| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা কোন দলের পক্ষে-বিপক্ষে লেখা নয়। ছোট মাথার বিশ্লেষণেরে চেষ্টা।
৮মার্চ, বিশ্ব নারী দিবস। নারীদেরকে সম্মান জানাতে সেদিন শাহবাগ জুড়ে ছিলো নারী সমাবেশ। দুপুরের পর থেকে সাপ্তাহিক ছুটির দিনে প্রজন্ম চত্ত্বরে আসতে শুরু করে নানান পেশা-সয়সের নারীরা। তাদের সাথ একাত্বতা জানিয়ে উপস্থিত ছিলেনে অনেক পুরুষও।
তিনটের দিকে সমাবেশ যখন জমে উঠছে.... হঠাৎ বিস্ফোরণের আওয়াজ। সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাহবাগ জুড়ে। পর পর দুটি ককটেলের বিস্ফোরণে অনেকেই ভয়ে ছুটতে শুরু করেন দিকবিদিক।
গণমাধ্যমের বদৌলতে অল্প সময়ের মধ্যে সে খবর ছড়িয়ে যায় সারা দেশে।
কিছুক্ষণের মধ্যেই দক্ষ পুলিশ বাহিনী (!!!!) নিয়ন্ত্রনে আনেন সব কিছুই।
অপরাধীকে আটকও করা হয় সাথে সাথেই।
এর ঠিক তিন দিন পরের ঘটনা। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। শাহবাগের মতই হঠাৎ বিস্ফোরণের শব্দ... দিকবিদিক ছোটা ছুটি......
কিন্তু সুদক্ষ (!!!) পুলিশ বাহিনী ছিলেন অনুপস্থিত। প্রায় ঘন্টা খানেক বিরোতি দিয়ে সেখানে প্রায় দুই প্লাটুর পুলিশ আর এক প্লাটুন র্যাব উপস্থিত হয়।
এর পরের ঘটনা সবাই জানেন। একটি রাজনৈতিক দলেন কার্যালয়ের তালা ভেঙ্গে আটক করা হয় একাধিক নেতা কর্মীকে।
দুর্ভগ্যক্রমে দুইটি ঘটনায় আমি সরাসরি উপভোগ (!!) করেছি আর অনেক ভেবেছি।
ভেবেছি কে ফাটিয়েছে ককটেল? শুধু সন্দেহ না বিচার বিশ্লেষণ করে ভেবেছি। অনেক ছেড়া তার মেলানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত মনে হয়েছে দটির ঘটনাই বিএনপির। এটা শুধু আমার ধারনা।
পরে ধারনার উপর ভিতিকরে ছেড়া মালা সুতো গেথে বুঝলাম... ঘটনা যেই ঘটাক লাভ হবে বিএনপিরই।
কারন, যখন একই ধরনের দুটি ঘটনার ফলাফল হয় আলাদা তখন প্রমান হয়ে যায়.....
১. শাহবাগ আন্দোলন সরকারি মদদে চলছে.. তাই সেখানে বোমবাজি হলেও পুলিশি প্রহরায় আন্দোলন চলে।
২. দেশে বিরোধী দলকে বিলুপ্ত করার চেষ্টা চলছ। তাই তালা ভেঙ্গে বিরোধী দলের নেকা-কর্মীদেরকে আটক করা হয়।
প্রমাণ যাই হোক.... আন্তর্জাতিক মিডিয়ার কল্যানে পশ্চিমারা এটাই বুঝবে। যা সামনে নির্বাচনে বিএনপিকে পশ্চিমাদের আনুকুল্য দিতে পারে।
আ. লীগের বোদ্ধা নেতারা এটা বুঝতে ভুল করলেন?????
২|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
অচেনা আগন্তুক বলেছেন: রেন্টুরে.. ও ভাই রেন্টু...
সত্য কথা কইয়া জীবনটা দিলি..
তবুও বাঙালী সত্য বুঝে না
স্বৈরাচার, ফ্যাসিবাদী আওয়ামীলীগ নিজের ফাদে নিজেই পড়বে.......কোন সন্দেহ নাই।
৩|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
নন্দনপুরী বলেছেন: বিএনপির কার্যালয়ে ১০টি ককটেল পাওয়া গেছে..তার কি হবে ???
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
বাউল মোহর বলেছেন: আগেই বলেছি এটার কোন রাজণৈতিক দলকে হেয় করতে লেখ নয়। আগে পুরাটা পড়ে বুঝেন তারপর কমেন্ট করেন।
৪|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
আহলান বলেছেন: সবাই সব কিছু বোঝে .... আলীগের সাথে থাকলে সব সহিহ, আর বিরোধীতা করলেই রাজাকার ... জামাত যেমন ইসলামের সোল এজেন্ট, আলীগ তেমন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট .... দুই জন দুই ব্যবসায়ি আইটেম নিয়ে কাইজ্যা করছে ....
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
বাউল মোহর বলেছেন: আসল কথা হল এই দুই নেত্রীর হাতে আমরা বন্দী। অন্য কোন অপশনও রাখে নায়। ছোট ছোট দল নিয়া ১৪ দল, ১৮ দল বানাছে। আর পাবলিকরে ........ ছাওয়াল বানাইছে
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
বোকামন বলেছেন: হূম ....