নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাহউদ্দিন সালমান

ঈশ্বর বিজ্ঞ বা অজ্ঞ ব্যক্তির জন্য আলাদা কোন রুপক নয় যার যতটুকু প্রাপ্য তাকে তিনি ততোটুকুই প্রদান করেন!

সালাহউদ্দিন সালমান

জামাতিরা বিনা পুঁজিতে ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষ কে ঠকানোর পায়তারা করছে!

সালাহউদ্দিন সালমান › বিস্তারিত পোস্টঃ

কামুক চাঁদে গোলাপের গন্ধক

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

জটিলতাহীন অরুণাভযুক্ত তোমার মুখ দেখেছিলাম

চোখে তখন অনাগত খন্ড খন্ড স্মৃতি উড়ছিলো

তোমাকে নিয়ে রাত্রি জাগার রীতি হাস্যজ্জল প্রীতি

হাহাকারগুলি অনিমেষ গলে যাচ্ছিলো মোমের মত!



কুচি কুচি তুষারের ন্যায় ভালোবাসা জমতে শুরু করেছিল

ভারী কুয়াশা ভেদ করে আমার আকাশে উড়তে থাকছিলো

সুন্দর গোছানো তারকাদের স্তাবক

অন্ধকারের শিরা ফুঁড়ে কামুক চাঁদে ভাসছিলো গোলাপের গন্ধক!



আমার স্বপ্নের কোরটি ঝকঝক করে দাঁতকেলিয়ে হাসে

পালায়মান শোকগুলি বাই বাই টাটা বলে হাঁটে আর নাচে

বেঁচে থাকার শেষ লেজটুকু বারবার আনন্দে ঝাপটায়

ব্যস্ত হৃদস্পন্দন জগত্ ভুলে কুলকুল বুকের নদীতে

চরমতম উতলায় প্রেমর পানসি আকড়ে উল্লাসে সাঁতরায়!



মেঘ থেকে সমুদ্র ঢালু থেকে পর্বতের চূড়ায় ঘরের এক তলায়

সেই জটিলতাহীন অরুণাভযুক্ত মুখ

দেখে শতাব্দীর পর শতাব্দী কেটে যায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.