নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি

|||যুক্তিমনা মুক্তমন|||

র‍্যাবযহিয়ার

র‍্যাবযহিয়ার › বিস্তারিত পোস্টঃ

হরতালের ইতিকথা !!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

রাজপথে তো অনেক হরতাল দেখলেন। ইদানিং তো রাজপথের রাজনীতি অনলাইনে চলে এসেছে, চলুন দেখি সাংবাদিকের আগামীতে ফেসবুক রাজনীতির হরতাল কেমন হবে,



# বিরোধী দল আগের দিন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, "আমাদের ১২ জন কর্মীকে সরকারদলীয় পেইজ থেকে অকথ্য ভাষায় গালাগাল এবং মর্মাহত করার জন্যে আমরা শোক প্রকাশ করছি। আগামীকাল ফেসবুকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে।"



# দর্শক চলুন সরাসরি জেনে নেই আজকের হরতাল পরিস্থিতি, হরতাল পরিস্থিতি জানাবেন অজগর আজাদ। আজাদ আজকের হরতাল পরিস্থিতি কেমন? অজগর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?



"হ্যা কামিনী, আজ সমগ্র ফ্রেন্ডলিস্টে ঢিলেঢালা হরতাল পালন করতে দেখা গেছে। জেলা শহরগুলোতে তেমন কাউকে লগ ইন করতে দেখা যায়নি। তবে ঢাকায় লগ ইনের হার ছিল তুলনামূলক বেশি। তবে পোক মারার হার আশঙ্কাজনক হারে কমে গেছে। এদিন দেশের কোথাও ফ্রেন্ড রেকোয়েস্ট পাঠাতে দেখা যায়নি। লিংক সুত্রে জানা গেছে, পুরান ঢাকায় এক লাইক ব্যাবসায়ি হরতাল অমান্য করে ফেসবুকে লগইন করলে হরতাল সমর্থক ফেসবুকদলের এবং ফেসবুকশিবিরের সদস্যদের গণরিপোর্টের মাধ্যমে তার আইডি হত্যা করে। আইডির ইউজার নেম এখনো জানা যায়নি। তাছারা আরও কিছু সুত্রে জানা গেছে হরতাল সমর্থকরা বেশ কিছু আইডি হ্যাক করে এবং তাদের টাইমলাইনে অসভ্য কথা লিখে রাখে। বেশকিছু আইডিতে আগুণ দেয়ার হুমকি দিতেও দেখা গেছে। হ্যা কামিনী, আর অন্যদিকে ফেসবুক নিয়ন্ত্রন রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। কিছু কিছু জায়গায় তাদের প্রেম সংক্রান্ত স্ট্যাটাস দিতে দেখা গেছে। এখানে একজনের স্ট্যাটাস আমি হুবহু তুলে দিচ্ছি, ফেসবুক নিয়ন্ত্রন রক্ষাকারী বাহিনীর অন্যতম সদস্য ফিউরিয়াস ফরিদ দুপুর এক্টার দিকে স্ট্যাটাস দেন, 'প্রেমে পরেছে মন প্রেমে পরেছে, অচেনা এক লেডিস আমার পাগল করেছে।' তবে কিছু কিছু স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এক নিরাপত্তাকর্মীকে ফেসবুক ডক্টর পেজ 'কি অসুখ আপনার' থেকে সাত দিনের ফেসবুক বিরতিতে যেতে বলা হয়েছে।



# এদিকে আজকের হরতালকে সম্পুর্ন সফল বলে ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা। এদিকে তারা এক বিবৃতিতে সকল ফেসবুক ইউজারকে হরতাল সফলভাবে পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে সবাই লগ ইন বন্ধ রাখবেন বলেও তারা অঙ্গিকার ব্যাক্ত করেন। অপরদিকে ফেবু চেয়ারপার্সন বলেন, অন্যায় অত্যাচারে ফেবুনীতি জনগণ আর সহ্য করবে না। এই সরকারের পতনে ব্লগার এবং ফেসবুকাররা ইতিমধ্যেই শাহবাগে শিবির স্থাপন করেছেন।



# অপরদিকে সরকার বলছে বিরোধীদলের হরতাল সম্পুর্ন প্রত্যাখ্যান করেছে ফেসবুকবাসি। প্রধান ফেবুমন্ত্রি তার ধানমন্ডির টাইমলাইন থেকে এই কথা সাংবাদিকদের জানান। তিনি আরও জানান হ্যাকিং আর ওয়াল নষ্ট করে কখনই ক্ষমতায় যেতে পারবে না বিরোধী দল। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা নদীর উপর দিয়ে পদ্মামেরিন ক্যাবল টানার কাজ শীঘ্রই শুরু করবে সরকার, বিশ্বব্যাংক লাইক দিতে রাজি না হলেও ভারত সরকার ইতিমধ্যে আমাদের প্রস্তাবে লাইক দিয়েছে। তিনি আরও জানান শাহবাগের ফেসবুকারদের লাইক আমাদের সাথে আছে। আমরা শীঘ্রই ফামাত ও ফেবুশিবিরকে নিষিদ্ধ করতে পারব আশা রাখি, ফেবুতে রাজনীতির কোন অধিকার তাদের নেই।



# এদিকে হরতালের কারণে ফেবু পররাষ্ট্রমন্ত্রীর অনলাইন চ্যাট বাতিল করা হয় বলে জানাসরকারী একটি সূত্র।



# আজ হরতালের কারণে বন্ধ ছিল সমগ্র ফেসবুক। ইন্টারনেটের দুর্ভোগে পরেন স্কুল কলেজ এবং অফিস গামী সাধারণ ইউজাররা। বন্ধ থাকে সকল ফার্মভিলের কাজ এবং এদিন চ্যাটেও দেখা যায়নি কাউকে। ফেসবুক ঘুরে আমাদের সংবাদ জানাচ্ছেন ম ই মামুন,

"আজ নেট স্পিডের তেজের সাথে বেড়েছে হরতালের প্রকোপ, ঘর থেকে বের হননি সাধারণ ইউজার। হরতালের বিরুদ্ধে মিছিলে নেমেছিল কিছু ফেইক আইডি। তাদের একজনের সাথে কথা বললে জানান, "এইটা আমার ফেইক আইডি, আসলটা কেউ জানে না। নিরাপদ এবং নিশ্চিত ফেসবুকের দাবীতে আমি হরতালের বিরুদ্ধে নেমেছি।

এদিকে পর্যাপ্ত নেট না পেয়ে বিপাকে পরেছেন অনেক ঘরমুখো মানুষ। ফেবু টার্মিনাল, ফেবু স্টেশন এবং ফেবু ঘাট থেকে ছেরে যায়নি কোন দুরপাল্লার যান। রংপুর যাত্রী ইউজার 'বাংলার মোবারক' জানান তার দুর্ভোগের কথা। 'আমার গার্লফ্রেন্ডের আইডিতে পোক দিছে 'অন্ধকারের আলিম' নামের এক বদমাশ। তাই জরুরী ভিত্তিতে আমার নেট দরকার, কিন্তু হরতালের কারণে পাচ্ছি না। এটা ঠিক না, সাধারণ আইডির দুর্ভোগের কথা সবার বেসিক ইনফোতে রাখা দরকার।

অপরদিকে পর্যাপ্ত কয়েনের অভাবে দুর্ভোগে পরেছেন ফার্মভিলের কৃষকেরা। তারা জানান হরতালের কারণে পর্যাপ্ত কয়েন আসতে পারেনি। বন্ধুদের কাছে ফার্মভিল রেকোয়েস্ট পাঠানোও সম্ভব হয়নি। এই মৌসুমে ফার্মভিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



সব রকমের বাধা বিপত্তির পরেও থেমে থাকেনি নাগরিক জীবন। অনেক কে দেখা গেছে ইনবক্সে চুপচাপ নিরবে প্রেম করতে। চাকুরিজিবিদের জন্যে এই দিনটি ছিল ঈদের মত। কোন বারতি স্ট্যাটাস দিতে হয়নি। অনেকে শেয়ার করেছেন বাসায় রান্না করা সর্ষে ইলিশের ছবি, পাল্টেছেন বাহারি রকমের প্রফাইল পিক। হরতালের আপডেট নিয়ে ম ই মামুন, ফেবুভিশন, ঢাকা।



# দর্শক হরতালের আরও খবর নিয়ে আসছি বিরতির পরে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর ফেসবুকে আমাদের পেজে লাইক করুন, ফেসবুক.কম/ফেবুভিশন এ... B-)) =p~ =p~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.