| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীরতর রাত, যেমন থাকে-
একটি চিরকুট আর একটি ছুড়ি- যেমন থাকে না;
মরতে যাচ্ছি- প্রতিধ্বনি করলো ছায়া,
হো হো অট্টহাসে বয়ে গেলো বাতাস,
নীল চাঁদ শিয়রে নেমে এসে নিরুত্তাপে বললো
হয়ে যাক এক দান ঠান্ডা মৃত্যু;
তবুও ডানা ঝাপটে তিরস্কার করলো এক রাতজাগা পাখি:
কোথাও সঙ্গমকাতরতা নেই!
মোমের নীল আলো জাগ্রত পৃষ্ঠার চারিপাশে,
গোলাপি ঘ্রান ঝরে দিনলিপিকার অক্ষরে অক্ষরে|
একটি সুক্ষ্ম শিরার চারপাশে তীক্ষ ছুড়িকার
উলঙ্গ আস্ফালন-
হা হা, হয়ে যাক এক পেগ মৃত্যু,
পৃথিবীতে তেমন নারী নেই যার সাথে এক বিছানায় শোয়া যায়!
বিস্মিত ঘুন পোকা বলে গেলো কাঠের করাত কল ছেড়ে-
মৃত্যু তো স্বাভাবিক বিষয় সব কাঠ কাটা হয়ে গেলে, অভিবাদন!
শশক হেটে যায় ভ্রুক্ষেপহীন, ঘাসের জঙ্গলে বাইসন-
কোথাও করার কিছু নেই মরে যাওয়া ছাড়া
অথবা মেরে ফেলা ছাড়া- আশ্চর্য কিছু নয় এটা!
নীল চাঁদ- যেন ধানের শীষ স্ফুট শীষ
অথবা রক্তাক্ত ছুড়ি- হেমন্তের ঘ্রাণ, কালো হ্রদ, নাশপাতি-
কুয়াশার মতো সব!
মৃত্যু - সুইসাইড নোট এর মতো নয়,
আরো সহজ একঘেয়ে,
নাশপাতি চিবানোর মতো!
মরে যাও- চমৎকার বিষয় এটা-
টুপি খুলে নেমে এলে ঝাউবন!
জীবনের অধিকতর শোভন বিষয় এটা-
যে জীবন কারো নয় এমন জীবন এটা!
২|
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
সায়েদা সোহেলী বলেছেন: মৃত্যু - সুইসাইড নোট এর মতো নয়,
আরো সহজ একঘেয়ে,
নাশপাতি চিবানোর মতো!
মরে যাও- চমৎকার বিষয় এটা-
টুপি খুলে নেমে এলে ঝাউবন!
জীবনের অধিকতর শোভন বিষয় এটা-
যে জীবন কারো নয় এমন জীবন এটা!--------- মৃত্যু অনিবার্য একটি বিষয় , খুব বেশি সহজ ও। উপভোগ্য কিনা নিজে না মরে বলতে পারছিনা, । তবে বেচেঁ থেকে প্রতিনিয়ত মৃত্যু কে অনুভব কর., ঐ শিকারীর তীর বিদ্ধ রক্তাক্ত পাখিটির মতোই ।
কবিতা ভালো লেগেছে । যদিও ঝাউবন এর লাইনটি ঠিক বুঝি নি । । ।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য। টুপিখোলা অভিবাদন আপনাকে। Hats off. কিছু লাইন আসলে আচমকা আসে। ঝাঊগাছের উপরকার গোলাকার টুপির মতো এক অন্তিম আচ্ছন্নতা অথবা অভিবাদন মৃত্যুর প্রতি। এভাবেই দেখা যেতে পারে এটা কিংবা অন্যভাবে। নিজস্ব ব্যাখ্যার মতো।
৩|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
সায়েদা সোহেলী বলেছেন: হুম আমাদের প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা , একি বিষয় একেকজন একেজনের মত করেই দেখি ,বুঝি । কি কবিতায় , কি বাস্তবতায় !! ব্যাপার না !!!
রাইটার্স ব্লক নাকি ব্যস্ততা ?? পোস্ট নাই যে আর ???
৪|
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: পড়াশুনা নিয়ে খুব ব্যস্ত আছি.. এখানে আসার মতো সময় করে উঠতে পারি না তেমন... মনে রাখার জন্য অনেক ধন্যবাদ
৫|
০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৯
সায়েদা সোহেলী বলেছেন: পড়াশুনা নিয়ে খুব ব্যস্ত আছি.. এখানে আসার মতো সময় করে উঠতে পারি না তেমন...
।ভালো ভালো ।সময় নস্ট না করে পড়ালেখা তে ব্যস্ত থাকা ভালো
।তা কোন সাবজেক্ট এ কিসে পড়ছেন? ?
৬|
০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩০
সায়েদা সোহেলী বলেছেন: ।এখানে কমেন্ট করলে সাম্প্রতিক মন্তব্যর লিস্টে সেটা দেখায় না কেন? ?
৭|
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা ।
৮|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: জবের পড়াশোনা...বেকার তো! সামনে বিসিএস প্রিলি আছে.. জব ইন্টারভিউ আছে
৯|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন
১০|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধারনা নেই
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩০
মোজামমেল হক বলেছেন: অসম্ভব চমৎকার