নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

খনার বচন

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬

আমাদের পরিচিতো অনেক খনার বচন আছে, সেখান থেকে ফসল আর চাষ নিয়ে কিছু....



আষাঢ়ে পনের শ্রাবণে পুরো

ধান লাগাও যত পারো।

ব্যাখ্যাঃ আষাঢ় মাসের ১৫তারিখ থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত ধান লাগানোর উপযুক্ত সময়।





পটল বুনলে ফাগুনে

ফলন বাড়ে দ্বিগুণে।

ব্যাখ্যাঃ ফালগুন মাসে পটল চাড়া বুনলে ভাল ফলন পাওয়া যায়।





শোনরে বাপু চাষার পো

সুপারী বাগে মান্দার রো।

মান্দার পাতা পচলে গোড়ায়

ফড়ফড়াইয়া ফল বাড়ায়।

ব্যাখ্যাঃ মান্দর গাছে প্রচুর পাতা হয় এবং একটা নিদৃষ্ট সময় পর সেই পাতা ঝরে পরে। সুপারী বাগানে মান্দর গাছ লাগালে তার পাতা পচে ভালো জৈবসার হয়, এর ফলে সুপারি ফলন ভালো হয়।





গাছ-গাছালি ঘন রোবে না

গাছ হবে তাতে ফল হবে না।

ব্যাখ্যাঃ ঘন করে গাছ লাগালে সেখান থেকে আশানুরুপ ফলন হয় না। তাই একটু ফাঁকা ফাঁকা করে গাছ লাগাতে হয়।





সুপারীতে গোবর, বাশে মাটি

অফলা নারিকেল শিকর কাটি।

ব্যাখ্যাঃ সুপারী গাছের গোড়ায় গোবর (জৈব সার) আর বাশের গোড়ায় মাটি বেশী থাকলে তা ফলনের জন্য ভালো। আর ডাব বা নারকেল গাছে ডাব না হলে সেই গাছ কেটে ফেলাই ভালো।











আরো কয়েকটি বচন।



বিপদে পড় নহে ভয়

অভিজ্ঞতায় হবে জয়

ব্যাখ্যাঃ বিপদে পড়েই অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর অভিজ্ঞতার বলেই বিপদকে জয় করা যায়। তাই বিপদে ভয় পেতে নেই।





কপালে নাই ঘি,

ঠকঠকালে হবে কি!

ব্যাখ্যাঃ নিঃষ্ঠুর নিয়তি। ভাগ্যে না থাকলে কিছুই পায়া যায় না। (যদি আপনি ভাগ্যে বিশ্বস করেন।)





খনা বলে শুনে যাও

নারিকেল মুলে চিটা দাও

গাছ হয় তাজা মোটা

তাড়াতাড়ি ধরে গোটা।

ব্যাখ্যাঃ অনেক আগে, সেই ছোট বেলায় দেখেছি- ধান মাড়ানোর পরে যে চিটা ধান (যে ধানের ভিতরে চাল হয় না) পাওয়া যেত, সেগুলি ছোট নারকেল চারার গোঢ়ায় দিয়ে দিতো। এখানে হয়তো এটার কথাই বলা হয়েছে।





বেঙ ডাকে ঘন ঘন

শীঘ্র হবে বৃষ্টি জান।

ব্যাখ্যাঃ বৃষ্টি হবার আগে আগে ব্যাঙগুলি অবিরাম ডাকতে থাকে।





শুনরে বাপু চাষার বেটা

মাটির মধ্যে বেলে যেটা

তাতে যদি বুনিস পটল

তাতে তোর আশার সফল।

ব্যাখ্যাঃ বেলে মাটিতে পটলের ফলন সবচেয়ে ভালো হয়।





মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬

নূর হাছান বলেছেন:

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: না বুঝার কিই তো দেখছি না!!!

২| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯

হরিদাস১০৮ বলেছেন: খুব ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
ভাই, খনার বচন এর বই কোথায় পাওয়া যেতে পারে ?
ওনার জীবন সম্পর্কে আমার খুব আগ্রহ। এ বিষয়ে লেখা / বই কোথায় পাবো আমি ?

অনেক ধন্যবাদ আপনাকে ।
+++

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ঠিক বলতে পারলাম না, সরি।
ধারনা করা হয় খনা কোনো নির্দিষ্ট ব্যাক্তি নন। অনেকের অভিজ্ঞতা আর জ্ঞানের কথাগুলিই খনার নামে প্রচারিতো হয়।
ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৯

কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লেগেছে++++

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৩

ফাইরুজ বলেছেন: (Kola ruee na kato pat,tatei kapor tatei vat) ,eta o ki khonar bochon vaia. . eto darun ekta lekhar jonno +++

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
এটির ব্যাখ্যাঃ কলাগাছের পাতা না কাটলে ফলন ভালো হয়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫০

আকাশের তারাগুলি বলেছেন: অনেক গুলো প্লাস দিতে ইচ্ছা করছে।++++++++++++.....................।
১টার বেশী পারিনি কিন্তু

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতেই অনেক। ধন্যবাদ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮

নষ্ট কবি বলেছেন: জিসান দা খনা দক্ষিন ভারতের এক রানীর নাম যে ছোট বেলা থেকে ই প্রতিভাবান এক নারী ছিলেন

তবে সমাজের কিছু কুচক্রি লোক উনার জিহবা কেটে দেয়

এ বিষয়ে আমি একটা পোষ্ট দেব ভাবছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টটি দিলে আমাকে নক করেন দয়া করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.