নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানে শুধুই শেষ নয়, শুরুও

*****

প্রান্তিক ০

একদিন ছুটি হবে ... অনেক দূরে যাবো ...

প্রান্তিক ০ › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

জানিনা কেন এমন হয়। ডিসেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারী বা মার্চ এই সময়টাতে গত কয়েক বছর ধরে একই সমস্যার মুখোমুখি হচ্ছি। সবগুলোই বন্ধু সম্পর্কিত। আমি হয়তো যা উচিত তার চেয়ে অনেক বেশী আশা করি ওদের কাছ থেকে তাই হয়তো এমন হয়।



আমাদের প্রজন্মে আমরা সবচেয়ে বেশী পিছিয়ে আছি সম্ভবত নিজেকে শ্রদ্ধা করার বিষয়ে। তুমি আমার চেয়ে ভিন্ন মতাদর্শী হতেই পারো তাতেতো কোন আপত্তি ছিলনা - কিন্তু কোন একটা পর্যায়ে এসে এমন ভাব করলে যে তুমি আমার আদর্শে খুবই অনুপ্রাণিত - স্বভাবতই অন্যদের চেয়ে বেশী মনোযোগ আদায় করলে। কিন্তু কিছুদিন পরে উবে গেল সেই উৎসাহ, হয়ে গেলে সেই আগের তুমি। একি শুধুই স্বার্থোদ্ধারের ব্যবসা ছিল ?



বছর দুই আগে আমাদেরই আরেজনকে হারিয়েছিলাম একইভাবে, তার বিরুদ্ধে তোমার অভিযোগের অন্ত ছিলনা, হয়তো তোমারই অভিযোগ সবচেয়ে বেশী ছিল। অথচ আজ তার সব বৈশিষ্ট্যই তুমি ধারণ করছ। যদি তুমি ঠিক হও তাহলে আমাদের ওর কাছে ক্ষমা চাওয়া উচিত।



নিজ থেকে নিজেই করা অংগীকারের বুলি কত সহজে ভুলে যেতে পারে মানুষ। এত স্বস্তা কেন হবে তুমি? নিজের মতাদর্শ ধারণ করতে না পারলে কেমন মানুষ আমরা ! কোন দরকার ছিলনা আমার কথা মেনে নেয়ার, তোমার বিশ্বাসগুলোকে শ্রদ্ধা করাই যথেষ্ট ছিল। কিন্তু তা না করে আজ আমার বিশ্বাসগুলোকে অপমান কিভাবে করতে পার তুমি।



কিছুই জানিনা - আগের বছর একই সময়ে একই ধরণের কাজ করে নিজেই এসে বলেছিলে আমার ভুল হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছি - আর হবেনা। কেউ কিন্তু তোমাকে বাধ্য করেনি। তবে এই ছলনার কী প্রয়োজন ছিল।



পোস্টের শেষ কিভাবে করব বুঝতে পারছিনা, অসম্পূর্ণতার জন্য দুঃখিত। খুবই বিক্ষিপ্ত মনে লিখছি, অনেক কষ্ট থেকে। সবকিছু বলতেও পারছিনা, অনেকের মাঝে কিছু মানুষতো অন্যদের চেয়ে অনেক বেশী কাছে চলে আসেই। এদের কাছ থেকে কষ্ট পেলে তার মাত্রা বহুগুন বেড়ে যায়। কাছের লোকগুলোকে কষ্ট দেবেননা, এরা ফটকাদের মত এসে আপনার গুনাবলীর প্রশংসায় ফেটে পড়বেনা, বরং দূর থেকে হলেও আপনার উপর নজর রাখবে আপনার গায়ে যাতে আঁচড়টা না লাগে; বেশীরভাগ সময় হয়তো পর্দার আড়ালে থেকেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.