নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রডিজিয়াস

প্রডিজিয়াস › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

এভাবেই রাতটা চলে গেছে হাজার প্রশ্নের আড়ালে।
কি আছে, কি নেই ভেবে
সহস্র
অনুগল্পে ডুবে গেছে ভোর।
কাল্পনিক
ইচ্ছেগুলো সাথী করে,
কেউ কেউ পেতে চায় সুখ।অথচ,অসুখে অসুখে ক্ষয়ে গেছে এই
শহর।মৌনতা নিয়ে বেঁচে থাকে কিছু
স্বপ্ন।কেউ কেউ সেই স্বপ্নের
সওদা করে এই রাতেই।এই
রাতে কারো কারো নিত্য
আসা যাওয়া;পলকেই শেষ হয়ে যায়
কারো ভোর।
কেউ কেউ অপেক্ষা করে না;
আবার, কেউ প্রতিক্ষাতেই
কাটিয়ে দেয় প্রহরগুলো।
এই শহর ঘুমিয়ে পড়ে;
অজস্র প্রশ্নের উত্তর
দিতে দিতে ক্লান্ত।
এবার তবে থাক,
অসুস্থ মনকে খুঁচিয়ে আর লাভ
কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: এবার তবে থাক,
অসুস্থ মনকে খুঁচিয়ে আর লাভ
কি? ভালো

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

হামিদ আহসান বলেছেন: ভাল লাগল .....

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

প্রডিজিয়াস বলেছেন: আসলেই ভালো! ধন্যবাদ

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

প্রডিজিয়াস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.