| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাচ বছর পার হলে সরকার বদল হয়। বদলে যায় দেশের গুরুত্বপূর্ন পদের মন্ত্রীরাও। সেই সাথে পাল্টে দেয়া হয় সচিবালয়ের মান চিত্র। নিজেদের পছন্দের আমলাদেরকে কাছে টেনে নেন সংশিষ্টি মন্ত্রী-উপমন্ত্রীরা।
সব কিছু চলে নিয়ম মাফিক!!! যে নিয়ম তাহারা বেধে দেন। খাদ্য দ্রব্যের দাম বাড়ে, হরতালে নিহত হন কোন পথচারি। গ্রেফতার করা হয় বিরোধী দলকে.....সরকার কার বদলালেও বদয়ায় না রাজা-রানীদের এসব নীতি।
তবে কি আমরা সাধারণ জন-গণ বন্দি এই দল গুলোর হাতে? আগে স্বপ্ন দেখতাম....টমাস মূরের ইউটোপিয়া হবে এই দেশ।
একটা সময় আওয়ামী লীগ আর বিএনপি ছিলো প্রধান রাজণৈতিক দল। তারপর বাকীরাও যোগ দিলেন দুই নেত্রীর সাথে। একদিকে ১৮ দল আরেক দিকে ১৪।
বছরের শুরুতে শাহবাগ থেকে..শাহবাগ দেখে দুর্বল একটা স্বপ্ন ভেসেছিলো চোখে....
হয়তো আমরা জাগতে শিখছি..... প্রতিবাদ করতে শিখছি.....
কিন্তু সপ্তা না পেরোতেই না নান প্রশ্ন ঘুরেছে মাথায়। এটাকে কি গণ জাগরন বলঅ যাবে? বলা যায়....
এ দিয়ে আলোচনা করেছি অনেকের সাথে..... কেউই মনের আসল কথা মুখে আনতে চায় না। ভয়... যদি ছাগু ভেবে বসে!!!!
শাহবাগ মোড়ে বন্ধুদের তুমুল আড্ডায় আমিই সেই প্রশ্ন তুলেছি। অবাক হয়েছি বিশ্ববিদ্যালয়ের সবচে ঘনিশ্ঠ বন্ধু যখন আমার খোলা মনের আলাপকে বুঝতে পারেনি....
বলেছে আমিও নাকি জামায়াতি.....
অথচ ক্যাম্পাসের তুখোড় বাম-রাজনীতিক ঐ বন্ধুর সাথেই মিছিল করেছি....মিটিং করেছি.... রাত জেগে আলোচনা করেছি....
বন্ধুর এই অপবাদে মনে পড়ে যায়... ২০০৪ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির পেটানোর কথা। ঘৃণীত সেই জীবগুলো বিরুদ্ধে প্রতিনিয়ত হাতে কলম তুলে নেয়ার কথা।......
হায়রে নীতিবোধ...
সত্য জানতে চাইলে আজকাল ছাগু হতে হয়।
©somewhere in net ltd.