নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন মলাটে আমি এবং আমরা

জীবনের যত কথা , যত ভালোবাসা , যত সুখ , যত দুঃখ সবই এক দিন তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে। কিন্তু তোমার লেখা তোমাকে মনে করবে, তোমার মত করে তুমি হারিয়ে যাওয়ার পরও ।

নতুন মলাটে আমি এবং আমরা › বিস্তারিত পোস্টঃ

জীবের সকল ভাষা কি এখানে ভাষা শূন্য

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫০





জীবন সাত রঙে মাখা চকচকে কাগজে মোড়ানো একটি গল্প বইয়ের শেষ অধ্যায়ের রঙ্গিন কালিতে লেখা কিছু মুহূর্তের সমাবেশ । দু চোখ ভরে দেখা কিছু স্বপ্নের মায়াজাল আর একগুচ্ছ সুগন্ধি ভঁরা ফুলে সাজানো তাসের ঘর । যেখানে একটি সৃষ্টির আসা – যাওয়ার মাঝের সময়টার পরিসংখ্যানিক চিত্র ধাপে ধাপে অংকিত থাকে । অবুঝ মনের বাসনা পূরণের তীব্রতা যেখানে প্রতিফলিত হয় প্রতিটি ধাপে, আর স্বপ্নময় পৃথিবী যেন শুধু মরীচিকার হাতছানি। দূর দিগন্তের আকাশ ছোঁয়া দৃশ্য যেনও তখনও সত্য হয়ে হাজির হয়, তবে দূর দিগন্ত যে শুধুমাত্র আকাশ ছোঁয়ার প্রতিচ্ছবি তা বোঝার শক্তি মরীচিকার আশায় ক্ষীণও হয়ে আসে । মানুশের জীবন কিছু বিচিত্র কল্পকাহিনী নয়, মানুশের নিজের তৈরি আকাশ কুসুম চিন্তার প্রতি উত্তর মাত্র যা মানুশের মনের কল্পে চিত্রিত ছবির বহিঃপ্রকাশ । জীবন সৃষ্টির সেরা আবিষ্কার যার কোনো ত্রুটি থাকে না যাকে পরবর্তীতে কামনা বাসনা পূরণের বস্তুতে পরিণত করে কলঙ্কিত করা হয় । আর সৃষ্টিকর্তা তো কোনও ভুল করতে পারেন না !!! সর্বোপরি যার জন্য এ রঙ্গিন দুনিয়ার জন্ম তাকে কি ত্রুটিপূর্ণ সৃষ্টি করা সম্ভব ???



জীবনের প্রতিটি অধ্যায়ের শুরু এবং শেষ একই গল্পের সূত্রপাত থেকে , যেখানে থাকে শুধু কামনা পূরণের তীব্র আকাঙ্ক্ষা । যদি কামনা বাসনাতে রূপলাভ করে তবে সৃষ্টি উল্লাসে হাঁসে আর ব্যর্থ হলে ভাসে লোনা জলে দু চোখ । অদ্ভুত এক নাট্যমঞ্চ এ দুনিয়া !!!! যেখানে কেউ হাঁসে আবার কেউ অন্যের হাঁসিতে কাঁদে । অদ্ভুত সবই অদ্ভুত । আর এভাবে হাঁসি কান্নার আড়ালে সবকিছুই এক সময় শেষ লেখাতে আটকে যায় । যখন বোধগম্য উদয় হয় সৃষ্টি হৃদয়ে, বুঝতে সক্ষম হয় সবই ছিলো তার নিজ কর্মের সৃষ্ট্য ফল ঠিক তখনি সব জমা হয়ে যায় মহাকালের স্মৃতির পাতায়। যেখান থেকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না স্মৃতির ফ্রেমে বন্ধী জীবনের মহাকাব্যটিকে । চোখের পাতা এতক্ষণে স্মৃতির ভারী পাতা গুলো পড়তে পড়তে বড্ড ক্লান্ত হয়ে পরেছে , সে আর এক মুহূর্ত দেরী না করে চলেছে জনম ঘুমের দেশে পাড়ি জমাতে । শুধু যাবার সময় মহাকালের দেওয়া সময়ের হিসাবের খাতাটি রেখে গেলো জীবনের দাবিতেই । সমাপ্ত হল একটি জীবনের সকল চাওয়া কিন্তু মহাকালের প্রশ্ন এটাই কি ছিল সৃষ্টির উদ্দেশ্য ?? কে দিবে এ প্রশ্নের জবাব ??? জীবের সকল ভাষা কি এখানে ভাষা শূন্য বাকরুদ্ধ অবস্থায় ! নিশ্চুপ থাকবে ??? এখানেই সেরা সৃষ্টির ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.