| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজর বছর ধরে খুজেছি তোমায়। কত পথে প্রান্তরে,লোকালয় থেকে বহুদূরে সাগর,পাহাড় কিংবা বনাঞ্চলে যেখানেই প্রানের সন্ধান পেয়েছি সেখানেই ব্যাকুল হয়ে খুজেছি।
কখনো মরীচিকার মত সামনে এসেও হারিয়ে গেছো। ব্যাথিত হৃদয় শত শত ক্ষত আর আঘাত নিয়ে বসেছিল তুমি আসবে বলে ।
১০৯৫ সালে জেরুজালেমে খুযেছি তোমায়। (১০৯৬-১২৯২ সাল) সাল পর্যন্ত সুদীর্ঘ প্রায় দুইশত বছর তোমায় খুজেছি। তোমার পথ চেয়ে বসে ছিলাম ১২০২-৪ সালে, ১২১২-২১ সালে, ১২২৮-২৯ সালে, ১২৪৯-৫৪ সালে, ১২৭০-৭২ সালে, ও ১২৯১ সালে।
১৯১৪ সালে তোমার পথ চেয়ে চেয়ে নিঃশেষ হয়েছি। ১৯৪৫ সালে তোমার অপেক্ষায় জাপানে পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি।
এখনও খুজছি তোমায় সেমালিয়,কাশমীর,আফগানিস্থান,বসনিয়া,ইরাক,ফিলিস্তিন,সিরিয়া,মিয়ানমারে।
তোমার সার্বজনীনতা আমায় কখনো ছুয়ে দেখেনি। তবে তুমি কিভাবে সার্বজনীন হলে। কিভাবে ভালবাসলে সকল প্রান । সত্যিই কী তুমি আসবে ফিরে!!!!!!!!
©somewhere in net ltd.