| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বছর ধরে চলেছি,ধরনীর প্রথম প্রভাতে যে স্বপ্ন ছিল,মনে পড়ে আজো সেই কথা বারবার। সেই মহিয়াসী নারীকে ভালোবেসে হৃদয়ে স্পন্দন আর শিহরনের প্রবল এক টান ঝড় তুলেছিল মনে । সেই আকর্ষন যুগ থেকে যুগে কালান্তরে শত শহস্র বছর পড়ি দিয়ে কোটি কোটি বুকে এখনো জেগে আছি আমি।
প্রথম প্রহর কেটেছিল নিঃসঙ্গ একাকী,ভিতরে এক অতৃপ্ত যন্ত্রনার ডেউ ছিল ঠিকই,তবে ছিলনা কোন ভয়ার্ত যন্ত্রনা। বেদনা আর বিরহ বুকে নিয়ে পাড়িয়েছি বহু পথ । একদিন কোন এক ক্ষনে হটাৎ কে কে ? এক এযে তমি। কোথায় ছিলে এতদিন এর মাঝে কত সহশ্র বার ঐ আকশের সূর্য অস্ত গিয়ে নতুন প্রভাত এসছে !
জাতিসংঘের সদস্য ১৯৫ টি দেশে প্রায় ছয়শত কোটি মানুষ আজো সুন্দর একটি স্বপ্ন নিয়ে বাচার আশায় বুক বাঁধে। ভারী অশ্ত্র,মাঝারি কিংবা হালকা” অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত মানুষের আহাজারীতে কেপে ওঠে স্বজনদের হৃদয় । তিলে তিলে গড়া স্বপ্নগুলো ভাঙা কাঁচের মতো দূলিকনায় পরিনত হয়। চোখের সমস্ত লোনা জল শুকিয়ে গিয়েও কন্না ফুরায় না।
বহু শতাব্দী পড়ি দিয়ে ধরায় সংঘাত ঘাত প্রতি ঘাত বাসা বেদেছে মহামারী হয়ে। আর অন্যদিকে রানী হয়েও কত আছিয়ার দুটি চোখ খুজেছে শান্তির পথ । হত্যা হানাহানী আর জিজ্ঞাংসার রোসানলে পড়ে ছাই হয়েছে অগনিত কত প্রান ।
অজ্ঞতার আধারে ঢাকা ধরনীর বুকে অগনিত হাজেরার খুজেছে সত্য আর কল্যানের পথ । শহস্র মরিয়ম সাধনা সাধনা করছে শান্তির পথে অটল খাকার জণ্য । ঈসা এর সাধনায় ছিল জগতের শান্তির পথ খুজে পাওয়া। আর আমিনার বুকের ধন যে সাধনা করেছিল । তা মানব সভ্যতায় শান্তি বহন করে এনে গোট ভূবন পরিচালনা করেছিল আটশত বছর। এর পর আবার শুরুহয় ক্ষমতা দখল করার জন্য মহা সংঘাত।
তবুও কোটি কোটি হৃদয় নতুন স্বপ্নের জাল বুনে চলছে। বিশ্বের কোটি কোটি চোখ তাকিয়ে থাকে নতুন দিনের আশায়। যাদের জীবনের কোন গন্তব্য নেই,জানা নেই সামনে চলার পথের ঠিকানা । আহত হৃদয় খুজে ফেরে একটু আশ্রয়।
প্রতিদিন দেখছে স্বপ্ন করছে অক্লান্ত পরিশ্রম, আর হঠাত আঘাতে ভেঙে যাওয়া ফাকা হৃদয় নিয়ে আর্তনাদ করে চিৎকার দিয়ে বলে আমি বাচতে চাই! আমি বাচতে চাই! আমি বাচতে চাই! আমার আশা টুকু কেড়ে নিওনা।
©somewhere in net ltd.