নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিকা_পিউলী

জীবন আর মৃত্যু এক সুতোয় গাথা। তাই বর্নিল রং এ ভরিয়ে তোলাটাই মানবধর্ম।

আনিকা_পিউলী › বিস্তারিত পোস্টঃ

একান্ত ভাবনা ০১

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

আমি শিমুল,
আসল নাম কিনা জানি না তবে জ্ঞান হবার পর থেকে এ নামেই বেড়ে উঠা। তোমাদের মত সাধারণ জীবন নয়,অসাধারণ এক জীবন আমার। তোমাদের মত সংসার নামক বস্তু আমার পক্ষে সাজান সম্ভব নয়। কখন স্বামী ঘরে ফিরবে তার অপেক্ষায় খাবার টেবিলে ঘুমিয়ে পরা, কিংবা নিদারুন কষ্টে জন্ম দেওয়া সন্তানের মুখ থেকে প্রথম "মা" ডাক শোনার সে আবেগাপ্লুত অশ্রু ঝরান হয়ে উঠবে না, এ জীবনে! সন্তানের আঙ্গুল ধরে চলতে শেখান, বৃদ্ধ বয়সে সন্তানের কাধে ভর দিয়ে চলার কামনা। ..সব-ই অধরা থেকে যাবে।
দুঃখ নেই হিজড়া বলে !!!
তখন-ও দুঃখ পাই না যখন কোনো পুরুষ নারীর ব্যাগ বহন করে বলে তোমরা বল "তুই হিজড়া"
তখন-ও না যখন টি.এস.সি তে নারীর শ্লীলতাহানির পরেও নিশ্চুপ থাকা পুলিশকে গালি দাও "তুই হিজড়া"
তখন-ও না যখন অনেকগুলি বান্ধবীর মাঝে একটা ছেলে বন্ধু থাকলে তাকে সম্বোধন কর "তুই হিজড়া"
শুধু ভাবনা এসে দাড়ায় যখন কোনো অভিজিত এর হত্যাকারীরা পালিয়ে যাবার সময় হিজরারা তাদের ধরিয়ে দেয়, নিশ্চুপ পুরুষদের তখন কোন গালি প্রাপ্য?
যখন তোমরা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা কর, বল নারী-পুরুষ এর কথা। আমরা তো তোমাদের সমাজের আওতাধীন নই,তবু যখন তোমাদের মুখে শুনি "তুই হিজড়া"....একটু আবেগাপ্লুত হয়ে পরি।
আমদের তো শুধু একটাই অক্ষমতা, সন্তান জন্মদানের।তোমরা তো সবল , তবু কেন তোমাদের মা-বোন-মেয়েরা লাঞ্ছিত হয় প্রকাশ্যে ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
কাল্পনিক এ লেখাটি যদিও আমার প্রথম লেখা, এবং হয়ত ভুলে ভরা কিন্তু যে ভাবনাটি থেকে লেখা সেটি বোঝাতে পারলেই আমি সার্থক।
-ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.