নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপেল

নিজের পরিচয় দেবার মত তেমন কিছুই নেই। আমার সবচাইতে বড় পরিচয় আমি একজন মানুষ। আর মানুষ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। প্রচন্ড রকমের রোম্যান্টিক আমি যার কারনে বেশীর ভাগই কষ্ট পাই এবং সাধারন জীবন যাপন করতে পছন্দ করি আর পছন্দ করি স্বপ্ন দেখতে। আমাদের এই ঝড়-ঝঞ্ঝাট পূর্ণ জীবনে একমাত্র স্বপ্নই একমাত্র চালিকা শক্তি।

প্রোপেল › বিস্তারিত পোস্টঃ

মসৃণ পথ জীবন কে সুখী করেনা

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

জীবন চলার পথটা কখনো মসৃণ হওয়া উচিত নয়, কারন এই মসৃণ পথেই পা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে। অমসৃণ পথেই সবাই সাবধানে পা ফেলে ধীরে ধীরে গন্তব্যে পৌঁছে।আমাদের জীবনটা পুরোপুরি স্বাধীন হওয়া উচিত না, কারন জীবন উপভোগ করতে পরাধীনতা দরকার।জীবনের প্রতি জবাবদিহিতা থাকা দরকার। নিজের কাছেই জবাবদিহিতা থাকা দরকার। নিজের বিবেকের কাছে জবাবদিহিতা থাকা দরকার। আমরা যে যাই করিনা কেন আমাদের আমাদের একটা নিজস্ব আদালত আছে,আর সেটা হচ্ছে বিবেক। বিবেক আমাদের কাউকেই ছাড়বেনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

সুলতানা রহমান বলেছেন: অনেকের বিবেক তো কখনোই কাজ করেনা।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

আজমান আন্দালিব বলেছেন: কঠিন কথা সহজ করে বলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.