| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রে সাইক্লোন এল
জলোচ্ছ্বাস বালুকা বেলায়,
দাঁড়িয়ে রয়েছি তীরে
একাকী স্পন্দনহীন।
ডরি না মৃত্যুকে কভু,
দুরাশায় মন ভরপুর-
শুধু জানি কে যেন ঘূর্ণিঝড়ে
লীলায়িত চঞ্চল বিহ্বল।
ঊর্ধ্বে সুনীল আকাশ, নিম্নে সমুদ্র গর্জন।
কর্ণকুহুরে কার নূপুরের ধ্বনি
উঠিছে বাজিয়া।
সে কি তুমি প্রিয়তমা
জনমে জনমে মোর রয়েছ সকাশে?
নাহি জানি কত দূরে
কোন নিকুঞ্জ কাননে
চলে তব অভিসার!
জানি না বুঝি না
তব ছন্দময় রাগ অনুরাগ
লীলাময় বাঁশরি সঙ্গীত।
তবু মন মোর
উদাস চঞ্চল তব লাগি;
মিটিবে কি আশা মোর
কোনো দিন, কোনো যুগান্তরে?
তাং- ১৫.১০.১৯৯৭ ইং, বাপের ভিটে।
০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২১
প্রিন্স ঠাকুর বলেছেন: অদৃশ্য... আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার কবিতাটা পড়ার জন্য এবং গুরুত্বপুর্ণ পরামর্শ দেওয়ার জন্য।
আপনি ভাল থাকবেন সব সময়...
২|
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩
প্রিন্স ঠাকুর বলেছেন: অদৃশ্য... আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার কবিতাটা পড়ার জন্য এবং গুরুত্বপুর্ণ পরামর্শ দেওয়ার জন্য।
আপনি ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩
অদৃশ্য বলেছেন:
লিখাটি ভালো লাগলো...
একটি কথা বলি... একদিনে এতো পোষ্ট না করাটাই ভালো... প্রতিদিন দিতে পারেন... অথবা দু'একদিন পরপর হলেই ভালো...
আপনি অন্যের লিখাতে সময় দিন আর তাদেরও আপনার লিখাগুলো পড়বার সুযোগ/সময় দিন...
শুভকামনা...