নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

বিংশ শতাব্দীর মহান বাণী "চাঁদা নেওয়া অপরাধ, কিন্তু দেওয়া নয়"

০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪৫



“ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধের পর্যায়ে পড়ে” এ গুরুবাক্য আমরা যেমন সবাই জানি কিন্তু এটা বোধহয় জানিনা “চাঁদা নেওয়া অপরাধ কিন্তু দেওয়া নয়” নতুন করে এ গুরুবাক্য শিখতে পেরে বিংশ শতাব্দীর সদ্য তরুন, বৃদ্ধ, আমজনতা নিশ্চয় পুলকিত হবেন। হয়েছন ও বটে !



দেশের কেন্দ্রীয় নেতা চাদাবাজির মামলায় গ্রেফতার হলেন, তার অপরাধ তিনি চাদা নিয়েছেন। কিন্তু যিনি চাদা দিয়েছিলেন সে কি কোন উদ্দেশ্য ছাড়াই চাদা দিয়েছিলেন? যদি কোন উদ্দেশ্য থেকে থাকে তাহলে যেমন মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছেন চাদাবাজি মামলায় নেতা গ্রেফতার হয়েছেন তেমনি যিনি চাদা দিলেন তার কারনটা কি? তিনি যে দিলেন তার দেওয়াটা কি কোন অপরাধের পর্যায়ে পড়েনা?



তাইত বিংশ শতাব্দীর মহান বাণী "চাঁদা নেওয়া অপরাধ, কিন্তু দেওয়া অপরাধ নয়"

মন্তব্য ১১ টি রেটিং +১/-১

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:০২

আউটসাইডার বলেছেন: চাদা জিনিষটা এমন যে এটা ইদানীং জোর করেই নেয়া হয় বোধহয়। ইছ্ছে করে কি ভাই কেউ আর কোটি কোটি টাকা দেয়? শেখ হাসিনা যেমন চাদা চেয়েছিলেন নইলে কাজ বন্ধ করে দিবেন এমন হুমকি দিয়ে। তারিক জিয়াও এমন করেছিলেন।

২| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:০৬

প্রচেত্য বলেছেন: যিনি তখন চাদা দিয়ে এখন আইনের আশ্রয় নিয়েছেন তখনও তো নিতে পারতেন !

৩| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:১০

দূরের তারা বলেছেন: সময়টা এমন পর্যায়ের যে নিজের কাজের স্বার্থেই চাঁদা বা ঘুষ দিতে হয়। না হলে কাজ উদ্ধার হয় না। আমাদের সমাজের এই অবস্থার থেকে বের হয়ে আসতে হবে।
শেখ হাসিনা চাদাঁ দিতে বাধ্য করেছিল। তবে হ্যা উভয়েরই বিচার হওয়া উচিত্ত।

৪| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:২১

শিউলী মালা বলেছেন: "সময়টা এমন পর্যায়ের যে নিজের কাজের স্বার্থেই চাঁদা বা ঘুষ দিতে হয়।"- সহমত।
"দেশের কেন্দ্রীয় নেতা চাদাবাজির মামলায় গ্রেফতার হলেন, তার অপরাধ তিনি চাদা নিয়েছেন। কিন্তু যিনি চাদা দিয়েছিলেন সে কি কোন উদ্দেশ্য ছাড়াই চাদা দিয়েছিলেন?"- একজনের অপরাধ গুরু আর আরেকজনেরটা লঘু। কিন্তু প্রশ্ন হল- যদি লঘু অপরাধ করে গুরুদন্ড(মৃত্যুর হুমকি,অনেক আকাংখিত কাজটা না হওয়া ইত্যাদি।) থেকে বাঁচা যায় তবে দোষ কি? জনগন তাহলে কোন পথটা বেছে নিবে?

৫| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:২৯

প্রচেত্য বলেছেন: সে জন্যই তো এই মহান বাণী "চাঁদা নেওয়া অপরাধ, কিন্তু দেওয়া নয়" @শিউলি মালা

৬| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৬

শিউলী মালা বলেছেন: "সে জন্যই তো এই মহান বাণী "চাঁদা নেওয়া অপরাধ, কিন্তু দেওয়া নয়" - একমত

৭| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৭

ভাস্কর চৌধুরী বলেছেন: একমত
দূরের তারা ও শিউলী মালা
"সময়টা এমন পর্যায়ের যে নিজের কাজের স্বার্থেই চাঁদা বা ঘুষ দিতে হয়।"-

৮| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:৪১

প্রচেত্য বলেছেন: এমন একটা লেখা পোষ্টে দেওয়া হয়েছে বাস্তবতার নিরিখে, কিন্তু এর কষ্টটাও কিন্তু কম নয়, যে দেশ স্বাধীন করতে কত মা, বোন, ভাই শহীদ হলেন কত রক্তের বিনিময়ে এ দেশ, আর আজ স্বাধীনতার পর বিংশ শতাব্দীতে এমন বাস্তব বানীকে ভর করেই আমাদেরকে চলতে হচ্ছে এবং একমত না হয়ে কি আর উপায় আছে !
যদি এমনটি বলতে পারতাম "দূর্ণীতি করাও অপরাধ, সহযোগিতাও অপরাধ" তাহলে ভাল লাগাটা আরো বহুগুণে বেড়ে যেত।

৯| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৩

সাইমুম বলেছেন: ভালো লিখেছেন। ৫।

১০| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৪

সাইমুম বলেছেন: তবে 'মহান বাণী' হবে না, হবে 'জলপাই বাণী'।

১১| ০৪ ঠা আগস্ট, ২০০৭ বিকাল ৩:০০

প্রচেত্য বলেছেন: অভিজ্ঞতার আলোকে আপনার বাণীটিকেও অস্বীকার করার কোন উপায় নাই@সাইমুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.