| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছু দিনের ঘটনা প্রবাহ সত্যি অবাক করার মত। ধর্ম কে আঘাত করার মত দুর্দান্ত দুঃসাহস আমাদের দেশেই হচ্ছে! আমি বিস্মিত , হতবাক । আবার সেই ধর্ম কে হাতিয়ার করে একপক্ষ দেশটাকে জিম্মি করছে। চলুন আমরা কিছু ঘটনা প্রবাহ দেখি। রাজিব স্বঘোষিত নাস্তিক। আমদের প্রাণপ্রিয় মহানবী (সঃ) কে নিয়ে তারা কটাক্ষ করার মত চরম দুঃসাহসিকতা দেখানর পরও আমদের সরকার তাকে বাধা দিতে পারে নাই!!! অথচ নাকি আমাদের রাষ্ট্রধর্ম নাকি ইসলাম !!!!! শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার “আশ-শারিম আল মাসলুল ‘আলা শাতিম আর-রসুল” বইটিতে বিভিন্ন দলিলসহ প্রমাণ করেছেন যে রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা অপবাদ/কটাক্ষ/অবমাননার চেষ্টার শাস্তি মৃত্যুদন্ড। তার মানে দেখা যাচ্ছে মহানবী (সঃ) কে কটাক্ষ করার জন্য অপরাধীকে শাস্তি দেয়া যায়। ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে " কেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না"। তার মানে অপর ধর্ম অনুসারী দের হেয় করার অধিকারও আমাদের নাই! আপাতত আমরা ধরলাম অতটা হিংস্র না। ইসলামের অন্যতম পবিত্র জায়গার যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, মসজিদ এ আজ হাতিয়ার নিয়ে রাখছে তারাই! মজার ব্যাপার হল জামাতের নেতাদের প্রথমে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়। ১৭ ই মার্চ ২০১০ মঘবাজার এর আল ফালাহ মিলনায়তনে নিজামী কে মহানবী(সঃ) এর সাথে তুলনা করার দুঃসাহস তারাই করেছে!! এই হল আমাদের দেশের অবস্থা। তারা ধর্মকে যাতা বানিয়ে ছাড়ছে। আবার তারাই ধর্মকে টেনে বোকা বাঙ্গালী কে ব্যবহার করছে!!!!! তাদের শত্রুতা ছিল মহানবী(সঃ) কে যারা কটাক্ষ করেছিল তাদের সাথে!! তাহলে কেন তারা সর্বসাধারণ এর মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ালো! একটা হাদিস মনে পরে গেল, "শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদে রসনা হবে তাদের কথা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)।" হ্যাঁ ধর্ম কে এভাবে হেয় করার মত ঘৃণ্য অপরাধে তারাও অপরাধী। তাদের ও শাস্তি হওা উচিত। মহানবী(সঃ) কে কটাক্ষ কারির যেমন শাস্তি হওয়া উচিত তেমনি এসব হায়েনাদের যারা কিনা ধর্ম কে হাতিয়ার বানিয়ে চলছে তাদের ও শাস্তি হওয়া উচিত। হ্যাঁ আমি শাহবাগ এর সাথে সংহতি জানাচ্ছি। আমি যুদ্ধঅপরাধির শাস্তির দাবি জানাচ্ছি তেমনি ওইসব কটাক্ষ কারিদের ও শাস্তি জানাচ্ছি, একই সাথে যারা ধর্ম কে নিয়ে বাণিজ্য করছে তাদের ও শাস্তি জানাচ্ছি।
©somewhere in net ltd.