নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

wings of potry

a/a Masud

a/a/M

a/a Masud › বিস্তারিত পোস্টঃ

বেহিসেবি স্বার্থপর

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

বেহিসেবি স্বার্থপর

তুমি হিসেবি এক মায়াবিনি।

তুমি হিসেব কষে ভালোবাসো, এর জন্য এক তোলা, তার জন্য দুই আনা ।

আমি নিজেকে ভালবাসি, স্বার্থপর,

নিজের জন্য তোমাকে ভালবাসি।

তোমার অধরের রক্তিমতায় আমার তৃষ্ণা

তাই আমি তোমার অধর ভালবাসি।

তোমার চাহনি জাগ্রত করে আমার কামনা,

আমি তোমার দুচোখ ভালবাসি।

তোমার বুকে হাত রেখে, তোমার চুলে নাক ডুবিয়ে,

আমি কাটাতে পারি সারা রাত, পুরোটা জীবন ।

তাই তোমাকে ভালবাসি।

তোমাকে ভালবেসে আদিম উন্মাদনায় দুমড়ে মুচড়ে দিতে উন্মুখ থাকি,

তাই ভালবাসি।

আমি যাকে ভালবাসি, পাগলের মতো বাসি,

বেহিসেবি স্বার্থপর আমি।

a/a M

https://m.facebook.com/profile.php?id=100004313476680&refid=12
poeticvision1985.blogspot.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.