| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটতে পারি
--------------পদ্যবিতা
১২/৯/২০১৩
আমি এখন হাঁটতে পারি
ধুলো জলে নিজের মত
আলগা করে মনের ক্ষত
মুছতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ছোট্ট বেলার বাইসাইকেলে
সবুজ পথের অস্তাচলে
চলতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
মস্ত বড় চাঁদের ছায়ায়
বিলের ধারে দখিন হাওয়ায়
বসতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ভর দুপুরে বন বাদাড়ে
কাশবন আর নদীর পাড়ে
ঘুরতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
ইট কাঠের বন্দীশালায়
দূর অতীতের বাল্যবেলায়
ভাসতে পারি। হাঁটতে পারি।
আমি এখন হাঁটতে পারি
মনের দুয়ার খুলে দিয়ে
বেগুনী ঘুড়ির নাটাই নিয়ে
উড়তে পারি। হাঁটতে পারি।
©somewhere in net ltd.