| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ হাসান নাহিদ
নিজের সম্পর্কে নিজে কিছু না বলাই ভালো
অনেকেই বলে কাঁদলে নাকি মেয়েদের সুন্দর লাগে। চোখের কাজল ধুয়ে যায়...চোখের পাতায় নোনা জল লেগে থাকে...ঠোঁট ফুলে যায়।বেশি ফর্সা মেয়েদের ক্ষেত্রে যা হয়...নাক মুখ লাল হয়ে যায়। রবির পাশে বসা মেয়েটি অনেকক্ষণ থেকেই কাঁদছে।মেয়েটা চোখে কাজল পড়েনি। ঠোঁট গুলো ও নরমাল।তবুও
অপূর্ব লাগছে দেখতে। চোখের পলক ফেলতে পারছে না। মেয়েটা অনেকক্ষণ থেকেই কাঁদছে। রবি একবার ভাবল গিয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে... আবার অনেক কষ্টে নিজেকে সংবরণ করল। পরে আবার যদি অন্য কিছু ভেবে বসে ওকে। আশেপাশের কিছু লোক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে... যেন সার্কাস দেখানো হচ্ছে...আর সবাই মজা নিচ্ছে। রবি আর বসে থাকতে পারল না।
এক্সকিউজমি.........মেয়েটা কেঁদেই চলেছে। এই যে শুনছেন????...... কি অবাক কাণ্ড... রবি অবাক হল...মেয়েটা মুখটা পর্যন্ত তুলছে না।বেশিরভাগ ক্ষেত্রে যা হয় বেশি EMOTIONAL মেয়েরা বিপদে পড়লে...সাত পাঁচ কিছুই খেয়াল করে নাহ, একটা ঘোরের মধ্যে থাকে। এই যে মিস আপনাকে বলছি... শুনছেন...মেয়েটা এবার কান্না একটু থামাল। ব্যাগ খুলে টিস্যু পেপার বের করে চোখ মুছল। রবি এবার ভাল করে মেয়েটার মুখের দিকে তাকাল। ঘন কালো চুলের ভেতর মুখটা যেন ফ্রেমে বাঁধান,অপূর্ব সুন্দর চোখ দুটোতে শিশুদের মত সরলতা। আর কান্না ভেজা চাহনিটার ভেতর সম্মোহনী কি যেন একটা আছে।
-জি কিছু বলছেন...???
-হ্যাঁ, অনেকক্ষণ থেকেই আপনাকে দেখছিলাম। ভাবলাম কোনও বিপদে পড়েছেন। তাই......
-হূম... আমি ভীষণ বিপদে পড়েছি। বাড়ী যাব কিন্তু TRAIN এর টিকেট হারিয়ে ফেলেছি। সাথে টাকাও নেই যে আর একটা টিকেট কিনব।
-ওহ... এই ব্যাপার। চলুন আপনাকে আমি টিকেট কিনে দিচ্ছি। আমার নাম রবি। আমি IUT তে 2ND YEAR এ পড়ি। আমার ফোন নাম্বারটা দিচ্ছি... পরে টাকাটা ফ্লেক্সি করে পাঠিয়ে দিলেই হবে...
-হূম আচ্ছা...... মেয়েটা বিনা শর্তে রাজি হয়ে গেল। সাধারণত মনে জটিলতা না থাকলেই বাইরে এতো সরলতা থাকে। কিছু ক্ষেত্রে ঊল্টো ও হতে পারে।
-ও আপনি কোথায় যাবেন তাই তো জানা হল নাহ।
-জি... আমি জামালপুর যাব... ওখানে আমার চাচার বাড়ি।বাবা ওখানেই থাকে। মেয়েটার অগোছালো কথা রবি কিছুই বুঝতে পারল নাহ......
-বলছেন কি??? আমিও তো জামালপুর যাচ্ছি। ভালই হল... একসাথে যাওয়া যাবে...
LUV AT FIRST SIGHT এ রবির কোনও বিশ্বাস ছিল না। প্রথম দেখায় আবার প্রেম হয় নাকি???!! ওর কাছে প্রেম মানে শুধুই ভালবাসা নয় একটু বেশি কিছু। একটু মান অভিমান...একটু খুনসুটি...নিজেদের ভেতর ভাল UNDERSTANDING ও থাকতে হবে। কিন্তু আজ হঠাৎ রবির কি যেন হল... বুকের বাম
পাশে চিনচিনে ব্যাথা। বন্ধুরা বলতো প্রেমে পড়লে নাকি এমন হয়। ও কি প্রেমে পড়েছে????রবি নিজের টিকেট টা CANCEL করে দুজনের জন্য দুটো পাশাপাশি টিকেট কিনল।ভাবল দেখি না একটু অবিশ্বাস টাকে বিশ্বাস করে...... ক্ষতি কি??? টিকেট টা মেয়েটার হাতে গুঁজে দেয়ার পর মুখে একটা শুকনো হাসি দেখা গেল। রবি হা করে সে হাসির দিকে তাকিয়ে থাকল। লিওনারদোর
মোনালিসাও বোধ হয় এভাবে কখনও হাসে নি।
ঢাকা থেকে জামালপুর এর পথে TRAINটা ধেয়ে চলেছে।সময় কাটানোর জন্য রবি একই দিনের দুটো পত্রিকা কিনেছে। কিন্তু কিছুতেই পড়তে ইচ্ছা হচ্ছে না।
আড়চোখে মেয়েটার দিকে তাকাল। এখনও মেয়েটা ওর নাম বলেনি। মেয়েটা ওকে একবার ধন্যবাদও দেয় নি... একমনে কি যেন লিখছিল। ধুর একটু কথা বলি যা হবার হবে। পাশে ফিরে রবি দেখল...মেয়েটা সামনের ডেস্ক এ হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে... ঠাণ্ডা দিন STATION এ TENSION করে ক্লান্ত
হয়ে পরেছে বেচারি... । রবি পা টা একটু ছড়িয়ে বসতেই পায়ে কি যেন ঠেকল। আররে এইটাতেই তো লিখছিল মেয়েটা...চকলেট COLOUR এর মলাটে সুন্দর একটা DIARY । এই বয়স এ মেয়েরা সাধারণত একা না থাকলে DIARY লিখে না। যারা লিখে তারা...ভালবাসা কিংবা প্রেম প্রীতি নিয়েই লিখে থাকে। কারও PERSONAL ব্যাপার এ হাত দিতে রবির একদম ভাল লাগে না। তবু আজ কেন জানি DIARY টা পড়ে দেখতে ইচ্ছা করছে।ভেতর থেকে কটা পেইজ পড়ে রীতিমত ভিমরি খেল রবি... ওর নাম মৌ।
৩/১২/২০১২
"ভাইয়া বাবাকে বাড়ি থেকে বের করে দেবে তা আমি কোনদিন ভাবিনি। অর্থের মোহে পড়লে মানুষ সব করতে পারে। বাবা তার শরীরের রক্ত পানি করে ভাইয়ার পড়াশুনা করিয়েছে। আর ভাইয়া তার প্রতিদান এভাবে দিল। মানুষ এতো নিষ্ঠুর হয় কি করে।"
১/০১/২০১৩
"বাবা আমাকে প্রায় ই বলত... মা তুই যখন বড় হবি তখন আমার আর কোনও কষ্ট থাকবে না,তখন আর ঐ মোড়ের দোকানে চা খাওয়ার জন্য অপুর কাছে হাত পাততে হবে না। বাবা আমাকে আর ভাইয়াকে অনেক ভালবাসে। ভাইয়া বুঝেনি আমি তো বুঝি। আমি বাবাকে তার স্বপ্ন পূরণের আগে মরে যেতে দেব না... যে হাতের আঙ্গুল ধরে বড় হয়েছি...ঐ হাত কখনও ছাড়ব না।
"২৭/০১/২০১৩ "
আজ বাবার অপারেশন। ধাঁর দেনা করে যে কটা টাকা পেয়েছি তাতে কিছুই হল না।ভাইয়া একটা কানা কড়িও দিল না। বাধ্য হয়ে দুই ব্যাগ রক্ত বিক্রি করলাম। এটা ছাড়া আমি কিই বা করতে পারি... সামনের মাসে আরও দুটো প্রাইভেট বেশি পড়াতে হবে। "
রবি যতই পড়ে যাচ্ছে... তার মনে মেয়েটার প্রতি ততই গভীর শ্রদ্ধা এসে জমা হচ্ছে। এক পর্যায়ে চোখথেকে ক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ বুঝতে পারল এতদিন যা অবিশ্বাস করে এসেছে...আজ তাইহয়েছে,ও মেয়েটার প্রেমে পরেছে।
TRAIN যখন জামালপুর STATION এ তখন রাত দেড়টা। মানবিকতায় হোক কিংবা ভালবাসাতেইরবি মৌ কে তার বাসায় পৌঁছে দিল।বৃষ্টি হচ্ছে... রবি এর মাঝেই রাস্তায় নেমে এল...কি মনে হতে...দোতালার জানালাটার দিকে তাকিয়ে দেখল মৌ দাড়িয়ে আছে।আচ্ছা মেয়েটা কি কাঁদছে... দূর থেকে রবি শুধু ধন্যবাদটাই শুনতে পেল
বাড়ি থেকে ভারসিটি তে ফিরে পড়াশুনা নিয়ে রবি ব্যাসত হয়ে পড়ল। কয়েক সপ্তাহ কেটে গেল।মেয়েটার কথা একদিনের জন্য ও ভুলতে পারেনি। প্রথম প্রেম কি এতো সহজে ভুলা যায়।মনে কেমন যেন একটা শূন্যতা জেঁকে বসেছে।
-জি... রবি বলছিলাম...
-আমি মৌ এর চাচা।চিনতে পেরেছেন????
-ওহ হা...বলুন...
-আপনাকে একবার আমার বাসায় একটু আসতে হবে...
মৌ মারা গেছে। মরে যাওয়ার আগে রবির TRAIN এর টিকেট এর টাকা আর ওর DIARY টা দিয়ে গেছে...
DAIRY টার শেষ পেইজ টা পড়ার সময় রবি শিওরে উঠল।
"ছেলেটাকে ভুলতে পারছিনা। অনেক চেষ্টা করেছি।ওর চোখ দুটোর দিকে তাকিয়েই আমার মনে হয়েছিল...একে বিশ্বাস করা যায়।ধন্যবাদ টা বলতে ভয়
পাচ্ছিলাম...যদি প্রেমে পড়ে যাই...আমি বোধ হয় সত্যি ওর প্রেমে পড়েছি..মনে একেবারে জেঁকে বসেছে।হয়ত কোনদিন ওকে একথা বলতে পারবনা।তাতে কি যায় আসে...আমার তো ভালবাসতে নিষেধ নেই..."
""ঝূম বৃষ্টি হচ্ছে। মৌ দের চাচার দুতলা বাড়ীর সামনের বিশাল কদম গাছটা ভিজে চুপসে আছে। সেই কদম গাছটার নীচে দাড়িয়ে রবি এক দৃষ্টিতে দুই তালার বদ্ধ জানালাটার দিকে তাকিয়ে আছে। ঐ রুমটায় মৌ নামে এক মেয়ে থাকত।বৃষ্টির দিন যখন ঠাণ্ডা হাওয়া মনকে স্পর্শ করে... তখন রবি এই কদম
গাছটার নীচে দাড়ায়।ওর প্রথম পাওয়া ভালবাসার কথা ভেবে মনটা হাহাকার করে উঠে তখন।অনেকক্ষণ থেকেই সিগারেট ধরাতে চেষ্টা করছে সে...কিন্তু মেসটা ভিজে গেছে বলে কিছুতেই ধরাতে পারছে না। বৃষ্টির ফুটা গুলো এসে চোখের পানি গুলোকে আড়াল করে দিচ্ছে। কিন্তু মনের দুঃখ গুলো কিছুতেই আড়াল করতে পারছে না... নিয়তি ওদেরকে ওর জীবনের সাথেই লিখে দিয়েছে।""
(পুনশ্চঃ একটি বাস্তব ঘটনা অবলম্বনে গল্পটি লেখা)
২|
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৮
সপ্নাতুর আহসান বলেছেন: প্রেম হয়ে গেলে ট্রডিশনাল হত। ভিন্নধর্মী। ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ সকাল ১০:০২
স্বস্তি২০১৩ বলেছেন: অনেক খারাপ লাগলো......