নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির সাথে একাত্ম হওয়া

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

কামরাজ

প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা

কামরাজ › বিস্তারিত পোস্টঃ

কৌতুক-২

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

১

১ম: মিছে কল করলে তাকে বলে মিসকল।

২য়: আর পিছে কল করলে তাকে কি বলে?

১ম: কেন পিসকল!



২

১ম: কে যেন আমাকে রোজ মিস কল দেয়।

২য়: এটাতো সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে অন্তত

একজনতো তোকে মিস করে।



৩

১ম: বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে।

কিছুক্ষণ আগে একটা এ্যাকসিডেন্ট দেখলাম।

২য়: শব্দটা ইনসিডেন্ট হবে।

১ম: সে কি দূর্ঘটনাকে ঘটনা বলবো কেন?

২য়: কারণ সেটা স্রষ্টা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।



৪

১ম: আগের অনুষ্ঠানের চেয়ে এবার তোর তানটা ভালো হয়েছে।

২য়: তা তো হবেই আগের অনুষ্ঠানেতো মুখে মশা ঢুকেনি ।



৫

১ম: ধন্যবাদ। ভাই আপনি একজন সমঝদার শ্রোতা।

সবাই চলে গেছে অথচ আপনি বসে আছেন।

২য়: কি করব আপনি যে পাটিতে বসেছেন সেটাতো নিতে হবে।



৬

১ম: কাল আমার জন্মদিন তুই এলে খুশি হবো।

২য়: ভুল বললি। কাল তোর জন্মবার্ষিকী।

১ম: সবাই যে বলে হ্যাপি বার্থ ডে।

২য়: তুই শুরু কর। দেখবি সবাই বলবে-

‘হ্যাপি বার্থ এ্যানিভারসারি’।



৭

১মঃ তোমার জন্য আমি কত সময় অপেক্ষা করলাম। অথচ তুমি বলছ আমাকে বিয়ে করবে না। এটা কি যুক্তিসঙ্গত?

২য়ঃ অবশ্যই। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।





৮

১ম: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে- এই রবীন্দ্রসঙ্গীতটা চমৎকার না?

২য়: হ্যাঁ সুরটা ভাল। তবে কথা একটু এলোমেলো। মনে হয় গানটা রবীন্দ্রনাথ বুড়ো বয়সে লিখেছেন; নইলে নজরুলের মতো লাথি মার ভাঙরে তালা লিখতেন।



৯

১ম: হৈমন্তী গল্পের অপু আরেকটু সাহসী হলে হৈমন্তী মরতো না।

২য়: তা ঠিক। তবে তা অপূর জন্য দূর্ভাগ্যের হতো। কারণ কথায় বলে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ।



১০

১ম: তোমার জন্য আমি মরতে রাজি আছি।

২য়: তাহলে আমি কার জন্য বেঁচে থাকব।

১ম: তাইতো। চল এক মরণে দুজন মরি।

২য়: তাতে লাভ কি হবে ?

১ম: কেন ! আর জনমে হংস মিথুন হব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.