| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরাকল
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য শিক্ষার্জিত ধ্যান-ধারনা, ধর্মীয় ও দেশী মূল্যবোধ সবমিলিয়ে বেশ ইতিবাচক কিন্তু জটিল মননশীলতা আমাকে প্রায়ই বিপদে ফেলে। অবশ্য নিজেকে ব্যাতিক্রমধর্মী ভাবতে আমার বেশ ভালই লাগে, সাধারনের মাঝে অসাধারন হয়ে থাকার ভাল-মন্দ দুটোই ভোগ করতে হয় অনবরত .....
ফান্ডামেন্টাল এনালাইসিস (FA) ও টেকনিকাল এনালাইসিস (TA) শেয়ার মার্কেটে বিনীয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিত দুটি ডিসিশন সাপোর্ট টুল। শেয়ার বাজার নিয়ে আমি নিয়মিত লিখি সামুতে, তাই এ সম্পর্কিত অন্যান্য লেখকের লেখাও পড়ি নিয়মিত।
আজ সৌভাগ্যা ক্রমে পর পর ৩ টা লেখা পড়লাম, যা মূলত টেকনিকাল এনালাইসিস (TA) এর খারাপ ভাল দিকগুল নিয়ে লেখা হয়েছে। এ সম্পর্কিত নিজস্ব মতামত তুলে ধরাই আজকের লেখার মূল্য উপলক্ষ। তাহলে আসুন আগে দেখি FA,TA কি জিনিস-
ফান্ডামেন্টাল এনালাইসিস (FA): মূলত কম্পানির ফিনানসিয়াল ফান্ডামেন্টাল তথা লাভ-লোকশান/আয়-ব্যায়কে কেন্দ্র করেই এ ধরনের এনা লাইসিস করা হয়। আমার ব্লগে শেয়ার বাজার সম্পর্কিত সব লেখাই এ ধরনের এনালাইসিসের ভিত্তিতে লেখা। তাই পাঠেক মাত্রই জানেন কি ভাবে এই টেকনিক কাজ করে।
টেকনিকাল এনালাইসিস (TA): এটি একটি স্টেটিস্টিকাল টেকনিক যা মূলত বাজারে শেয়ারের মূল্য ও চাহিদার আনুপাতিক হার দ্বারা নিয়ন্ত্রীত। যেহেতু ব্লগার তৌফিক কামাল অলরেডি এটা নিয়ে আলাদা পোস্ট দিয়েছেন তাই পাঠকগন ঐ ব্লগ থেকেই বিস্তারিত জানুন। সময় সল্পতা ও লেখার আকার সীমিত রাখার জন্য বিস্তারিত আলোচনায় গেলাম না।
যারা ঐ পোস্টটি পড়েছেন তারা নিশ্চই অবাক হচ্ছেন কী সহজেই না গ্রাফ/চার্ট দেখে শেয়ার কেনা-বেচা করা যায়। সংক্ষেপে বললে সিসটেমটা এমন " ৫-৬/১০-১৫ দিনের এভারেজ মূল্য ও ট্রেড ভলিউমের চাইতে এখন কার মূল্য ও ভলিউম বেশী হলেই বাই আর তা কমতে শুরু করলেই সেল। "
টেকনিকটা যে কার্যকরী এ ব্যাপারে কোন সন্ধেহ নেই কিন্তু সমস্যা হল এর ব্যাবহারকারী। ছবি ত সবাই তুলতে পারে কিন্তু আমার আর একজন প্রফেশনাল ফটোগ্রাফারের হাতে একই কেমেরা থাকলেও ছবির মান যে আকাশ-পাতাল হবে তা বলাই বাহুল্য। তবে আমি কিন্তু খারাপ ছবি তুলি না Click This Link ![]()
টেকনিকাল এনালাইসিস (TA) এর সীমাবদ্ধতা ও কুফল সম্পর্কে ব্লগার হা হা পোস্ট করেছেন আজ। আর এই পোস্টের কাউন্টার পোস্ট ও এসেছে একই দিনে। আমি বরং টেকনিকাল এনালাইসিস (TA) এর সীমাবদ্ধতা সম্পর্কে আরো বিস্তারীত আলোচনা করি।
প্রথকেই কিছু প্রশ্ন করি, TA যারা বুঝেছেন তাদের জন্য
১। বর্তমান মূল্য ও ট্টেডিং ভলিউম গড় মূল্য ও গড় ট্টেডিং ভলিউমের চেয়ে বেশী হলেই শেয়ার কিনতে হবে। কেন এই বৃদ্ধি তা কি কেউ ভেবেছেন ?
২। ঠিক কতটুকু বেশী হলে/ কমলে আপনি ক্রয়-বিক্রয় শুরু করবেন ?
১ এর জবাবে অনেকেই বলবেন, দাম ও ক্রয়-বিক্রয় বৃদির পেছনের কারন চাহীদা বৃদ্ধি
। তাদের জন্য সম্পূরক প্রশ্ন এই চাহিদা কে সৃষ্টি করল গেম্বাররা না কি কম্পানির আর্থিক ভিত্তি ?
২ এর জবাবে অনেকে হয়ত বলবেন, ১০-১৫% বৃদ্ধি পেলেই কিনতে হবে আবার ১০-১৫% কমে গেলে বিক্রি।
এবার আসুন একটা উদাহরন দেখি -
কম্পানি : ক (কোন কল্পিত কম্পানি নয়, নীতিমালার কারনে নাম ডিসক্লোজ করা গেল না )
কেটাগরি: IT Sector - মাত্র ৫ টি কম্পানি রয়েছে এই কেটাগরিতে সুতরাং তা মেনুপুলেট করা তুলনামূলক সহজ
Last Trade 50.00
52 Week's Range 26.5 - 88.9 - দাম বেশ ফ্লাকচুয়েট করে
Face Value 10.0
Market Lot 500
Market Category A - ভাল
Electronic Share Y - ভাল
Total no. of Securities 22853600
Share Percentage: Sponsor/Director 52.24 Govt.0 Institute 0 Foreign 0 Public 47.76
Total no. of Securities 22853600
মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮ (Total no. of Securities*Share Percentage) টি শেয়ার ও ২১,৯৩৯ টি লট (১,০৯,৬৭, ৯২৮/৫০০) রয়েছে সাধারন বিনিয়োগকারীর হাতে। অর্থাৎ বেশ ভাল ভাবেই একে মেনুপুলেট করা সম্ভব।
এখন যদি কোন গ্রুপ সেই ২১,৯৩৯ টি লটের ২০% কম দামে কিনে এবং আরো ৫-৭% লট গড় মূল্যের চাইতে বেশী দামে কেনা শুরু করে (ধরুন ৫-২০ ট্রেডিং ডে এর মধ্যে কিনবে) তা হলে কিন্তু আমাদের এই টেকনিকাল এনালাইসিস (TA) ঠিকই বাই সিগনাল জেনারেট করবে। যদিও এই চাহিদা বৃদ্ধি মেনুপুলেটেড
। দু:খজনক হলেও সত্য যে MACD গ্রাফ, Candle stick গ্রাফের সাধ্য নেই এই ম্যানুপুলেশনকে ইনডিকেট করার । তাই গ্রাফ দেখে আপনি যখন কিনতে শুরু করবেন, ঐ গ্রুপ তখন কেনা থামিয়ে দিয়ে হাতে থাকা ২০% লটগুল বিক্রি শুরু করবে আপনার কাছে।
আর যেহেতু গড় মূল্যের ১০-১৫% বেশি দামে আপনি শেয়ার কিনছেন সেহেতু আপনি বড় রিস্ক নিচ্ছেন কারন এই দাম কম্পানির আর্থিক ভিত্তি দ্বারা সাপোর্টেড নয়। ফলে শেষ দিকের বিনিয়োগকারীরা মিনিমাম ২০-২৫% ক্ষতির স্বীকার হবেন।
তাই টেকনিকাল এনালাইসিস (TA) ফলো করার আগে জাচাই করুন এই চাহীদা বৃদ্ধির কারন। যদি এটা কম্পানির আর্থিক লাভের পরিমান দ্বারা ট্রিগার্ড না হয়ে থাকে তবে শত হাত দূরে থাকুন ঐ শেয়ার থেকে (TA যতই বাই সিগনাল জেনারেট করুক না কেন
)
আমার ব্যাক্তিগত মতামত হল টেকনিকাল এনালাইসিস ব্যাবহার করুন আপনার বিনীয়োগের সময়কাল কমিয়ে আনতে তবে অবশ্যই দেখুন এই চাহীদা বৃদ্ধি যেন কম্পানির আর্থিক ভিত্তি দ্বারা সাপোর্টেড হয়। তাহলে সেলিং সিগনাল মিস করলেও দুশ্চিন্তা নেই কারন আর্থিক ভিত্তি আপনাকে সুরক্ষা দেবে। আর কম্পানির আর্থিক ভিত্তি নিরুপনের জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস (FA) হল সব চেয়ে গ্রহনযোগ্য উপায়।
নতুন বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ, অন্ধ হয়ে TA এর পেছনে ছুটবেন না, আগে অ-আ শিখুন পড়ে ক-খ নইলে অল্প বিদ্যা ভায়ঙ্করী হবার সমুহ সম্ভাবনা আছে। আর যারা টেকনিকাল এনালাইসিস শেখাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ ভাল দিকগুলর পাশাপাশি এর খারাপ দিকগুল ও বলুন। নতুন দেরকে সচেতন করুন অন্ধ অনুকরন করতে শিখিয়েন না। কি এবং কোন কারনে বাইং সিগনাল জেনারেট হল এবং কে আপনি তা ফোলো করছেন তাও বলুন। আর ব্লগার তৌফিক কামালকে উদ্দেশ্য করে বলছি-
আপনার ব্লগ ও ফেসবুক একাউন্ট দেখলাম; আপনি এমন সব স্পেকুলেটিভ তথ্যা ব্লগ ও ফেসবুকে দিচ্ছেন যা ডিএসইর আইনে নিষিদ্ধ। ইতিমধ্যেই অনেক ব্লগ, ফোরাম ও ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে রেব। ৬ মাস আগে ৩ জনকে গ্রেফতার ও ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। তাই যা করবেন আইন মেনেই করুন।
শেয়ার বাজার নিয়ে আমার লেখা সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন
২|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৫
শৈল্পিক ভাবনা বলেছেন: আপনার আগের বিশ্লেষন ভাল লেগেছে এবারেরটাও।
আমি এবছর আফতাব অটো থেকে ভাল কামাচ্ছি। ![]()
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
ওরাকল বলেছেন: আমি ও ![]()
৩|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৬
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: পড়ার আগেই ধন্যবাদ দিয়ে নেই......
৪|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৬
ম.শরীফ বলেছেন: কাজে দিবে.
৫|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১০
শৈল্পিক ভাবনা বলেছেন: প্রিয়তে রাখলাম।
৬|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২২
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: +++++++
৭|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৭
ওরাকল বলেছেন: হায় হায় সব ছবি দেখি এই পোস্টে চলে আসছে
দিলাম লিংক আসল ছবি
দারুন বাগ তো।
৮|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৪
ভাবের অভাব বলেছেন: আপনার লেখাগুলো আমিও পড়ি। আফতাব কিনেছিলম ২৯৮ টাকা ৩৪৪ এ সেল করে দিয়েছি![]()
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৩
ওরাকল বলেছেন: কি বলেন ? ওরা আর কিছু দিন পড়েই বাৎসরিক ডিভিডেন্ড ঘোষনা করবে। এবার ভাল স্টক ডিভিডেন্ড পাবার প্রত্যাশা করছি। আর আপনি এখনই বিক্রি করে দিলেন ![]()
৯|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:১১
তৌফিক কামাল বলেছেন: TA= ROAD to success
FA= ROAD to prosperity
TA+FA = ROAD TO Successful investment
None of my items are without FA
you are jellous and missrepresenting me
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:২০
ওরাকল বলেছেন: why you delete my comment (the link of this post) from your post?
Is this post contains any wrong information?
If you not defend your works, don't try to teach others
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৮
ওরাকল বলেছেন: you are jellous and missrepresenting me
-> Are you out of your mind ? Why I should be jealous on you ?
We are not in competition and I do not have any business with you
১০|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬
ওরাকল বলেছেন: তৌফিক কামালের সর্বশেষ পোস্টে Click This Link শুধু এই পোস্টের লিংক দিয়াছিলাম ![]()
কমেন্ট ত ডিলিট করেছেনই অন্যদের মন্তব্য ও করা বন্ধ করে দিয়েছেন
কারো সম্পর্কে প্রথমেই খারাপ ধারনা করা আমার সভাব বিরুদ্ধ। কিন্তু ওনার এই আচরনের পর বুঝতে পারছি ব্লগার হা হা হা ভাইয়ের আশংকাই ঠিক। নতুন বিনিয়োগকারীদের একত্রিত করে উনি মার্কেট মেনুপুলেট করতে চাইছেন ।
১১|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৫
বিজ্ঞান বলেছেন: ওরাকল ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই লিখার জন্য। আজকের ৩ নং লিখাটা ছিল আমার।
আপনার সাথে একমত
" আমার ব্যাক্তিগত মতামত হল টেকনিকাল এনালাইসিস ব্যাবহার করুন আপনার বিনীয়োগের সময়কাল কমিয়ে আনতে তবে অবশ্যই দেখুন এই চাহীদা বৃদ্ধি যেন কম্পানির আর্থিক ভিত্তি দ্বারা সাপোর্টেড হয়। তাহলে সেলিং সিগনাল মিস করলেও দুশ্চিন্তা নেই কারন আর্থিক ভিত্তি আপনাকে সুরক্ষা দেবে।"
যদি কেউ FA & TA দেখে শেয়ার কিনে তাহলে কখন ও লস করতে হবে না এই ব্যবসায়।
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৮
ওরাকল বলেছেন: হুম TA তখনই ভাল কাজ দেবে যখন তা FA বেজড হবে। ভিত্তি বাদ দিয়ে শুধু TA নির্ভর হলে কপালে দূর্গতি আছে। আর তুলনা মূলক ভাবে TA অনেক বেশি ঝকিপূর্ন ও শুধুমাত্র শর্ট টার্ম বিনিয়োগের জন্য প্রযোজ্য।
১২|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:১০
সানুনয় বলেছেন: আমাদের দেশের শেয়ার মার্কেটে টেকনিকাল analysis কিভাবে করবে?
এক তো ভাল কোন charting software নাই। যে শেয়ারের দাম বাড়ে তা মোটামুটি হুরহুর করে বেরে যায়। আর Bar গুলাতো সব ১ দিনের। hour বা মিনিট bar হলেও কথা ছিল। আমি এমনিতে Amibriker এবং Profita ব্যবহার করি। কিন্তু TA এর চেয়ে FA কে বেশি জোড় দেই। যে মার্কেটে দাম খুব বেশি ওঠানামা করে সেই মার্কেটে (Forex মার্কেট) TA এর বেশ প্রভাব রয়েছে।
অটঃ তা দেশে আসছেন কবে?
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৫
ওরাকল বলেছেন: ২০ শে সেপ্টেম্বর ।
১৩|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৫
হা...হা...হা... বলেছেন: যাক। অবশেষে আপনার লেখা পেড়ে স্বস্তি পেলাম। সারাদিন ওদের সাথে একা একা যুদ্ধ করেছি। এখন বুঝতে পেলাম আমি একা না।
ওরা বড় কোন মিশন নিয়ে কাজ করছে। তাদের গ্রুপে সদস্য সংখা ২৫০০+। তারা ইচ্ছে করলে যা খুশী তা করতে পারে। আমার আজকের লেখার লিংকটি আরেকবার আপনার পোষ্টে দিলাম। আশা করি ব্লগারেরা সাবধান হবে।
জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে।
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৪
ওরাকল বলেছেন: পোস্টটি দিতে দেরি হয়ে গেছে। আসলে আমি আমার থিসিস লিখা নিয়ে ব্যাস্ত ৩০ তারিখের মধ্যে সাবমিট করতে হবে।
ওনার সাম্প্রতিক লেখাগুল ও ফেসবুক সাইট দেখে বুজতে পেরেছি কোন ঘাপলা আছে। আর এই পোস্টের লিংক দেয়ায় যা রিয়েকশন হল তাতে নিশ্বিত 'ডাল মে কুচ কালা হ্যায়' ।
১৪|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৪
টেকি মামুন বলেছেন: জোস প্লাস দিলাম প্রিয়তে নিলাম ।মোস্তাফা কামাল কি করতে চাচ্ছে পরেতো দেখবো জেলের ভাত খাবে ।র্যাব কিন্তু সব জানে ।
১৫|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৪
এইচ, এম, পারভেজ বলেছেন: [email protected]
ম্যাসেজ পাঠিয়েছি।
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪১
ওরাকল বলেছেন: আপনি কি ফেসবুক ইনভাইটেশন পাঠিয়েছেন ?
পাঠালে দুঃখিত। পাবলিকলি শেয়ার করার মত আমার কোন ফেসবুক একাউন্ট নাই। মেইল অথবা জিটকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
১৬|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৪
এইচ, এম, পারভেজ বলেছেন: [email protected]
মেইল পাঠিয়েছি।
১৭|
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৭
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ভালো লিখেছেন। প্লাস।
১৮|
০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৫
তৌফিক কামাল বলেছেন: Oracle brother
And haa haa haa BOSS
JIboan koi diner karoe sathey juddhoe koartey ashii nii..
Amii ekjoan Technical Analyst.
Amaar kaaj Bangladesh eey TA popular koaraa
FA toe already popular.. Pakistan amoal thekey choley ashchey
Etaai amaader group err mission
Amaader group eey 50+ technical analyst royechen
Amraa 6 month kaaj koarey cholechii
Ogonitoe tutorial diye 100+ loak toiri koreychii TA experts
Amii moarey gelleo dukkhoe nei.. So bujhtey paarchen .. etaa amader passion dream!!
ARR AMAAR NAAM taa dekhoon
T owfick KA MAL
T . A arr TK
Dui taai amaar naam err modhey achey
Arr amaar system gulaa Biggan sommotoe Authentic Mathematical Universal formula
AMRAA Woodies CCI system ElDERS IMPULSE SYSTEM erokoam onek baghaa baghaa system analyze koarey dekhechii for BD market
RESULT =70% success
Amraa fundamental baa authentic price sensitive news charaa share niye discuss oe koarii naa.Amraa rumor avoid koari
So amaader prochestaa key khatoe korey dekhben naa
Ekdiin amraa 1koati investor key TA shikaboe.. Abong tokhon apnaara bujhben TA err konoe alternative nei..
Computer err eii jugey... Computer key bhalo bashoon. Programmer software nirmaata oe Technical analyst der bhoroshaa korun
ARR pakistan british amoal thekey jaa hoye ashchey.. Takeo amraa respect koari
Fundamental err konoe Bikolpoe nei
Amraa taa moaney praaney bishaah koari
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১০
ওরাকল বলেছেন: '১ কোটি লোককে টিএ শেখা বার সপ্ন' শুনতে বেশ ভাল লাগলেও বাস্তবতার নিরীখে অনেক কঠিন কাজ নিঃসন্ধেহে।
বর্তমানের ৩০ লাখ বিনিয়োগকারীর ডিএসই'র ১০% লোক ও সাধারন ফান্ডামেন্টাল এনালাইসিস কি জিনিস বোঝে না।
নতুনদের টিএ শেখাবেন তাতে আমার বিন্দু মাত্র কোন আপত্তি নেই। টিএ শেখাবার পাশা-পাশি ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক পাঠ ও টুকু অন্তর্ত তাদের দিন, নইলে অল্প বিদ্যা ভায়ঙ্করী হবার সমূহ সম্ভাবনা আছে।
১৯|
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৬
হা...হা...হা... বলেছেন: তৌফিক কামালঁ@ TA শেখান আমার কোন আপত্তি নাই। কিন্তু সেই TA হতে হবে সঠিক। আপনার যে পোষ্টটি নিয়ে আমি আপত্তি জানিয়েছি এবং যে পোষ্ট থেকে বিতর্কের সূত্রপাত সেটা আসলেই বিতর্ক সৃষ্টি করার মতো পোষ্ট ছিল এখন স্বীকার করবেন নিশ্চয়। কারণ আপনার সেই TA বলছে কোন কোম্পানীর শেয়ারের দাম বেড়ে যাওয়ার পর আমাকে শেয়ার কিনতে। আপনি কোন কোম্পানীর শেয়ারের দাম বাড়ার আগে বলতে হবে কোন কোম্পানীর দাম বাড়বে, এমন শেয়ার চিহ্নিত করতে হবে। আপনার হিসাব মতো যদি কেউ বিনিয়োগ করে এবং লস খায় সেই দায় কি আপনি নেবেন?
আপনি TA নিয়ে কাজ করছেন ভাল কথা। TA নিয়ে হয় তো কেউ কেউ লাভবানও হচ্ছে। কিন্তু FA এর উপর কিছু নাই এটাও মনে রাখতে হবে। সার পৃথিবীর পুঁজিবাজার বিশেষজ্ঞরা কিন্ত FA এর কথাই বলে। TA হচ্ছে মূলত তাদের জন্য যারা আজ শেয়ার কিনে ৫দিন পরে ৫ টাকা লাভ করে খুশি থাকতে চায়। আর যারা ৫দিনের জন্য বিনিয়োগ করে ৫ টাকা লাভ করে খুশি থাকে আমি তাদেরকে জুয়াড়ী ই বলব। অথবা ভদ্র ভাষায় শেয়ার ব্যবসায়ী। শেয়ার ব্যবসায়ী আর বিনিয়োগকারী এক জিনিস নয় সেটা বুঝেন নিশ্চয়।
২০|
১১ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৮
মোঃ ফাহিমুজ্জামান বলেছেন: ভাই আপনার সিরিজের আমি একজন নিয়মিত পাঠক।ইনিশিয়াল লেভেলে আপনার লেখাগুলো আমার খুবই দরকার ছিল। লেখা গুলোর জন্য ধন্যবাদ দিলেও তা কম হয়ে যায়।
এর আগে এখানে টেকনিক্যাল এনালাইসিসের উপর লেখার জন্য অনুরোধ করেছিলাম। আপনার পোস্টটি এই সঙ্ক্রান্তই । পড়ে মনে হলো টেকনিক্যাল এনালাইসিসের উপর আপনার আস্থা কম। টেকনিক্যাল এনালাইসিস আসলে শর্টটাইম এর জন্য একটি জনপ্রিয় ও কার্জকরী সিস্টেম। বিশেষ করে যারা আমার জন্য ( লাভের টাকা দিয়ে কয়েক মাস পর পর সেমিস্টার ফিস
) । তবে ফান্ডামেন্টাল অবশ্যই জানা উচিত। সিদ্বান্ত গ্রহনে দুইটিই আমলে নিয়ে স্টক কিনলে আসলেই লাভবান হওয়া যায়। এটলিস্ট আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তাই বলে। যাইহোক সব লোকের টেকনিক্যাল এনালাইসিস জানতে হবে এমন কোন কথা নেই। আর সবাই এটাও বিশ্বাস করবেনা যে মার্কেট ট্রেন্ড চার্টের মাধ্যমে আগে থেকেই পুর্বানুমান করা যায়। আর সত্য কথা বলতে কি কোন এনালাইসিসই ১০০% সত্য হয় না।
১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:০০
ওরাকল বলেছেন: লেখক বলেছেন: দেখুন টেকনিকাল এনালাইসিস আমি নিজেও ফলো করি। কিন্তু কোন সময়ই তা FA আগে প্রাধান্য পায় না। FA এর মাধ্যমে আমি যখন কোন শেয়ার সিলেক্ট করি কেনার জন্য তখন TA ব্যাবহার করি বাজারে ঐ শেয়ারের বর্তমান অবস্থা যাচাই এর জন্য। তবে শেয়ার বিক্রি করার সময় নির্ধারনে TA অনেক বেশি কাজে লাগে।
আগামিতে টিএ নিয়ে বেশ কিছু পর্ব লেখার ইচ্ছা আছে।
২১|
১২ ই আগস্ট, ২০১০ রাত ২:২১
মো: গোলাম সরোয়ার বলেছেন: এই পোষ্টটি কি একটু দেখবেন? শেয়ার বিষয়ক কিছু সমস্যার সমাধান চাইছি। Click This Link
২২|
১২ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৪
বিডি আইডল বলেছেন: আপনারে একটা মেইল করছি
১২ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১৯
ওরাকল বলেছেন: আপনি লাকি। সম্ভবত আর কারো মেইলের জবাব এত দ্রুত দিতে পারিনি
২৩|
১২ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২৮
বিডি আইডল বলেছেন:
আপনারে আরো বিরক্ত করবো এই বিষয়ে....
ধরেন ৫ লক্ষই টার্গেট করলাম...পোর্টফোলিওতে কোন কোন কোম্পানির শেয়ার (সেক্টর ওয়াইস) রাখলে ভালো হয়...
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩১
ওরাকল বলেছেন: লেখক বলেছেন: আমি হলে এভাবে লিস্ট করতাম -
১। ব্যাংক - ৩০%
২।জ্বালানি-বিদ্যুত-২০%
৩। বীমা + নন ব্যাংকিং আর্থিক খাত -২০%
৪। টেক্সটাইল + সিরামিক/ঔষধ + ইন্জিনিয়ারিং-২০%
৫। নগদ - ১০%
ব্যংকের জন্য পিই ১৫ ও বাকিগুলর জন্য পিই ২৫ এর নিচে আছে এমন কম্পানির শেয়ার কিনুন।
২৪|
১২ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৮
রন্টি চৌধুরী বলেছেন: বিডি আইডল কি শেয়ার মার্কেটে নামছেন নাকি? ( কোম্পানীর নাম উল্লেখ করে মনে হয় ওরাকল জবাব দিতে পারবেন না। আইনে বাধা আছে
)
আমিও চিন্তা ভাবনা করছি। টাকা নাই যদিও ![]()
ওরাকলকে স্পেশাল থ্যাংকস শেয়ার ব্যবসার অআকখ সম্পর্কে ধারনা দেয়ার জন্যে। ওরাকল আর হা হা হা র ব্লগ থেকেই মাথায় এসেছে শেয়ারের ভাবনা। এখন শেয়ার বাজার নিয়ে ব্যাপক গবেষনা করছি। সাথে ভার্চুয়াল ট্রেডিং। দুইতিনমাস পরে রিয়েল মার্কেটে নামার প্ল্যান। পোর্টফলিও প্রায় রেডি।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৫
ওরাকল বলেছেন: কম্পানির নাম আসলেই ব্লগের মত পাবলিক প্লেসে দেয়ে সম্ভব নয় তবে মেইলে আমি জবাব দিয়ে থাকি।
আর নিয়মের মধ্যে থেকে কাজ করার উপায় যেহেতু আছে সেহেতু আইন ভাঙ্গার কি দরকার।
২৫|
১২ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০২
বিডি আইডল বলেছেন: @রন্টি...দেশে ফিরে যাবার একটা চিন্তা ভাবনা করছি...কি করুম তাই ভাবতাছি...ওরাকল ভাই সমস্যা হইলে মেইলাতে পারবে...
টাকা প্রবলেম না আমার....কিন্তু সমস্যা হচ্ছে আমার নিশ্চিত রিটার্ন চাই...
২৬|
১২ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৪
রফিকুজজামান লিটন বলেছেন: সোজা প্রিয়তে , ভাই bank এর share কেনার উপযুক্ত সময় কখন ?
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৭
ওরাকল বলেছেন: আগস্ট - সেপ্টেম্বর/ অক্টোবর পর্যন্ত ব্যাংক শেয়ারের দাম তুলনা মূলক ভাবে কম থাকে।
২৭|
১২ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৮
রফিকুজজামান লিটন বলেছেন: ভাই মৌল ভিত্তিক ভালো bank এর কয়েকটা share নাম বলবেন please
১৩ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৪
ওরাকল বলেছেন: ব্লগের মত পাবলিক প্লেসে কোন নির্দিষ্ট কম্পানির নাম বলা সম্ভব নয়। এটা বেয়াইনি কাজ হয়ে যাবে। সরি।
২৮|
১৩ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১৯
রন্টি চৌধুরী বলেছেন: বলেন কি? তাইলে তো আপনার কাছ থেকে তৈরি করা পোর্টফলিও নেয়া লাগে। অভিজ্ঞ মানুষ। লস হবার চান্স নাই।
আমারেও বিডি আইডল ভাইরে দেয়া লিষ্টটা পাঠাইয়েন প্লীজ। মেইল করে দিচ্ছি।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৮:১১
ওরাকল বলেছেন: আমার অভিগ্যতা খুব বেশি দিনের নয়, মাত্র ২'৫ বছর। আর ২৩ নং এ একটা গাইড লাইন দিয়েছি। আপনারা নিজে ডিজাইন করুন আমি হয়ত দেখে দিতে পারব।
৩-৫ লাখ টাকার পোর্টফোলিও ডিজাইন করতে আমার মিনিমাম ১ সপ্তাহ সময় প্রয়োজন। আর আমি এখন আমার থিসিস লিখছি
, ২০ শে সেপ্টেম্বরের আগে এত লম্বা সময় বেড় করা সম্ভব নয়।
২৯|
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২১
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ভাই ৫ লক্ষ টাকার একটা পোর্টফোলিও দেন প্লিজ....
অথবা আপনারটা হলও চলবে।
অন্তত ধারনা পাওয়া যাবে।
৩০|
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১১:২২
৩১|
১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৪
রন্টি চৌধুরী বলেছেন: কোন ব্যাপার না। অক্টোবর মাসে যোগাযোগ করব।
৩২|
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৫৮
রন্টি চৌধুরী বলেছেন: @ বিডি আইডল ভাই,
ওরাকল ভাই এর কাছ থেকে অক্টোবরে চেপে ধরে একটা পোর্টফলিও নিব নে, আপনি যদি এর মাঝে নিজে থেকে একটা বানান তাহলে শেয়ার কইরেন মেইলে। আমিও একটা চেষ্টায় আছি। মেইল করে দেব নে।
৩৩|
১৪ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩২
বিডি আইডল বলেছেন: ওকি-ডকি@রন্টি...
৩৪|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৫
টেকি মামুন বলেছেন: বস ছোট একটা ব্যাপার বহুদিন ধরে মাথায় ঘুরতেছে আপনি বিভীন্ন জায়গায় পিই এর কথা বলেছেন যেন ২০ এর উপরে না হয় এখন সকল কোম্পানির পিইতে দেখি মোট চারটা ডাটা দেওয়া থাকে ছবিতে দেখুন এখন একেকটা ডাটা একেক রকম কোনটা ২০ এর নিচে কোনটা ৫০ এর উপরে কোনটা ১০০ এখন আমি কেনার সময় কোনটাকে প্রাধান্য দেবো ।??
১৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
ওরাকল বলেছেন: Click This Link
এখানে দেখুন ৩ টা পিই আছে । ২টা ২০১০ এর Q2 এবং আরেকটা গেল বছরের।
আপনি দেখবেন প্রথম ২ টা Basic ও Diluted। এর মধ্যে সমচেয়ে নির্ভুল এ আাপডেটেড হচ্ছে Diluted টা। আর Diluted না থকলে Basic টা দেখবেন। অনেক সময় লেটেস্ট ইনফরমেশন কম্পানি পেজে আসটে সময় নেয় তাই আাপডেটেড নিউজ জানতে নিউজ আর্কাইভে চোখ বুলান।
৩৫|
১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২০
টেকি মামুন বলেছেন: আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি আমার ভাই ২ মাস আগে ২৯১ করে জিপি কিনেছিলো কিনে ধরা খেয়ে গেছে বর্তমানে বুঝতেছি আমার ভাই আসলে শেয়ার বুঝেনা হুজুগে কিনেছে ।এখন চলতেছে ২৬৫ টাকা ।বিক্রি করলে প্রায় ১০০০০ টাকা লস খাবে ।একটু পরামর্শ চাচ্ছী ।ধরে রাখবো নাকি ছেড়ে দিবো ??আমার মতে সামনে আরও কিছু বাড়তে পারে
১৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
ওরাকল বলেছেন: জিপির বর্তমান দাম এর আর্থিক ভিত্তা দ্বা্রা সাপোর্টেড না
যা হচ্ছে হুজুগের কারনে তাই এটা নিয়ে বলা মুশকিল। পাবলিকের হুজুগ ত আর আগে থেকে প্রেডিক্ট করা যায় না । তবে আমার কেন যেন মনে হচ্ছে দাম আর খুব একটা বাড়ার সম্ভবনা নাই।
৩৬|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৯
টেকি মামুন বলেছেন: ধন্যবাদ অনেক কিছু পরিষ্কার হলো ।![]()
৩৭|
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪২
মতলববাজ বলেছেন: আমি বিনিয়োগ করি এইভাবে-
১- প্রথমেই দেখি কম্পানীটির মুল ব্যাবসা সুদ ভিত্তিক কিনা।যদি সুদ ভিত্তিক হয় তবে যতই লাভের সম্ভাবনা থাকুক না আমি ওই শেয়ারে বিনিয়োগ করি না।কারন ইবাদত কবুলের পুর্ব শর্ত হালাল উপার্জন।আর পবিত্র কুরআনে সুদকে স্পস্ট ভাবে হারাম করা হয়েছে।
২-কম্পানীটির NAV ও EPS দেখি , ক্যাটাগরি দেখি , পি ই রেশিও দেখি। ইপিএস এর ক্ষেত্রে বিগত কয়েক্টা কোয়ার্টারের টা হিসাবে রাখি। আমি সবসময়
জ্বালানি-বিদ্যুত, টেক্সটাইল + সিরামিক/ঔষধ + ইন্জিনিয়ারিং এই খাত গুলিকে বেশি গুরুত্ব দেই। ১ নং কারনে ব্যাংক খাত আমার কাছে আকর্ষনীয় নয়।
৩-আর প্রায় সময়ই এ জি এম এর রেকর্ড ডেট পেরিয়ে যাবার এক দুই সাপ্তাহের মধ্যে শেয়ার কিনে থাকি।এতে লসের সম্ভাবনা মিনিমাম।
৪-আর আমার অনেক বিও একাউন্ট থাকার কারনে প্রাইমারী আমার কাছে বেশী আকর্ষনীয়।যদিও ১নং কারনে মিচুয়াল ফান্ডের প্রাইমারী আমার পক্ষে করা সম্ভব হয় না
এইভাবে এখন পর্যন্ত বেশ ভালোই লাভ হয়েছে,লস হয়েছে কম।
অফ টপিকঃ ধর্মীয় বিষয়টা প্লীজ কেউ অন্যভাবে নিবেন না।আমি সুদ বিষয়ে তর্ক করতে আগ্রহী নই।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৭
ওরাকল বলেছেন: ৩ নং আমার ও বেশ পছন্দের আইডিয়া। তবে ওয়েটিং টাইম বেশি আবার লস অনেক কত।
আর ১ জনের ত ২ টার বেশি একাউন্টা থাকা ব্যাআইনি আপনার অনেকগুল হল কেমনে ? নিজ নামেই নাকি অন্যের ?
৩৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই,কষ্ট করে টেকনিকাল এনালাইসিস টা লিখে ফেলুন।আপনার লেখায় কখন ক্রয়-বিক্রয় করতে হবে তা স্পষ্ট নয়।
৩৯|
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫১
অন্তস্থ সায়ন্ত বলেছেন: ভাই কিছু ইনফরমেশন দেন। [email protected]
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:৩২
ওরাকল বলেছেন: কি ব্যাপারে জানতে চাইছেন তা ই ত বললেন না !
৪০|
২৪ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৪
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ওরাকল বলেছেন: তৌফিক কামালের সর্বশেষ পোস্টে Click This Link শুধু এই পোস্টের লিংক দিয়াছিলাম
কমেন্ট ত ডিলিট করেছেনই অন্যদের মন্তব্য ও করা বন্ধ করে দিয়েছেন কারো সম্পর্কে প্রথমেই খারাপ ধারনা করা আমার সভাব বিরুদ্ধ। কিন্তু ওনার এই আচরনের পর বুঝতে পারছি ব্লগার হা হা হা ভাইয়ের আশংকাই ঠিক। নতুন বিনিয়োগকারীদের একত্রিত করে উনি মার্কেট মেনুপুলেট করতে চাইছেন
-আপনার আশঙ্কাই সত্যি প্রমাণিত। এই লোক একটি েপইড গ্রুপ ৈতরী করেছে।
২৬ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৪
ওরাকল বলেছেন: As expected
কিছু নতুন বিনিয়োগকারী তাহলে নিশ্বিত ধরা খেয়েছে গেল ২ সপ্তাহে
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৫
শৈল্পিক ভাবনা বলেছেন: ভাই প্লিজ এই পোস্টটিতে আপনার আপনাদের নজর কামনা করছি=
(
(
শেম ফর ইউ বাংলাদেশ শেম ফর ইউ বাংলাদেশ শেম ফর ইউ বাংলাদেশ