নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল রাজাকােরর িবচার চাই

PressBarta.com

সংবাদবিষয়ক বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল http://www.pressbarta.com/

PressBarta.com › বিস্তারিত পোস্টঃ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন দুপুরে

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভা ও নির্বাচন আজ বৃহস্পতিবার। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দুপুর একটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। তবে এর আগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক আবু তাহের ২৫ ফেব্রুয়ারি এ তফসিল ঘোষণা করেন।



এর আগে নির্বাচনের জন্য ১১ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা।



মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হয় ১২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার হয় ১৩ মার্চ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয় ১৪ মার্চ।



নির্বাচনে সভাপতি পদে এনায়েত ফেরদৌস ও আবদুস সালাম হাওলাদার। সহ-সভাপতি পদে নোমান সালমান ও মো. আবদুল অদুদ।



সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ও একেএম সাখাওয়াত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তানজিমুল নয়ন, সায়ীদ আবদুল মালিক ও সুরাইয়া ইয়াসমিন অনু।



সাংগঠনিক সম্পাদক পদে সানজিদা সুলতানা ও মো. মেহেদী হাসান।



এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন মোট ১৫ জন। এর হলেন- আলী শাহনেওয়াজ টিটো, ইদ্রিস মাদ্রাজি, এনামুল হক, এম এ মান্নান মিয়া, নজরুল ইসলাম বশির, নাসিরুদ্দিন বুলবুল, নিগার সুলতানা তানিয়া, মো. অমিতাভ রহমান, মো. আফজাল হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, মো. রবিউল আউয়াল হোসেন, মুক্তাদির অনিক, শাম হোসেন, শাহ মতিন টিপু ও শায়খুল হাসান মুকুল।



অপরদিকে কোষাধ্যক্ষ পদে জোবায়ের আহমেদ নবীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার নাজনীন সুলতানা, দপ্তর সম্পাদক পদে এটিএম আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল ইসলাম বিপ্লব এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মাসুদ রুমী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



বাকি নির্বাচন কমিশনাররা হলেন- অনলাইন নিউজ পোর্টাল নতুন বার্তা ডটকমের সম্পাদক সরদার ফরিদ আহমদ, এটিএননিউজের বার্তা সম্পাদক মহসিন আল আব্বাস, দৈনিক ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা উত্তম চক্রবর্তী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.