| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ, আগষ্ট যে শোকের মাস, কেন ? তা দেখে নিই একবার
আনমনে ভাবছি আগষ্ট মাস এত শোকের কেন? টেলিভিশনে দেখানো হচ্ছে আগষ্ট শোকের মাস। শুধু একজন মানুষের জন্য, একটি নির্দিষ্ট দিনের জন্য পুরো মাস শোকাবহ হতে পারে না
১ লা আগষ্ট ১৯৭৬ কবি, সাহিত্যিক মোজাম্মেল হকের ইন্তেকাল।
২রা আগষ্ট ১৯৮৭ সাবেক রাষ্টপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ইন্তেকাল।
৩ রা আগষ্ট ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু। ১৯২৮ সালের এই দিনে উপমহাদেশের প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমীর আলীর ইন্তেকাল।
১৯৯০ সালের এই দিনে তামিল গেরিলাদের হামলায় শ্রীলংকার এক মসজিদে ৪০ জন মুসলিম নিহত।
৫ ই আগষ্ট ১৯৭৫ সালে কবি সিকান্দার আবু জাফর মারা যান।
৭ ই আগষ্ট ১৯৪৫ সালের এই দিন পৃথিবীর ইতিহাসের এক কালো দিন। এই দিন সাম্রাজ্যবাদী মার্কিনীরা জাপানের হিরোশিমা নগরে পারমানবিক হামলা চালায়। ফলাফলঃ ১ লক্ষ লোকসহ নগরীটি সম্পূর্ণ ধ্বংস।
৮ ই আগষ্ট ১৯৪৫ সালের এদিনে জাপানের নাগাশিকা শহরে পারমানবিক হামলা চালানো হয়। ফলাফলণ ২ লক্ষ লোকসহ নগরীটি সম্পূর্ণ ধ্বংস।বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মুজতবা আলী ১৯৮১ সালের এদিনে মারা যান।
১২ ই আগষ্ট ২০১০ গানের পাখী, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি মতিউর রহমান মল্লিকের ইন্তেকাল।
১৩ ই আগষ্ট, খ্যাতিমান চিত্র পরিচালক, মাটির ময়না খ্যাত তারেক মাসুদ, এটিএন নিউজের সিইও মিশুক মনিরের সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল।
১৫ ই আগষ্ট ১৯৭৫ বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক শেখ মজিবর রহমান সপরিবারে নিহত।
১৯৬৯ সালের এ দিনে ইসলামী শিক্ষার পক্ষে বক্তৃতা দেয়ার অপরাধে ঢ.বি তে শহীদ হোন আঃ মালেক ।
১৬ ই আগষ্ট ১৯৪৬ সালে কলকাতায় দাঙ্গায় প্রায় ৪০০০০ লোক মারা যান।
১৭ ই ১৯৮৮ আগষ্ট বিমান দুর্ঘটনায় পাকিস্থানের প্রেসিডেন্ট জিয়াউল হক মারা যান।
১৮ ই আগষ্ট ১৯৬৮ সাহিত্যিক, রাজনীতিক মাওলানা আঁকরাম খাঁর মৃত্যু।
২০ শে আগষ্ট ১৯৮৬ মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ইন্তেকাল।
২১ শে আগষ্ট আল আকসা মাসজিদে ইয়াহুদীদের অগ্নিসংযোগ। ২০০৪ সালের এদিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৫ জন নিহত।১৬১৩ সালে বার ভূইয়া ঈশা খার মৃত্যু। ১৫৬৩ সালের এদিনে মক্কা মুকাররমা বন্যায় প্লাবিত।
২৪ শে আগষ্ট ১৮৮০, আগষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ আব্দুল মান্নানের ইন্তেকাল্।১৯৮৮ সালের এদিন সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন মারা যান।
২৫ শে আগষ্ট ১৯৬৬ মিশরে ইখওয়ানের নেতা,বিশ্ব ইসলামী আন্দোলনের বরেণ্য নেতা সাইয়্রেদ কুতুব সহ তিন শীর্ষ নেতাকে ফাঁসি দেয় জামাল নাসেরের জালিম সরকার।
২৭ শে আগষ্ট ১৬৩৬ সম্রাট জাহাঙ্গীরের ইন্তেকাল।
২৯ শে আগষ্ট আমাদের জাতীয় কবি ,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইন্তেকাল।
তাই আগষ্ট মাসের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে কত শত দুঃখ-গাঁথা।
এজন্য আমিও বলি কাঁদো বাঙ্গালি কাঁদো। তবে বুঝে-শুনে ইতিহাস জেনে কাঁদো।
©somewhere in net ltd.