| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাহউদ্দিন সালমান
জামাতিরা বিনা পুঁজিতে ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষ কে ঠকানোর পায়তারা করছে!
অবহমান কাল ধরেই
ভালোবেসে আসছি তোমাকে
জীবনের চেয়েও সাধ্যাতীত ভালোবাসা!
মৃত্যুকে আলিঙ্গন করেছি ওতোপ্রোত
বিমূঢ় অনাসৃষ্টি চাতুরী ও হীন শঠতার
শাসানো করতল থেকে
স্বস্বাধীন প্রতিভার মুক্তি চেয়ে লন্ডভন্ড করেছি
যাবতীয় ঊর্ণাময় জীবনমুখি স্বপ্নের ফোয়ারা!
কতশত বন্ধমূল স্বাধীনতাবিরোধী খেয়া
গ্রাসচ্ছলনার অন্তরালে অনৈসর্গীক কাম
মৃত্যুর অমূল চাপ কে বুকে দমিয়ে
গন্তব্যবিহীন আলুথালু পথরেখা মাড়িয়ে
নাবিকের আঙ্গুল ধরে অর্জন করেছি স্বাধীনতা!
স্বপ্নের সেই স্বাধীনতার মাথা ভর্তি
এখন রাক্ষসী উকুন রাশি রাশি পিঁপড়ে
কপালের উপর ভয়ঙ্কর পা দিয়ে আছে
৭১ এর ঘাতক চক্র বক্রবলয়ের তোপে
স্বাধীনতার শীতল মাটির কুলে শোয়া
লাখো শহীদের আত্মা গুমরে কাঁদে!
জানিনা কি অদ্ভুত পাহাড় ঝুঁকে আছে
আকাশে
যাকে ভেদ করে চেতনার সূর্যোদয় হয়না
একটি সোনালি প্রভাতে ;
তবে কি আমরা ক্লান্ত
হিংস্র বনের ভিতর থেকে ভুলে গেছি
জীবন যুদ্ধে লড়াই করার মূলমন্ত্র
তবে কি বৃথা যাবে শহীদদের রক্ত!
১৩/৭/২০১৩
©somewhere in net ltd.