নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য শিকলে বন্দী

› বিস্তারিত পোস্টঃ

সম্ভবত..

১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো

এক ফোটা কার্বাইডের জন্যে

এক ফোটা ফরমালিনের জন্যে

আমি হয়তো মারা যাবো প্রিয় কোনো খাবারে

মিশানো কাপড়ের রঙএ

এক ফোটা নিঃশ্বাসের জন্যে



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

কে এফ সির জন্যে

কীটনাশকে বেড়ে উঠা মুরগীর জন্যে

আমি হয়তো মারা যাবো অস্বাভাবিক বেড়ে উঠা

গরুর পচে যাওয়া যকৃতে

একবেলা খাবারের জন্যে



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

এক কনা অক্সিজেনের জন্যে

বাতাসে ছড়ানো শিশার জন্যে

আমি হয়তো মারা যাবো রানা প্লাজার

গুমোট অন্ধকারের জন্যে

এক একটা অনিয়মের জন্যে



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

বিক্ষিপ্ত কোনো ঘটনার জন্যে

ডুবে যাওয়া লঞ্চের কেবিনে

আমি হয়তো মারা যাবো দেখা দুঃস্বপ্নের চিৎকারে

আমার ভোটাধিকার প্রয়োগের জন্যে

খাল কেটে কুমির আনার জন্যে।



---------------------------------------------

অরিজিনাল কবিতা এখানেঃ Click This Link

অরিজিনাল কবিতার লেখকঃ হুমায়ুন আজাদ

নোটঃ কোনো ভাবে যদি প্রকৃত কবি বা কবিতার অপমান হয়ে থাকে, আমি দুঃক্ষিত

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.