিত করার আগে আমরা কিন্তু অসংযমী হইনি। এই আন্দোলনও চলছে একই পথে।
আমি এখানে শাহবাগকে মহান আন্দোলন হিসাবে প্রতিষ্ঠা করার ব্রত নিয়ে এই লেখা লিখছি না। আমি এই লেখা লিখছি সংশয়বাদীদের দৃষ্টি আকর্ষণের জন্য। উপরের দুইটি শিরোনাম এবং ব্যখ্যামূলক লেখার অবতারণা সেই কারণেই।
সংশয়বাদীদের প্রতি আমার আহ্বান, প্রজন্ম চত্বরের গতি রুদ্ধ হয়েছিল যে সংশয়ের দোলাচলে, তাকে দয়া করে আবার সামনে নিয়ে আসবেন না। আমাদের বুঝতে হবে, রাজাকারদের শক্তি হল আমাদের নীরবতা, আমাদের পারস্পরিক দ্বন্দ। এছাড়া ওদের কোন শক্তি নেই।
বিষয়টি খুব সরল। একে জটিল করবেন না। এই তরুণেরা পথে নেমেছে দুইটি মহান উদ্দেশ্য সামনে রেখে। রাজাকারদের সঠিক বিচার (কোন কোন ক্ষেত্রে ফাঁসী) এবং জামায়াত নিষিদ্ধকরণ। এখানে অন্য কোন প্রসঙ্গ আনবেন না। এই দাবীর সাথে যদি আওয়ামী লীগ অথবা বিএনপি একাত্মতা প্রকাশ করে, তো ক্ষতি কি? আমি অন্তত বিশ্বাস করি না যে দেশ পরিচালনায় এদের এক জন অন্যের চেয়ে এতটা এগিয়ে যে তার জন্য রাজাকারদের সঠিক বিচার এবং জামায়াত নিষিদ্ধকরণের দাবী থেকে এক চুলও সরে আসা যায়। এই দুইটি দল জনগণের কথা কখনও ভাবে নি। এদের কথা আপনারা ভাবছেন কেন? আমি একটা ভাল কাজে অগ্রসর হলে তাতে যদি আপনার অপছন্দের বিশেষ গোষ্ঠী সুবিধা পায়, সে জন্য আপনি ওই ভাল কাজকে সমর্থন দেবেন না; এটা কি কোন নীতি হতে পারে? এই রকম মানসিকতার জন্য আমরা কি এই দুই দলকে এতদিন তিরস্কার করে আসিনি? আর একটি বিষয় হল, শাহবাগের আন্দোলনকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ যেমন লাভবান হয়েছে, বিএনপিও কি তেমন লাভবান হতে পারে না? যদি তারা তা না করে, তাহলে তার দায় কেন এই তরুণদের উপর বর্তাবে? তাই আসুন, আমরা আমাদের অন্য সকল মতপার্থক্য এক পাশে রেখে এই তরুণদের সমর্থনে এগিয়ে যাই, একটু হলেও শোধ করি শহীদদের ঋণ।
আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে দ্বিধাবিভক্ত মানুষ ছাড়া আর যারা এদের নিয়ে সংশয়ে আছেন, তারা এদেশের ধর্মভীরু জনগণের একাংশ। তাদের প্রতি আমার আমার একটাই আহ্বান, ইসলাম আর এই বিষয় দুটিকে এক করবেন না। আমি অন্য ধর্মের বিধায় এর বাইরে তাদেরকে আমি কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই আশা করি, তারা যেন প্রকৃত সত্য যাচাই করে সিদ্ধান্ত নেন, উড়ো কথায় বিশ্বাস না করেন।
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
দ্বিধান্বিত বলেছেন: কেন ভাই?
২|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
তথই বলেছেন: হে হে হে
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
দ্বিধান্বিত বলেছেন: ???
৩|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
মুচি বলেছেন: কথা ও কাজে কি কখোনো কোন মিল ছিল?? হে হে হে।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
দ্বিধান্বিত বলেছেন: আপনি কাদের কথা আর কাজের মিলের কথা বলছেন? যদি রাজনৈতিক দল গুলোর কথা বলেন, তাহলে মন্তব্য নিষ্প্রয়োজন। আর শাহবাগী তরুণদের কথা বললে আমি বলব তাদের অর্জন যেমন আছে, ভুলও তেমন আছে। কিন্তু সবার উপরে তাদের মহৎ উদ্দেশ্য।
আমরা সাথে থাকলে সেটা সফল হতে পারে।
৪|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
বাংলাদেশী দালাল বলেছেন: কমন সেন্স কাম করতাছে না।
পরে জানাই।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
দ্বিধান্বিত বলেছেন: পরে জানান, সমস্যা নাই।
৫|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
কাঠুরে বলেছেন: খুব উঁচা এন্টেনা ওয়ালা ডিরেক্টরের নাটক, আমার এন্টেনায় ধরতে ২/১ দিন টাইম লাগবো।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
দ্বিধান্বিত বলেছেন: সময় নেন। আজকাল আমরা তো চিন্তা করার সময়ই পাই না। আপনাকে চিন্তার জগতে স্বাগতম।
৬|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯
সবখানে সবাই আছে বলেছেন: প্রজন্ম ৭১ নামে একটা রাজনৈতিক দল খোলা উচিত। প্রীতমের একটা কথা খুব ভাল লেগেছে, আন্দোলন সেই পর্যায়ে নিয়ে যাবো যেখানে মানুষ পরিবর্তন হবে ভিতর থেকে।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
দ্বিধান্বিত বলেছেন: "আন্দোলন সেই পর্যায়ে নিয়ে যাবো যেখানে মানুষ পরিবর্তন হবে ভিতর থেকে"
৭|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৫
কলাবাগান১ বলেছেন: প্রীতম has all the maverick qualities of a strong leader........
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
দ্বিধান্বিত বলেছেন: +
৮|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৯
নষ্ট ছেলে বলেছেন: সরকারের বিরুদ্ধে একটা কর্মসূচী দিতে কন। দেখবেন পুলিশ ডান্ডা দিয়া আন্ডা গালাইয়া দিব!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
দ্বিধান্বিত বলেছেন: "আমরা অঙ্ক পরীক্ষা দিতে এসেছি, এখন সেটা দেই, এরপর অন্যান্য বিষয়ের পরীক্ষা দেব"- লাকী আক্তার
আর এই আন্দোলন আসলে সরকারের বিরুদ্ধেও। রাজাকারের বিচার আর জামাত নিষিদ্ধ করার দাবীতে বিএনপিও সোচ্চার হোক, দেখেন আন্দোলন কোন দিকে যায়।
৯|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪
রায়হান হোসেন রানা বলেছেন: রাজাকারদের শক্তি হল আমাদের নীরবতা, আমাদের পারস্পরিক দ্বন্দ। এছাড়া ওদের কোন শক্তি নেই।".
++++
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
দ্বিধান্বিত বলেছেন: ধন্যবাদ
১০|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৩
কলাবাগান১ বলেছেন: "রাজাকারদের শক্তি হল আমাদের নীরবতা, আমাদের পারস্পরিক দ্বন্দ। এছাড়া ওদের কোন শক্তি নেই।"
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮
দ্বিধান্বিত বলেছেন: ধন্যবাদ
১১|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: :-& :-&
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯
দ্বিধান্বিত বলেছেন: এত চমকিত কেন ভাই?
১২|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৬
নজরুল মিন্টো বলেছেন: আন্দোলন চলবে মাঠে-ময়দানে
কাগজে-কলমে, রেডিও-টেলিভিশনে।
আন্দোলন চলবে অনলাইনে-অফলাইনে,
ফেসবুক-ব্লগ-টুইটারে।
আন্দোলন পাড়ি দিয়েছে আটলান্টিক-প্যাসিফিক
ঢেউ উেঠছে সাগর-মহাসাগরে
এ ঢেউয়ে ভেসে নিয়ে যাবে সকল অপশক্তি
ষ্টিয়ারিং ধরো শক্ত হাতে হে নাবিকগণ!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০
দ্বিধান্বিত বলেছেন: "এ ঢেউয়ে ভেসে নিয়ে যাবে সকল অপশক্তি
ষ্টিয়ারিং ধরো শক্ত হাতে হে নাবিকগণ!"
১৩|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলে এই শাহাবাগ শুরুটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করে আস্তে আস্তে সেই দলীয় প্রযেজনার নাটকে পরিনত হয়েছে বা হচ্ছে........এজন্যই ইদিনিং সবাই প্রকাশ্যে এর দিকে আঙ্গুল তোলার সাহস পাচ্ছে.........। এই শাহাবাগের আকর্যন যতোই কমছে..........ওই রাজাকারদের হাসি ততোই প্রসস্ত হচ্ছে, কিন্তু কেন........
আমি সবার আগে ওই শাহবাগী নেতাদের দায়ী করবো.........যে রেন্সপন্সিবিলীটি পালনের যোগ্যতা আপ্নাদের নেই..........সেটা কেন করতে গেলেন.......??
কেন বাংলার তরুনদের প্রতিনিধিত্ব করার কথা বলে......মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এখন মিইয়ে যাচ্ছেন..........??
কেন ওই রাজাকার-আলবদরদের জিতে যাওয়ার ক্ষেত্র তৈরী করলেন ??
কেন আপ্নাদের মঞ্চ ছাত্রলীগের দখলে দিয়ে দিলেন.....??
কেন লাকীর উপ্রে আঘাতের ঘটনা চেপে গিয়ে ছাত্রলীগের ওই নেতাকে দায়মুক্ত করলেন ??
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬
দ্বিধান্বিত বলেছেন: ভাই, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকান। আমি তো সাহস করে রাজপথে নামি নাই। এরা নেমেছে, এদের ধন্যবাদ দেন।
বুঝতে হবে, এরাও আমাদের মত রাজনীতি থেকে দূরেই থেকেছে বেশিরভাগ সময়। তাই এরাও ভুল করেছে, এটাই স্বাভাবিক। এদের শক্তি আমরাই। আমরা এদের সমর্থন না দিলে এদের শক্তিতো কমবেই।
আর আপনি কি মনে করেন এই আন্দোলন না হলে জামাত-এর এই হিংস্র রূপ আরেকবার প্রকাশ পেত? জামাতএর ইতিহাস তো মানুষ ভুলতে বসেছিল। আবার তা সামনে এল কেন? আপনার জন্য না আমার জন্য?
১৪|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২০
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: কলাবাগান১ বলেছেন: "রাজাকারদের শক্তি হল আমাদের নীরবতা, আমাদের পারস্পরিক দ্বন্দ। এছাড়া ওদের কোন শক্তি নেই।"
১৫|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
ফাহীম দেওয়ান বলেছেন: রায়হান হোসেন রানা বলেছেন: রাজাকারদের শক্তি হল আমাদের নীরবতা, আমাদের পারস্পরিক দ্বন্দ। এছাড়া ওদের কোন শক্তি নেই।".
১৬|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬
কয়েস সামী বলেছেন: আগে সরকার দলীয়দের ঝেটিয়ে বিদায় করা হোক। সরকারী প্রহরা প্রত্যাখ্যান করা হোক। সরকারী প্রহরায় থেকে সরকারের বিরূদ্ধে অান্দোলন কখনো সফল হবে না। আবার আগের মতো অবস্থার সৃষ্টি হবে। একবার রাজনৈতিক প্রজ্ঞার অভাব হতে পারে,দ্বিতীয়বার হলে তাকে আর মানা যায় না।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
দ্বিধান্বিত বলেছেন: সরকার যদি সমর্থন দেয় (অন্তর থেকে না, উপরে উপরে) তা হলে কি বলা যায়, আপনি আমাকে সমর্থন দেবেন না?
২৬শে মার্চ কিন্তু ইমরান বলেছেন যে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করছে। সরকারের বিরুদ্ধে এই রকম কথা কিন্তু মূল মঞ্চ থেকে আগে আসেনি।
তাই আশা করছি। দেখা যাক।
১৭|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮
জাহাঙ্গীর জান বলেছেন: গণ জাগরণ অথবা শাহবাগ ষ্কায়ার সেটা কি আদও প্রয়োজন ছিলো ? আমাদের সকলের জানা বিগত বেয়াল্লিশ বছর আমাদের সরকার প্রধান গণ, ইচ্ছা অনুযায়ী জামায়েত ইসলাম কে ব্যবহার করছে । প্রকৃতপক্ষে আওমী লীগ নিজেই চায় না । জন্য লগ্ন থেকে দেখেছি খুনের বদলে ফঁাসী , বর্তমান আইনের হাত অপেক্ষায় শক্তি স্বার্থ দলের । কল্যাণে ব্যবহার হয় । আগে শতে এক, এখন শত
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
দ্বিধান্বিত বলেছেন: আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ ভাল না। কিন্তু আপনি কি চান? প্রশ্ন সেটাই।
আমরা এক যোগে না চাইলে আমাদের রাজনৈতিক দল যে এটা করবে না সেটা জানি। আর সেই জন্যই দরকার গণজাগরণ।
১৮|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: এই অতি মাত্রায় কমনসেন্সের(?) জ্ঞানী (?) লেখকটা কোন মন্তব্যের জবাব দিচ্ছেননা! অবশ্য সে যোগ্যতা তার থাকলে তবেই।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০১
দ্বিধান্বিত বলেছেন: আমি ১০০% ফুল টাইম ব্লগার না। আমার অন্য কাজও আছে। সারা দিন ধরে ব্লগ লেখা আর কমেন্টের জবাব দেয়ার মাধ্যমেই আমার দিন শেষ হয় না।
তবে যোগ্যতা নিয়ে যে প্রশ্ন করেছেন, সেটা সত্য। আমি খুব বিদ্যান কেউ না। আমার ভুল থাকতেই পারে। সেই ভুল ধরিয়ে দিলে আমি খুশিই হই।
১৯|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
আশিকুর রহমান ১ বলেছেন: নতুন মোড়কে পুরাতন জিনিস! কঠোর সমালোচনা করছেন ভালোকথা। কিন্তু কঠোর কর্মসূচী ঘোষনা না কইরা তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়ার কমসূচী ঘোষনা করলেন। আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী কি জানে না আপনাদের দাবী কি? আর কত দৃষ্টি আকর্ষন করলে, আর কত বেলুন উড়ালে, আর কত মঙ্গল প্রদীপ জ্বালালে, আর কত মশাল মিছিল করলে, পুলিশি প্রটেকশনে আর কত সমাবেশ করলে জামাত-শিবির নিষিদ্ধ হবে বলবেন কি?
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
দ্বিধান্বিত বলেছেন: আপনি কি চান একটু বলেন তো? এখন ইট সুড়কি লোহার রড নিয়ে মাঠে নেমে পড়লে ভাল হয়? আপনি সেখানে যোগ দেবেন?
২০|
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এত গিয়ানি লেখা টা লেখতে দেরি করে ফেলছেন। এখন সবাই জানে এটা আওয়ামি ভন্ডামি। আপনার ঘুম এখন ভাংছে? আপচুচ এখন সাহবাগ নিয়া চুচিলতা করার দিন চলে গেছে।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৩
দ্বিধান্বিত বলেছেন: যখন শাহবাগের প্রতি সবার দৃষ্টি ছিল, তখন এদের পক্ষে লিখলে অনেক গুলো লাইক পেতাম, তাই বলতে চাচ্ছেন?
আমি মনে করি এখনই লেখা উচিৎ। কারণ মানুষের এদের প্রতি ভুল ধারণা তৈরি হয়েছে।
শাহবাগ আওয়ামী ভণ্ডামি না। আওয়ামী লীগ এটা দলীয়করণের চেষ্টা করেছে। এখনো সফল হয় নাই। আমি আশাবাদী সেটা তারা পারবেও না।
এই আন্দোলন কবে সফল হবে তা নির্ভর করবে কত দ্রুত আমরা আমাদের ভুল বুঝতে পারবো তার উপর।
২১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
বোকা_ছেলে বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: সরকারের
বিরুদ্ধে একটা কর্মসূচী দিতে কন। দেখবেন পুলিশ
ডান্ডা দিয়া আন্ডা গালাইয়া দিব!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
দ্বিধান্বিত বলেছেন: "আমরা অঙ্ক পরীক্ষা দিতে এসেছি, এখন সেটা দেই, এরপর অন্যান্য বিষয়ের পরীক্ষা দেব"- লাকী আক্তার
আর এই আন্দোলন আসলে সরকারের বিরুদ্ধেও। রাজাকারের বিচার আর জামাত নিষিদ্ধ করার দাবীতে বিএনপিও সোচ্চার হোক, দেখেন আন্দোলন কোন দিকে যায়।
২২|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: লেখক বলেছেন: "আমরা অঙ্ক পরীক্ষা দিতে এসেছি, এখন সেটা দেই, এরপর অন্যান্য বিষয়ের পরীক্ষা দেব"- লাকী আক্তার
তা এই অংক পরীক্ষা শেষ হবে কবে??????????
লীগ আবার ক্ষমতায় আসলে??????????
দালালী পোস্ট
এমরান, লাকী এরা কারা,?????????? আম জনতা????????????
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
দ্বিধান্বিত বলেছেন: ভাই কি "দালাল" গালি দিয়ে আনন্দ পান?
আপনার মতের বিরুদ্ধে গেলেই দালাল?
রাজাকারের বিচার আর জামায়াত নিষিদ্ধ হলেই এই পরীক্ষা শেষ হবে। সেটা যার আমলেই হোক না কেন।
লাকী, ইমরান একটা আহ্বান নিয়ে এসেছে, আমি তার সমর্থক।
২৩|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
ফাহীম দেওয়ান বলেছেন: @ আমরা তোমাদের ভুলব না -
এমরান, লাকী ............
নাহ ওরা আম জনতা হইবো কেন !!! আম জনতা হইলো জামাত-শিবির, আম জনতা হইলো ১০ ফুট লম্না ছাত্রদলের ব্যানার নিয়া দৌড়ান দুই চাইরডা ন্যাংটা পোলাপাইন নিজেদের ককটেল এর শব্দেই যারা দৌড়াইয়া কুল পায়না। আম জনতা হইলো হরতালে আওতা মুক্ত রিকশা ওয়ালাকে যারা আগুন দিয়ে ঝলসে দিয়ে বিশ্বজিৎ এর হত্যার বিচার দাবী করে, চলন্ত বাসে গান পাউডার দিয়ে আগুন দিয়ে বিজয়ীর বেশে পলায়ন করে।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
দ্বিধান্বিত বলেছেন: ভাই, আপনার ক্ষোভ আমি বুঝতে পারছি। আপনার এই ক্ষোভের প্রতি সম্মান রেখেই বলছি, উত্তেজিত হবেন না।
আমরা মাথা ঠাণ্ডা রেখে কথা বললে যারা সত্যকে জানতে চায়, তাদের ভুল অবশ্যই ভাঙবে।
আর যাদের কথা উল্লেখ করলেন, তাদের গালি দিয়ে নিজেকে কেন ছোট করবেন?
পুনশ্চঃ আপনি ছাত্রলীগের অছাত্রদের কথা বলতে ভুলে গেছেন।
২৪|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ফাহীম, তাইলে ইমরান,লাকি এরা কি?
২৫|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
নিয়েল ( হিমু ) বলেছেন: ব্রেইনের চেয়ে বিচির ছাইজ বড় যাদের তাদের উপস্থিতি লক্ষ করা গেল পোষ্টের কমেন্টে ।
তবে ফাহিম দেওয়ান @ ঝাক্কাস জবাব দিছেন
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
দ্বিধান্বিত বলেছেন: গালি দিয়ে নিজেকে কেন ছোট করবেন?
২৬|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সার্কাসের পুতুল হতে চাই না।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
দ্বিধান্বিত বলেছেন: নিশ্চুপ বসে থেকে কি লাভ বলেন?
নিজে থেকে কিছু করতে না পারি, অন্য কেউ শুভ উদ্যোগ নিলে তাকে স্বাগত জানাতে কি দোষ?
২৭|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
ফাহীম দেওয়ান বলেছেন: কিছু আবালের দল বলে বেড়ায় শাহাবাগের আন্দোলন থেকে পুলিশি পাহাড়া সরিয়ে নেয়া হোক।
উত্তর - আবালেরা জানাই না নিয়মতান্ত্রিকভাবে আয়োজিত সকল আন্দোলন বা যে কোন বড় জমায়েৎ বা সমাবেশই প্রহরায় হয়। আর সেটা শান্তিপুর্ণ হলে পুলিশি একশনের দরকার কি। এইটার সাথে যদি শিবিরের সাম্প্রতিক তান্ডব কে কেই গুলাতে চায়, তাইলে তাদের মানষিক চিকিৎসা দরকার।
আর পুলিশি প্রহরা সরালে কি হবে ? কেন পুলিশি প্রহরা সরানোর এতো আগ্রহ তাদের ? যাতে বিকৃত মানষিকতার শিবিরের ওই পশু গুলো সেখানে তাদের নখের আচড়ের কারুকাজ দেখাতে পারে তাই ??
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
দ্বিধান্বিত বলেছেন: আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। শুধু সবিনয়ে আপনার ভাষা সংযত করার অনুরোধ জানাচ্ছি।
২৮|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
ফাহীম দেওয়ান বলেছেন: @ আমরা তোমাদের ভুলব -
ইমরান,লাকি এরা কারা তার নিজেকেই জিজ্ঞাসা করলে পাবেন যদি দেশটাকে সব কিছুর উর্ধে রাখতে পারেন। ইমরান,লাকি এরা হচ্ছে সেই আম জনতারই প্রতিনিধি যারা দেশের স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে, বিশ্বাস করে এই দেশটা মায়ের মতো, ঘৃনা করে দেশের শত্রুদের। ইমরান, লাকিকে নিয়ে কুৎসা রটিয়ে দুর্জনেরা শুধু নিজেদের মুখেই কালি লেপন করে, তাদের ওই নষ্ট মুখের নষ্ট উচ্চারন বাংলার বাতাসে মিশবে না কখোনই।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
দ্বিধান্বিত বলেছেন: চমৎকার জবাব।
স্যালুট!
২৯|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
ফাহীম দেওয়ান বলেছেন: @ লেখক - ২৩ নং কমেন্টে বলছেন - পুনশ্চঃ আপনি ছাত্রলীগের অছাত্রদের কথা বলতে ভুলে গেছেন।
ঠিক বলছেন, ওই গুলাও তো আজকের দিনে আরো বড় আম জনতা (সোনার ছেলে)
কই যামু ভাই, দুঃখে হাসি পায় - "কিংকর্তব্যবিমূঢ়" এর ইমো হপে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯
দ্বিধান্বিত বলেছেন: আমার ভাই একটাই কথা। ভালকে ভাল বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। দলীয় প্রপাগান্ডার ঊর্ধ্বে থাকতে হবে।
৩০|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল, ভাগাড়ে দাড়িয়ে এবার দ্বিধা ঘুচেছে?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
দ্বিধান্বিত বলেছেন: শাহবাগ এখনও মরেনি। শাহবাগ সেদিনই মারা যাবে, যেদিন বাংলাদেশের মৃত্যু হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬
মুচি বলেছেন: দ্বিধান্বিত !!