নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লেখার মতো এখনও তেমন কিছু নেই...

জানা নেই

আমি মানুষটা খুবই সাধারণ, তাই আমর ব্লগে সাধারণ মানুষই প্রবেশ করবেন। দয়া করে অন্য কেউ প্রবেশ করবেন না...

জানা নেই › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের চলচ্চিত্রের গত ২৭ বছরের ব্যবসা সফল ছবি এবং...

১৫ ই জুন, ২০১৭ রাত ২:৩৩

বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯০-২০১৬ এই ২৭ বছরে সর্বোচ্চ ব্যবসা সফল হওয়া ছবিগুলো এবং কলাকুশলীদের তালিকা।

পরিচালক:
সর্বাধিক ৪টি ছবি বদিউল আলম খোকনের। এফ আই মানিকের আছে ৩ টি ছবি।

প্রযোজক:
আনন্দমেলা চলচ্চিত্র, অমি বনি কথাচিত্র, মোহাম্মদ হোসেন এগিয়ে আছেন।

নায়ক:
সর্বাধিক ৯ টি নিয়ে প্রথমে আছেন শাকিব খান, এরপর ৫ টি ছবি নিয়ে আছেন মহানায়ক মান্না। নায়ক রাজ রাজ্জাকের আছে ৪ টি ছবি। আলমগীর ও সালমান শাহ ৩ টি। রিয়াজ ও বাপ্পারাজ ২ টি। ফেরদৌস, সোহেল চৌধুরী, ওমর সানী, জসিম, অনন্ত ও চঞ্চল চৌধুরী এদের সবারই আছে ১ টি করে।

নায়িকা:
সর্বাধিক ৫ টি সিনেমা নিয়ে এগিয়ে আছে মৌসুমী ও অপু বিশ্বাস। শাবনূর ও পূর্ণিমা এই দুই জনপ্রিয় নায়িকারই আছে ৪ টি করে সিনেমা। শাবানা আছেন ৩ টি নিয়ে। এছাড়া দিতি, শাবনাজ ও শাহনাজ ২ টি। শিল্পীর আছে ১ টি।

অভিনেতা:
এছাড়া ডিপজল ৩ টি, রাজিব ৩ টি, এটিএম শামসুজ্জামানের ২ টি। তবে এই তালিকায় সবাইকে ছাপিয়ে গেছেন মিশা সওদাগর। এই তালিকায় আছে তার ১১ টি ছবি।

বাংলাদেশে যেহেতু বক্স অফিস নেই, তাই একেবারে সুনির্দিষ্টভাবে এই তালিকা দেওয়া সম্ভব না। তবে বিভিন্ন তথ্যসূত্র, এবং নিজের অভিজ্ঞতায় একটি নিরপেক্ষ তালিকা করার সর্বোচ্চ চেষ্টা করেছি।


বছর অনুযায়ী সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা(১৯৯০-২০১৬)


গরিবের বউ: (১৯৯০)
স্বনামধন্য এস এস প্রোডাকশনের ব্যানারে কামাল আহমেদ পরিচালিত ছবি 'গরিবের বউ'। পারিবারিক গল্প নির্ভর এই ছবিতে অভিনয় করেন শাবানা, আলমগীর, অরুনা, মান্না, গোলাম মুস্তফা, আনোয়ারা, রাজিব। ছবিটি জাতীয় পুরস্কারেও সেরা ছবির মর্যাদা লাভ করে।

চাঁদনী: (১৯৯১)
ক্যাপ্টেন এহতেশামের প্রযোজিত ও পরিচালিত ছবি 'চাঁদনী'। রোমান্টিক ঘরানার এই ছবিতে অভিনয় করেন দুই নতুন মুখ নাঈম ও শাবনাজ।

আজকের হাঙ্গামা: (১৯৯২)
মোহাম্মদ হোসেনের প্রযোজিত ও পরিচালিত ছবি 'আজকের হাঙ্গামা'। নারী একশনধর্মী এই ছবিতে অভিনয় করেন দিতি, সোহেল চৌধুরী, বাপ্পারাজ, শাবনাজ।


কেয়ামত থেকে কেয়ামত: (১৯৯৩)
আনন্দমেলা চলচ্চিত্র প্রযোজিত সোহানুর রহমান সোহান পরিচালিত ছবি 'কেয়ামত থেকে কেয়ামত'। দুই আধুনিক তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নিয়ে এই ছবিতে অভিনয় করেন দুই নতুন মুখ সালমান শাহ-মৌসুমী। এছাড়া এতে অভিনয়ে ছিলেন রাজিব, আবুল হায়াত, আহমেদ শরীফ, ডন।

আত্ব অহংকার: (১৯৯৪)
রায়হান মুজিবের প্রযোজিত ও পরিচালিত ছবি 'আত্ব অহংকার'। শ্রেনী বৈষম্যের গল্প নির্ভর এই ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, গোলাম মুস্তফা, হুমায়ূন ফরিদী।


স্বপ্নের ঠিকানা: (১৯৯৫)
এটলাস মুভিজের ব্যানারে এম এ খালেকের পরিচালিত ছবি 'স্বপ্নের ঠিকানা'। রোমান্টিক ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজিব।

সত্যের মৃত্যু নেই: (১৯৯৬)
ছটকু আহমেদের প্রযোজিত ও পরিচালিত ছবি 'সত্যের মৃত্যু নেই'। পারিবারিক গল্প নির্ভর এই ছবিতে অভিনয়শিল্পী ছিলেন শাবানা, আলমগীর, সালমান শাহ, শাহনাজ, রাজিব, রাইসুল ইসলাম আসাদ, মিশা সওদাগর।

স্বামী কেন আসামী: (১৯৯৭)
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি 'স্বামী কেন আসামী'। বাংলাদেশ থেকে প্রযোজকের দায়িত্বে ছিলেন এস এস প্রোডাকশন। মনোয়ার খোকন ও অশোক ধানুকার পরিচালিত পারিবারিক ও একশনধর্মী গল্প নির্ভর এই ছবিতে অভিনয়ে ছিলেন শাবানা, জসিম, চাঙ্কি পান্ডে, ঋতুপর্ণা, মিশা সওদাগর।

শান্ত কেন মাস্তান: (১৯৯৮)
মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবি 'শান্ত কেন মাস্তান'। এই ছবিতে অভিনয় করেন মান্না, শিল্পী, ডলি জহুর, রাজ্জাক।


আম্মাজান: (১৯৯৯)
অমি বনি কথাচিত্রের প্রযোজনায় কাজী হায়াত পরিচালিত ছবি 'আম্মাজান'। এক মা ও তাঁর সন্তানের পারিবারিক ও এ্যাকশনধর্মী গল্প নির্ভর এই ছবিতে অভিনয়ে ছিলেন মান্না, মৌসুমী, আমিন খান, ডিপজল, শবনব।

গুন্ডা নাম্বার ওয়ান: (২০০০)
মনতাজুর রহমান আকবর পরিচালিত 'গুন্ডা নাম্বার ওয়ান' ছবির অভিনয়শিল্পীরা হলেন মান্না, শাহনাজ, ডিপজল, রাজ্জাক।

সুলতান: (২০০১)
এফ আই মানিকের পরিচালিত ছবি 'সুলতান'। এই ছবিতে অভিনয়শিল্পী ছিলেন মান্না, পূর্ণিমা।

স্বামী স্ত্রীর যুদ্ধ: (২০০২)
কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ছবি 'স্বামী স্ত্রীর যুদ্ধ'। পারিবারিক গল্প নির্ভর এই ছবিতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল, মিশা সওদাগর, রাজ্জাক।


মনের মাঝে তুমি: (২০০৩)
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি 'মনের মাঝে তুমি'। বাংলাদেশের হয়ে প্রযোজকের দায়িত্বে ছিলেন আনন্দমেলা চলচ্চিত্র। মতিউর রহমান পানুর পরিচালনায় দুই তরুণ-তরুণীর মিষ্টি প্রেমের গল্প নির্ভর এই ছবিতে অভিনয়শিল্পী ছিলেন রিয়াজ, পূর্ণিমা, যীশু সেনগুপ্ত।

খায়রুন সুন্দরী: (২০০৪)
একে সোহেলের পরিচালনায় লোককাহিনী নির্ভর ছবি 'খায়রুন সুন্দরী'। এই ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান।


মোল্লা বাড়ির বউ: (২০০৫)
আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে সালাউদ্দিন লাভলু পরিচালিত ছবি 'মোল্লা বাড়ির বউ'। গ্রাম্য কুসংস্কার ও কিছু হাস্যরসাত্বক ঘটনা নিয়ে পারিবারিক গল্পনির্ভর এই ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, শাবনূর, রিয়াজ, এটিএম শামসুজ্জামান।

চাচ্চু: (২০০৬)
অমি বনি কথাচিত্রের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ছবি 'চাচ্চু'। পারিবারিক মেলোড্রামা ভিত্তিক এই ছবির অভিনয়ে ছিলেন ডিপজল, শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, দিঘি।

আমার প্রানের স্বামী: (২০০৭)
ঋদ্ধি টকিজের ব্যানারে পি এ কাজলের পরিচালনায় নির্মিত ছবি 'আমার প্রানের স্বামী'। শ্রেনী-বিভেদ ও পারিবারিক মেলোড্রামা ভিত্তিক এই ছবির অভিনয় শিল্পীরা হলেন শাবনূর, শাকিব খান, নিপুণ, ওমর সানী।

প্রিয়া আমার প্রিয়া: (২০০৮)
বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত ছবি 'প্রিয়া আমার প্রিয়া'। ভালোবাসা, শ্রেনী-বিভেদের গল্প নির্ভর এই ছবিতে অভিনয় শিল্পীরা হলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর।


মনপুরা: (২০০৯)
মাছরাঙা প্রোডাকশনের ব্যানারে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ছবি 'মনপুরা'। দুই গ্রাম্য তরুণ-তরুণীর বিয়োগাত্মক ভালোবাসার গল্পনির্ভর এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মামুনুর রশীদ, মনির খান শিমুল, ফজলুর রহমান বাবু। ছবিটি জাতীয় পুরস্কারেও সেরা ছবির মর্যাদা লাভ করে।

নাম্বার ওয়ান শাকিব খান: (২০১০)
মোহাম্মদ হোসেনের প্রযোজনায় বদিউল আলম খোকন পরিচালিত ছবি 'নাম্বার ওয়ান শাকিব খান'। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নূতন, মিশা সওদাগর।

মাটির ঠিকানা: (২০১১)
শাহ আলম কিরনের পরিচালিত ছবি 'মাটির ঠিকানা'। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারিবারিক গল্পনির্ভর এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্নিমা, দিতি, আলমগীর।

মোস্ট ওয়েলকাম: (২০১২)
মুনসুন ফিল্মসের ব্যানারে নির্মিত অনন্য মামুন পরিচালিত ছবি 'মোস্ট ওয়েলকাম'। এই ছবিতে অভিনয় শিল্পীরা হলেন অনন্ত, বর্ষা, বাপ্পারাজ, মিশা সওদাগর, রাজ্জাক।

মাই নেম ইজ খান: (২০১৩)
বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত ছবি 'মাই নেম ইজ খান'। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর।

হিরো দ্য সুপারস্টার: (২০১৪)
এস কে ফিল্মসের ব্যানারে বদিউল আলম খোকনের ছবি 'হিরো দ্য সুপারস্টার। এই ছবির অভিনয় শিল্পীরা হলেন শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর।

লাভ ম্যারেজ: (২০১৫)
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে শাহীন সুমনের ছবি 'লাভ ম্যারেজ'। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর।


শিকারি: (২০১৬)
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি 'শিকারি'। বাংলাদেশের হয়ে প্রযোজনায় ছিলেন জাজ মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ ও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় শিল্পী ছিলেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী, লিলি চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.