| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন থিয়েটার ওয়ার্কার। ৬বছর ধরে থিয়েটার করছি। ইচ্ছা ছিল অভিনয় করবো মঞ্চে ও মিডিয়ায়। আমার ৬ বছরের অভিঞ্জতায় কিছু কথা বলতে চাই।
এখানে আমি মিডিয়া নিয়ে কথা বলব। মিডিয়ায় যারা পরিচালনার কাজ করে তাদের প্রতি সম্মান রেখে বলছি বেশির ভাগ ডিরেক্টর তেল মারা জিনিসটা খুব পছন্দ করে। বিষেশ করে আমাদের মত নতুন যারা, তারা যত বেশি তেল মারতে পারবে তার কাজ করার সুযোগ তত বেশি।
এ সব ডিরেক্টরা প্রতিভার মূল্যায়ন করে না। এই কারনে আমাদের দেশের টিভি নাটকের মান জিরো-তে নেমে এসেছে। এক্ষেত্রে কিছু বিখ্যাত ডিরেক্টর দয়ী। তারা যাকে তাকে অভিনেতা বানিয়ে ফেলছে। যে ২টি ডায়লগ মারাকে অভিনয় মনে করে, তার কাছে অভিনয়ের কি আশা করা যায়।
কিন্তু যে ছেলে/মেয়ে টি অনেক দিন ধরে অভিনয় শিখল, উচ্চারন শিখল, হাঁটা শিখল, কথা বলা শিখল- তার এসব সেখার কি মানে রইল।
শেষ পর্যন্ত আমি ঐসব তেল মারা অভিনেতাদের বলব তেল মারা বন্ধ করুন, এবং ডিরেক্টরদের বলব তেল খাওয়া বন্ধ করুন।
টিভির বর্তমান আবস্থা পালটে যাবেযদি আপনারা পান্টান..................
২|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
রাসেল বলেছেন: হুম
৩|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: তেল এমন একটা জিনিস যেটা দিতে এবং পেতে খুউব ভাল লাগে।
তাই তৈল সংক্রান্ত চক্র থেকে আমাদের মুক্তি অসম্ভব।
আপনি তৈল পারার একটা শর্ট কোর্স করে ফেলুন
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
প্রনব দাস বাবু বলেছেন: তেলে তৈলাক্ত হয়ে আছার খাওয়ার ইচ্ছা আমার নেই।
তবে ঐ তেলটুকু ভাল কিছু রান্নার কাজে ব্যবহার করব.........যদি পাই!!!!!!
৪|
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া, রহিম আর করিম দুই জন ঈ অভিনয় পারে, তো কাকে নিবে?
যার সাথে পরিচয় ভাল বা ভাল বুঝে তাকেই নিবে।
এইটাকে তেল মারা মনে করা ঠিক না, তেল মারা তখন হয় যখন প্রয়োজন বা অপ্রয়োজনে নাক গলানো হয় আর তার সুযোগ পায়।
আর অনন্ত সাহেব তো অভিনয় পারে না কিন্তু নিজের পয়সায় করে যাচ্ছে।
আর আপনি একা নন আর ও অনেকেই অভিনয় পারে।
এসব বাদ দিয়ে টিপস দেই, ভাল জব আছে করেন, থিয়েটার কোন ভবিতব্য হিসেবে পরে না।
বিনোদন মনে প্রানে দিতে চাইলে করেন কিন্তু পয়সা আর পরিবার এর চিন্তা করলে ভাল সিকিউরড পেশা বেছে নেন।
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
প্রনব দাস বাবু বলেছেন: যে ভাল অভিনয় পারে তাকে নিলে তো আমার কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম সেখানে, যেখানে একজন মানুষ অভিনয়ের অ আ ক খ না শিখে, না পেরে শুধু তেল মারার কারনে অভিনেতা বনে যাচ্ছে।
আর ভাই আমি থিয়েটার নিয়ে কোন টিপস শুন্তে চাই না। আমি থিয়েটার করি নিজের খুদা থেকে। কউকে বিনোদিতো করা এর পর।
আর শুনুন আমার পরিবারকে সিকিউরড রেখে আমি আনেক ভালো আছি।
আর আমি যারা ভালো আভিনয় পারে তাদের পক্ষে হয়ে বলছি। আমি কখোনও বলি নাই আমি ভালো অভিনয় করি।
আর সবাই আনন্ত না।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
সিরাজুল লিটন বলেছেন: হুম