নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাধানহীন সমীকরন

অতিশয় স্বার্থপর এক যুবক ।

সমাধানহীন সমীকরন › বিস্তারিত পোস্টঃ

বিড়িথোর = মুক্তিযোদ্ধা

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

উত্‍সর্গ :'সকল বিড়িখোর ব্লগারস'

আজ বহুদিন পর এলাকায় ঘুরতে বাইর হইছিলাম ।এলাকার এক বড় ভাই,মাসুদ ভাইয়ের সাথে দেখা ।তা দুই ভাইয়ে ভালোই আড্ডা দিলাম ।মাসুদ ভাই আবার চেইন স্মোকার তাই আড্ডা দিতে বসলে একটার পর একটা স্বর্নপাতারে ধোঁয়া বানাইতে থাকে ।আজকেও তার ব্যতিক্রম হইলোনা ভাই আড্ডা দেওয়ার সময় আমার সামনেই সুখটান দিতে লাগলো ।আমি আবার গোবেচারা,অতিশয় ভদ্র একটা ছেলে এইসব ধোঁয়া খাওয়া আমার দ্বারা হয়না তাই ভাইরে কইলাম,'ভাই,এইভাবে স্বর্নপাতা পুড়াইয়া দেশের ক্ষতি করেন ক্যাঁন ?'ভাইয়ে আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা আমারে প্রশ্ন করলো,'বলতো,আমগো দেশের বীর মুক্তিযোদ্ধারা কি করছিলো ?'আমি মনে করলাম ভাই মনে হয় আমার প্রশ্নটা এড়াইয়া যাইতেছে তবুও উত্তর দিলাম,'মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে আমাদের দেশ স্বাধীন করে দেশের উন্নতিতে অবদান রেখেছিলেন।'ভাইয়ে কয়,'তাইলে শোন,আমার মতো এক একটা বিড়িখোর দেশের এক একটা মুক্তিযোদ্ধার সমান।'আমিতো টাশকি খাইয়া জিগাইলাম,'কেমনে?'ভাইয়ে উত্তর দিলো,'আরে,মুক্তিযোদ্ধারা যেমনে জীবন বাজী রাইখা দেশের উন্নতি করছে আমরাও তেমনে জীবনডারে জালাইয়া দেশের উন্নতি করতাছি।'আমি আবার জিগাইলাম,'এতে দেশের উন্নতি হয় কেমনে?'ভাইয়ের উত্তর,'আমরা নিজের জীবন বাজি রাইখা বিড়ি খাই কারন আমরা বিড়ি খাইলে বিড়ি বিক্রি হয় আর এই প্রত্যেকটা বিড়ির উপর সরকার ভ্যাট পায় যা দেশের উন্নতিতে লাগে,সেইদিক থেইকা আমরা এক একটা বিড়িখোর এক একজন মুক্তিযোদ্ধা ।"

আমার প্রশ্নের যে জবাব বড় ভাই দিলো তাতে সব বিড়িখোর ভাইদের একটা সালাম দেওয়ার ইচ্ছা আমার এই ছোট মনের এক কোনায় জাগিয়া উঠিল ।



"একান্তই মজা করতে এই লেখা,কেউ মাইন্ড খাইলে নিজ দায়িত্বে খাইবেন এক্ষেত্রে লেখক দায়ী নহে।"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

শেরজা তপন বলেছেন: আপনার কোন লেখাতেই মন্তব্য নেই-ব্যাপারটা কি?
এই লেখার শিরোনামে ছোট্ট একটা ভুল আছে(খোর-থোর
লিখেছেন ভাল।:)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

সমাধানহীন সমীকরন বলেছেন: নতুন ব্লগার তাই কোনো মন্তব্য নাই।আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ :P

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

সমাধানহীন সমীকরন বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য :P

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

সাদাত নিহান বলেছেন: ভালো লিখেছেন

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

সমাধানহীন সমীকরন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.