নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোদের গরব মোদের আশা, আ'মরি বাংলা ভাষা...

মোদের গরব মোদের আশা, আ'মরি বাংলা ভাষা...

প্রফেসর হিজিবিজবিজ

আমি বাংলায় গান গাই...

প্রফেসর হিজিবিজবিজ › বিস্তারিত পোস্টঃ

ব্লগের সকল আইনজীবি ভাই/বোন দের প্রতি বিশেষ অনুরোধ

২২ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৩


আমার এক বড় ভাই বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে বেশ কিছুদিন যাবত রেগুলার বা পার্মানেন্ট ইমপ্লয়ি হিসেবে কর্মরত।
এখন তাকে রিজাইন দেয়ার জন্য ফোর্স করা হচ্ছে। তাকে এখন অব্দি কোন কারন ব্যাখ্যা করা হয়নি এবং তার বিরুদ্ধে মিস কন্ডাক্টের কোন অভিযোগ বা এ সংক্রান্ত কোন নোটিশ ও দেয়া হয়নি।

এখন আমার এই বড় ভাই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। হঠাৎ করে পরিবার ও ডিপেন্ডেন্টদের নিয়ে ভিষন দুশ্চিন্তার ভেতর আছেন ও অস্থির সময় পার করছেন। এবং নির্দয়ভাবে প্রায় প্রতিদিনই তাকে নিজ থেকে রিজাইন দেয়ার জন্য পিড়াপিড়ি করে একধরনের মানসিক চাপের মধ্যে রাখা হয়েছে।

আমার প্রশ্ন হলঃ
১। তাকে যদি কোম্পানি থেকে টার্মিনেট করা হয় তাহলে তার অধিকার বলতে বাংলাদেশের আইন কি বলে ?
২। সে কি কোম্পানি থেকে কোন কমপ্যানসেশন বা ক্ষতিপুরণ দাবি করতে পারে ?
৩। নুন্যতম কি কোন সুবিধাদি আইন অনুসারে তার পক্ষে যাবে ?
৪। বাংলাদেশের শ্রম আইন কি প্রাইভেট চাকরীজীবিদের জন্য প্রযোজ্য নয়? ওখানে লেখা আছে এটা শুধু শ্রমিকদের জন্য প্রযোজ্য, এই কথাটার মানে কি?

আইনবিদ ভাইবোনেরা যদি দয়া করে কোন উপদেশ দিতেন তাহলে আমরা বড়ই উপকৃত হতাম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: আমি আইনের লোক না, তবু বলছি.............
কোন লাভ নেই। আইনি লড়াইতে গেলে শুধু শুধু নিজের টাকা ব্যয় হবে। প্রতিষ্ঠান তো অনেক টাকা খরচ করতে পারবে, কিন্তু একজন ব্যক্তি তো অত টাকা খরচ করতে পারবে না।

তাবে ন্যায্য কিছু দাবী পেশ করা যেতে পারে, যেমন তিনমাসের বেতন..... আর appointment letter এ কোন শর্ত তাকলে....
ইত্যাদি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.