| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল চাঁদ- পুবাকাশের বিষণ্ণ অন্ধকারে হঠাৎ ভৌতিক মুখ বেরিয়ে আসে,
অনেক বেশি আদিম...
সীমানা পারের ভগ্নস্তুপে আস্তানা গাড়ে সে চাঁদ,
মোচড়ানো সাপের মতো বেরিয়ে আসে..
ঝলসানো লাল মাংসের মতো অথবা রেড ওয়াইনের মতো তার রুপ,
অথবা বণিতার উৎকট প্রসাধনীর মতো!
রাত্রিভর তোমার স্বর্গমুখ খুলে ধরো,
অথবা আগ্রাসী চুম্বন নাও রক্তাক্ত লাভা বিবরে-
তোমাকে চিনি না আমি তবু,
ভাটার মতো চাঁদ জেগে উঠে,
জেগে উঠে মচকা ফুলের মতো,
অগ্নিকান্ত সংগম পিপাসু এক পৈশাচিক চুম্বনে
অট্টহাস ছড়িয়ে পড়ে বাতাসে!
হ্রদের পাড় ঘেষে তোমার পেটিকোট ছড়িয়ে থাকে,
ঠান্ডা বালুকা বেলায়;
লাল চাঁদে নিচে ঠিক তোমাকে চেনা যায় না,
কামার্ত রক্তিম চোখ শুধু জ্বলে!
এ কি চাঁদ!
বাঁশবনের ঝাজড়ির ফাঁকে দেখি টুকরা টূকরা আলো,
স্যাঁতস্যাঁতে...
জলাভুমি থেকে উঠে আসে বিকট সরীসৃপের মতোন...
রাত্রিভর নেকড়ের ডাক...
হায়েনার অট্টহাস..
জীবন পারে না তবুও তোমাকে ভুলে যেতে,
জেগে উঠে তারপর জাগিয়ে রাখে,
আদিম বিভৎস অভিলাষে!
কিছুই পারে না তারে ছেড়ে যেতে,
দুরের মন্দিরের রাত্রি নিশীথের তীক্ষ্ণ স্বর হঠাৎ-
সময় হয়েছে জেগে যেতে,
জেগে যেতে আদিম পৃথিবীতে!
©somewhere in net ltd.