নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউল মোহর

বাউল মোহর › বিস্তারিত পোস্টঃ

সেমি প্রফেশনার হিসেবে কোন ক্যামেরা কিনুম??????

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

মাধ্যমিকে পা দিয়ে বন্ধুর ইয়াসিকা এমএফ ২ দিয়ে বীজনে প্রথম ছবি তোলা। এরপর থেকেই আলোকচিত্রের প্রেমে পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ার কম দামি( মাত্র ৫০০ টাকায় কেনা) একটি ক্যামেরা কিনেছিলাম সখ মেটাতে। তাতে সখ মেটেনি আরো বেড়েছে। স্নাতকোত্বর পঠের সময় স্যারকে ধরে ফটোগ্রাফির পাঠও নিয়েছি অল্প-স্বল্প।



সে সময়ই ডিএসএলআর নামের নতুন বস্তু নাম শুনেছিলাম। তারপর আরো প্রেমে পড়া।





কিন্তু এতা কিছুর পরও আমার নিজের ক্যামেরা কেনা হয়নি। এখন কিছুটা টাকা আর ফুরসত পেয়েছি। ভাবছি এবার ক্যামেরা কেনার সময় হয়েছে। কিন্তু কি কিনবো, বুঝে পাচ্ছি না।



সামুর এক্সপার্টরা কিছু পথ নির্দেশণা দিলে খুশি হবো। লাখ টাকার ভিতর, তিন ধরনের লেন্স (ফিস আই, টেলি ও মাইক্রোস্কোপিক) সহ সেমি প্রফেশনাল হিসেবে কোন টা কিনবো।



জানিয়ে রাখি আমি নিম্নমধ্য বিত্ত পরিবারের ছেলে। অনেক টাকা ব্যায় করা সম্ভব নয়। ইন ফ্যাক্ট, এই লাখ টাকাও ব্যাংক থেকে লোন নিতে হবে। যতো কমে পরামর্শ দিবেন ততই খুশি হবো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

নক্ষত্রহৃদয় বলেছেন: এখানে দেখেন

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

জাহিদুল হাসান বলেছেন: সেমি প্রফেশনাল না কেনাই ভালো। হয় পয়েন্ট এন্ড শুট, নতুবা ডিএসএলআর কিনেন। সেমি প্রফেশনাল কেনা মানে দুই নৌকায় পা দেওয়া। এই ক্যামেরা কেনার ব্যাপারে আরো একটা কথা বলা যায়, সেটা হলো "কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল"। আপনি ৩০০০০ টাকায় কিনবেন, ১ মাস ইউজ করে বেচতে গেলে ২০০০০ টাকায়ও কেউ কিনবে না।

তারপরও যদি আপনি কিনতেই চান তাহলে "লুমিক্স এফযেড৬০" কিনতে পারেন। কমদামে এইটাই ভালো। তবে। ছোট সাইজের ক্যামেরার মধ্যে CMOS সেন্সর ওয়ালা বেশি জুমের ক্যামেরা (যেমন canon 230HS) পাওয়া যায়। সেগুলো কিনলে ওয়েলকাম। লুমিক্সের ও এমন কয়েকটা মডেল আছে(যেমন PANASONIC ZS8), তবে দেশের বাজারে দাম অত্যাধিক।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

বাউল মোহর বলেছেন: ডিএসএলআর কোনটা কেনা ঠিক হবে? পরামর্শের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.