নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাধানহীন সমীকরন

অতিশয় স্বার্থপর এক যুবক ।

সমাধানহীন সমীকরন › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান টিভি চ্যানেল এবং আমাদের আগামী প্রজন্ম

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

গতকাল আমাদের বাসায় আমার ছোট ফুপু আর তার একমাত্র ছেলে (খুব একটা ছোট না এই ক্লাশ ওয়ান কি টুতে পড়ে) আসছে ।এই ছেলে অর্থাত্‍ আমার এই ফুপাতো ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে হাজার ভোল্টের শক খাইলাম পোলায় অনর্গল হিন্দিতে কথা কয় ।হাজার ভোল্টের রেশ কাটতেই ওরে জিজ্ঞাস করলাম,'তোরে এতো ভালো হিন্দি শিখাইলো কে?'উত্তরে পোলা কয় যে সে নাকি একাই শিখছে ।আমি আমার ফুপুরে জিজ্ঞাসা করে এই রহস্যের সমাধান করলাম ।ফুপু কয়,'আর কইসনা বাপ পোলা সারাদিন টিভি নিয়া পইড়া থাকে আর খালি হিন্দি কার্টুন দেখে,ঐগুলা দেইখা দেইখাই এইরকম করে ।'

শুধু আমার এই ভাইই না আমাদের ভবিষ্যত প্রজন্মই এইরকম ইন্ডিয়ান সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে পড়ছে ।তাই আমাদের উচিত আমাদের এই ভবিষ্যত্‍ প্রজন্মকে ইন্ডিয়ান চ্যানেলের আগ্রাসন হতে রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.