নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর প্রতিবিম্বে বিষন্ন অন্ধকার

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বুকে শেষ সন্ধ্যা

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

পৃথিবীর বুকে শেষ সন্ধ্যা-
তারপর কালো রাত্রি, শুনছি বুলেটের শব্দ
অথবা ছুড়িকার নির্মম ঝংকার;
মৃত্যু কি এত সহজ?!

সহজ নয় এক জীবনের মতো,
অনেক ব্যাথা ঝরে হৃদয়ে হৃদিতে
অথবা প্রেমাস্পদের চুম্বন থাকে মিশে-
প্রেম, স্বপ্ন অথবা ভালোবাসা বলয়ের মতো ঘিরে থাকে;
এত সহজভাবে জানি আমি-
তুমি তো জানো না তাতে;
মাদিবার মতো মৃত্যু নেমে আছে যেন অন্ধকার আফ্রিকায়,
ঘাঁড়ের পেছনেকার সিংহের মতো,
অথবা দাঁতাল শুয়োরের মতো-

পুবাকাশে তখন স্যাঁতস্যাঁতে চাঁদ,
কালো জলাভুমি থেকে উঠে আসে,
ভয়াল হরিৎ এক বিষন্নতা,
বাতাসে হো হো অট্টহাস....
পৃথিবীতে চিরন্তন অন্ধকার কুয়াশার মতো ঝরতে থাকে,
ঝরতে থাকে হেমন্তের ধানের মতো;

তোমাকে পাবো না আর,
প্রেম পাবে না ফিরে তার প্রেমাস্পদকে,
জীবন আর মৃত্যুর মাঝে দুর্ভেদ্য কাঁটাতার,
বিষন্নতার পাখি এসে বসে যার উপর-
ঝরে পড়ে হীম মেঘ, নীল কুয়াসা..

আচমকা এ যেন চমৎকার বিষয়,
যে ছিলো সে আর থাকে না..
স্মৃতিগন্ধী স্বপ্নের মতো তারপর ছবি হয়ে যেতে থাকে,
তবুও জেগে থাকে দু'টি চোখ, রাত্রিভর-
কেউ চেনে না তাকে, গোপন প্রেমিকার মতো;
এক অন্তহীন চুম্বন তৃষ্ণায়-
পিপাসার্ত বাতাস বরফের মতো ঝরে যেতে থাকে





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

বেকার যুবক বলেছেন: ভালো লাগলো।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধন্যবাদ যুবক

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৯

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা...

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.