নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর মলাট

জমাতুল ইসলাম পরাগ

শিক্ষক ও লেখক

জমাতুল ইসলাম পরাগ › বিস্তারিত পোস্টঃ

জমাতুল ইসলাম পরাগ-এর কবিতা

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

তোমারে ভুলতে গিয়ে

বহুদিন যে শহরে তুমি পা রাখোনি, আমি এই শহরে কী করে রাখি পা?
নারীর মনের মতো সর্পিলাকার আমি— অনেকটাই বেঁকে বেঁকে যাই।
এই আজ যে গলির মোড়ে চা খেয়েছি, কাল অন্য মোড়ে কফি—
আজ যে রেস্তোরাঁয় শরমা, কাবাব, আরেক রেস্তোরাঁয় হুইস্কি, রেডওয়াইন।
আমার আর কিছুতেই কোথায় স্থিরতা আসে না, না রমণে, না ভ্রমণে।
আমার এখন বিরহী লং প্লে’র বদলে...
আফ্রিকান জ্যাজ, পাশ্চাত্যের ব্লুজ বেশি ভালো লাগে।

তবুও তোমাকে মনে পড়ে না। তাই তোমার শহরে পা রাখি না
তোমাকে ভাবতে হবে বলে, আমি দাঁড়াই না পাকুড়তলায়
তোমার অবিকল মুখ ভেসে উঠবে বলে তোমার চেহারার
কাউকে আমি মনে ভাসাই না, ছল করে মিল দেই অন্য কেউ বলে।

এরপরও কে যেন মিছিলের ভিড়ে শ্লোগানে শ্লোগানে
উচ্চারিত শব্দের মতো করে ডেকে যায় শুধু তোমারই নাম!
আমি জানি না, কারা এই জপমালা মুখে ও বুকে নিয়ে
আমার বিস্মৃত তুমিকে আবার অ্যালার্মের মতো মনে করায়!

বহুদিন আমি আমার পুরোনো শালের ভাঁজে ভাঁজে
যে তোমার গন্ধ খুঁজি না, তবু কোথাকার কোন শ্মশানে
শব পোড়ালেও মেশকে আম্বরের মতো, সে তোমারই গন্ধ পাই!
আমার হুইস্কিময় সন্ধ্যা, জীবনানন্দীয় রাত, কিংবা ভীষণ নগ্ন হাত—
কখনো তোমারে ভুলিতে দেয় না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

জমাতুল ইসলাম পরাগ বলেছেন: ধন্যবাদ, ভাই।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

মানুষ বলেছেন: ভালো লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

জমাতুল ইসলাম পরাগ বলেছেন: ধন্যবাদ, ভাই।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভাল।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

জমাতুল ইসলাম পরাগ বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.